ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

সাদিও মানেকে নিয়ে সেনেগালের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জুন ২০২৬, ১২:৩৫ পিএম
ছবি: সংগৃহীত

আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে শেষ মুহূর্তে এসে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে সেনেগাল। প্রাথমিক দলে থাকা ২৮ জন থেকে দুই ডিফেন্ডার মুস্তাফা এমবো ও ইলাই কামারাকে বাদ দিয়ে চূড়ান্ত দল গঠন করেছেন প্রধান কোচ পাপে থিয়াউ।

গত ২১ মে ঘোষিত প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়া দুই খেলোয়াড় হলেন প্যারিস এফসির সেন্টার-ব্যাক মুস্তাফা এমবো এবং আন্ডারলেখটের ফুলব্যাক ইলাই কামারা।

আফ্রিকান অঞ্চলের কোয়ালিফাইড দলগুলোর মধ্যে সেনেগালকে এবারের আসরের অন্যতম শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ দল হিসেবে বিবেচনা করা হচ্ছে। দলের আক্রমণভাগের নেতৃত্বে থাকছেন তারকা ফরোয়ার্ড সাদিও মানে।

তার সঙ্গে আক্রমণভাগে আছেন বায়ার্ন মিউনিখের নিকোলাস জ্যাকসন, এভারটনের ইলমান এনদিয়ায়ে এবং ক্রিস্টাল প্যালেসের উইঙ্গার ইসশাইল সার। এছাড়া ১৮ বছর বয়সী বায়ার্ন মিউনিখের তরুণ তারকা বারা এনদিয়ায়েও জায়গা পেয়েছেন চূড়ান্ত দলে।

আগামী ১৬ জুন শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে সেনেগাল।

বিশ্বকাপের চূড়ান্ত ২৬ সদস্যের সেনেগাল স্কোয়াড:

ডিফেন্ডার: ক্রেপিন দিয়াত্তা, অ্যান্টোইন মেন্ডি, কালিদু কুলিবালি, এল হাদজি মালিক দিওফ, মামাদু সার, মুসা নিয়াকাহাতে, আবদুলায়ে সেক, ইসমাইল জ্যাকবস।

আরও পড়ুন

মিডফিল্ডার: ইদ্রিসা গানা গেয়ে, পাপে গেয়ে, লামিন কামারা, হাবিব দিয়ারা, পাথে সিস, পাপে মাতার সার, বারা সাপোকো এনদিয়ায়ে।

ফরোয়ার্ড: সাদিও মানে, ইসমাইলা সার, ইলিমান এনদিয়ায়ে, আসানে দিয়াও, ইব্রাহিম এমবায়ে, নিকোলাস জ্যাকসন, বাম্বা ডিয়েং, শেরিফ এনদিয়ায়ে।

গোলরক্ষক: এডুয়ার্ড মেন্ডি, মোরি দিয়াও, ইয়েভান দিওফ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এশিয়ান গেমসের আবাসন নিয়ে এবার স্থানীয়দের ক্ষোভ
আইচি-নাগোয়া এশিয়ান গেমসকে ঘিরে খেলোয়াড়দের আবাসন ব্যবস্থা নিয়ে বিতর্ক যেন থামছেই না। এবার ক্রীড়াবিদদের পাশাপাশি জাপানের স্থানীয় বাসিন্দারাও আয়োজকদের তৈরি আবাসন নিয়ে প্রশ্ন তুলেছেন।
এশিয়ান গেমসের আবাসন নিয়ে এবার স্থানীয়দের ক্ষোভ
নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা জানালেন মেসি
তরুণ ফুটবলারদের আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রতিভা মেলে ধরার সুযোগ করে দিতে আবারও মাঠে গড়াচ্ছে ‘মেসি কাপ’। ইন্টার মায়ামির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের দ্বিতীয় আসরে অংশ নেবে ১৬টি ক্লাবের অনূর্ধ্ব-১৬ দল। গত আসরে অংশ নিয়েছিল আটটি দল।
নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা জানালেন মেসি
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
আইপিএলে ম্যাচ ফিক্সিং এবং জুয়াড়িদের কাছে দলের অভ্যন্তরীণ তথ্য সরবরাহের অভিযোগ উঠেছে রঞ্জি ট্রফির এক ক্রিকেটারের বিরুদ্ধে। নাগাল্যান্ডের হয়ে খেলা রাচিত ভাটিয়া দাবি করেছেন, ২০২৫ সালের আইপিএলে তিনি পাঁচটি ম্যাচ ফিক্সিং করেছিলেন।
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ফিলিস্তিনের পশ্চিম তীরে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে দুটি নতুন ফুটবল মাঠ নির্মাণ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। স্থানীয় ফুটবল কর্তৃপক্ষ ও সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় নির্মিত মাঠ দুটির নাম দেওয়া হয়েছে ‘ফিফা অ্যারেনা’।
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
মরক্কো ও পিএসজির তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের মামলায় ফ্রান্সের সর্বোচ্চ আদালতে করা আপিল খারিজ হয়ে গেছে। ফলে ২০২৩ সালের ওই অভিযোগের ঘটনায় হো-দ্য-সেন বিভাগের ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি হতে হবে পিএসজির এই ডিফেন্ডারকে।
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
আরও পড়ুন
বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা ফিফার, আলোচনায় ট্রাম্প পরিবারের সদস্য
জানা গেল মেসির শেষ ম্যাচ কবে, কোথায়
আর্জেন্টিনাকে বাদ দিতে পিটিশন, অল্পের জন্য জায়গা হলো না গিনেস বুকে
স্পেন-আর্জেন্টিনা ফাইনাল আবার আয়োজনের দাবি