ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

আর্জেন্টিনাকে বাদ দিতে পিটিশন, অল্পের জন্য জায়গা হলো না গিনেস বুকে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ১০:২৭ পিএম
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হারিয়েছে আর্জেন্টিনা। তবে মাঠের পরাজয়ের পরও বিতর্ক থামেনি। বিশ্বকাপজুড়ে রেফারিং ও ফিফার পক্ষপাতিত্বের অভিযোগ তুলে আর্জেন্টিনাকে ভবিষ্যতের বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবিতে শুরু হওয়া একটি অনলাইন পিটিশন বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে।

‘Argentina Out’ বা ‘আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বের করে দাও’ শিরোনামের ওই পিটিশনে এক সপ্তাহেরও কম সময়ে ২ কোটি ৩৩ লাখ ১৬ হাজার ১০৮ জন স্বাক্ষর করেছেন। শুরুতে আয়োজকদের লক্ষ্য ছিল ৫০ লাখ স্বাক্ষর সংগ্রহ করা। তবে সেটি অল্প সময়েই ছাড়িয়ে যায়। আয়োজকদের দাবি, বিশ্বের প্রায় ১৭০টি দেশের মানুষ এই পিটিশনে অংশ নিয়েছেন।

পিটিশনে অভিযোগ করা হয়েছে, পুরো বিশ্বকাপজুড়ে ফিফা ও ম্যাচ কর্মকর্তারা আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দিয়েছেন। সেখানে বলা হয়, ‘বিজয়ীর নাম যদি আগেই নির্ধারিত থাকে, তাহলে অন্য দলগুলো কেন প্রতিযোগিতায় অংশ নেবে? বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে বাদ দিয়ে সবার জন্য ন্যায্যতা নিশ্চিত করুন।’

ফাইনালে মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের কাছে আর্জেন্টিনার ১-০ গোলের পরাজয়ের পর পিটিশনের আয়োজকরা সন্তোষ প্রকাশ করেন। পিটিশন সমাপ্ত ঘোষণা করে তারা বার্তায় লেখেন, ফিফা আমাদের কথা না শুনলেও স্পেন কথা রেখেছে। ধন্যবাদ স্পেন।

তবে বিপুল সাড়া পেলেও এটি ইতিহাসের সবচেয়ে বড় অনলাইন পিটিশনের রেকর্ড গড়তে পারেনি। বিভিন্ন প্রতিবেদনের তথ্যমতে, সবচেয়ে বেশি স্বাক্ষর পাওয়া পিটিশন হিসেবে এখনও ‘জুবিলি ২০০০’ ঋণ মওকুফ আন্দোলনের পিটিশনের নামই উল্লেখ করা হয়। সেই পিটিশনে মোট ২ কোটি ৪৩ লাখ ১৯ হাজার ১৮১ জন স্বাক্ষর করেছিলেন। ফলে ‘Argentina Out’ পিটিশনটি অল্পের জন্য সেই রেকর্ড স্পর্শ করতে পারেনি।

আরও পড়ুন

তবে এত বিপুল সমর্থন পেলেও এ ধরনের অনলাইন পিটিশন বাস্তবায়নে ফিফা কোনোভাবেই বাধ্য নয়। ফলে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবিটি আপাতত সামাজিক মাধ্যমে আলোচনার বিষয় হিসেবেই রয়ে গেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতীয় অধিনায়কের কপালে রহস্যময় এআই ডিভাইস
ক্রিকেট মাঠে ভারতীয় অধিনায়ক শুভমান গিলের কপালের পাশে ছোট্ট একটি বিশেষ ডিভাইস ঘিরে তৈরি হয়েছে কৌতূহল।
ভারতীয় অধিনায়কের কপালে রহস্যময় এআই ডিভাইস
এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!
ফুটবল মাঠে লাল কার্ড দেখার ঘটনা নতুন নয়। তবে এক ম্যাচে ৫১ জনকে লাল কার্ড দেখানোর ঘটনা সত্যিই অবিশ্বাস্য।
এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!
রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল
টেনিস কোর্টের কিংবদন্তি এবার দায়িত্ব নিতে যাচ্ছেন ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে। ২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদালকে ক্লাবটির বোর্ড পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে রিয়াল মাদ্রিদ।
রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল
নিষেধাজ্ঞায় খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডে শৃঙ্খলাভঙ্গের দায়ে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়।
নিষেধাজ্ঞায় খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের উদযাপনে ব্যবহৃত সেই ট্রফি এবার উঠছে নিলামে। আগামী ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনাভিত্তিক নিলাম প্রতিষ্ঠান রিচমন্ড অকশান্সের আয়োজনে ট্রফিটি নিলামে তোলা হবে।
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
আরও পড়ুন
৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা ফিফার, আলোচনায় ট্রাম্প পরিবারের সদস্য
জানা গেল মেসির শেষ ম্যাচ কবে, কোথায়
স্পেন-আর্জেন্টিনা ফাইনাল আবার আয়োজনের দাবি