টফিতে দেখা যাবে ফুটবল বিশ্বকাপের সব ম্যাচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৩ জুন ২০২৬ , ০৮:৩১ পিএম


টফিতে দেখা যাবে ফুটবল বিশ্বকাপের সব ম্যাচ
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলকে বলা হয় ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। চার বছর পরপর অনুষ্ঠিত এই মহাযজ্ঞ ঘিরে সারা বিশ্বের মতো বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও থাকেন অধীর অপেক্ষায়। তবে আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের সম্প্রচার নিয়ে দেশে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এর মধ্যেই এলো সুখবর।

২০২৬ ফিফা বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব অর্জন করেছে দেশের শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম টফি। বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের প্রতিটি ম্যাচ সরাসরি উপভোগ করতে পারবেন টফিতে।

আরও পড়ুন

বুধবার (৩ জুন) বাংলালিংক তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করে। প্রতিষ্ঠানটি জানায়, বাংলালিংকের গ্রাহকরা টফিতে বিশ্বকাপের ম্যাচ লাইভ দেখতে পারবেন। তবে এ সুবিধা পেতে নির্দিষ্ট ডাটা প্যাক বা অফার গ্রহণ করতে হবে।

বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব পাওয়ার ফলে দেশের কোটি কোটি ফুটবলপ্রেমী যেকোনো সময় ও যেকোনো স্থান থেকে উচ্চমানের স্ট্রিমিং সুবিধায় খেলা দেখতে পারবেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলালিংকের শক্তিশালী নেটওয়ার্ক ও টফির উন্নত প্রযুক্তি দর্শকদের নিরবচ্ছিন্ন সম্প্রচার অভিজ্ঞতা দেবে।

এর আগে বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব নিয়ে বাংলাদেশে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে টেলিভিশন সম্প্রচারের বিষয়েও ইতিবাচক অগ্রগতি হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে, রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিসহ কয়েকটি সম্প্রচারমাধ্যম বিশ্বকাপের টিভি স্বত্ব চূড়ান্ত করার খুব কাছাকাছি পৌঁছেছে।

উল্লেখ্য, ২০২৬ ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যৌথভাবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো-এ। আগামী ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে এই আসর। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে বিশ্বকাপে এবং মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ১০৪টি।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission