ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ইয়ামাল ও উইলিয়ামসের ফিটনেস নিয়ে মুখ খুললেন স্পেনের কোচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৫:০৭ পিএম
ইয়ামাল ও উইলিয়ামস। ছবি: সংগৃহীত

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ক্লাব মৌসুমের শেষ অংশে খেলতে পারেননি স্পেনের দুই তরুণ ফুটবলার লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামস। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই তারা ফিট হয়ে উঠবেন বলে বিশ্বাস স্পেনের কোচ লুইস ডি লা ফুয়েন্তের।

ইরাকের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে দি লা ফুয়েন্তে বলেন, ক্লাবগুলোর সঙ্গে আমাদের সমন্বয় খুবই ভালো। আগে থেকে নির্ধারিত পুনর্বাসন কর্মসূচি আমরা অনুসরণ করছি এবং সত্যি বলতে খেলোয়াড়রা প্রতিদিনই উন্নতি করছে।

তিনি জানান, চোটে থাকা খেলোয়াড়রা প্রত্যাশামতোই অগ্রগতি করছে। তবে তারা ইরাকের বিপক্ষে ম্যাচে অংশ নেবে না।

আরও পড়ুন

বিশেষভাবে ১৮ বছর বয়সী তারকা ইয়ামাল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত যেমন এগোচ্ছে, সবকিছু যদি একইভাবে চলতে থাকেলে ১৫ জুনের মধ্যে সে প্রস্তুত হয়ে যেতে পারে। তবে এর অর্থ এই নয় যে সে অবশ্যই খেলবে।

এবারের বিশ্বকাপে স্পেনকে অন্যতম শিরোপা প্রত্যাশী দল হিসেবে দেখা হচ্ছে। তবে দি লা ফুয়েন্তের মতে, এই বিশ্বকাপ হবে “ঐতিহাসিক”। কারণ এবারই সবচেয়ে বেশি সংখ্যক দলের সত্যিকার অর্থেই শিরোপা জয়ের সুযোগ রয়েছে।

বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন আগামী ১৫ জুন আটলান্টায় গ্রুপ ‘এইচ’-এর প্রথম ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হবে। এরপর স্পেন ২১ জুন আটলান্টায় সৌদি আরবের মুখোমুখি হবে। এরপর ২৭ জুন গুয়াদালাহারায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
অস্ট্রেলিয়ার সঙ্গে ড্রয়ের খেসারত ব্রাজিলের, সুখবর পর্তুগালের
ইংলিশ পরীক্ষা দিয়ে ২০২৭ বিশ্বকাপ শুরু বাংলাদেশের, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ