ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে ইরানকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৮:৫৩ এএম
অবশেষে ইরানকে সুখবর দিল যুক্তরাষ্ট্র।ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ইরানের জাতীয় ফুটবল দলকে অবশেষে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। ম্যাচ শুরুর মাত্র ১০ দিন আগে এই অনুমোদন পাওয়ায় দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান হয়েছে। বিষয়টি জানিয়েছে শাফাক নিউজ।

ভিসা অনুমোদনে বিলম্ব হওয়ায় ইরান তাদের প্রস্তুতি ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর তিজুয়ানায় স্থানান্তর করতে বাধ্য হয়। দলটির ৭ জুন সেখানে পৌঁছানোর কথা রয়েছে।

বিশ্বকাপের গ্রুপ-জি’তে থাকা ইরান ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। এরপর একই শহরে বেলজিয়ামের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিয়াটলে মিসরের বিপক্ষে মাঠে নামবে ইরান।

তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগেই সতর্ক করে জানিয়েছিলেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বিশ্বকাপ প্রতিনিধিদলের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবেন না।

আরও পড়ুন

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ। ১৯৩০ সালে বিশ্বকাপের যাত্রা শুরুর পর এই প্রথম এমন একটি আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে আয়োজক দেশ ও অংশগ্রহণকারী একটি দেশের মধ্যে সরাসরি রাজনৈতিক ও সামরিক উত্তেজনা বিদ্যমান রয়েছে।

এই পরিস্থিতিতে ভিসা অনুমোদনকে ইরান দলের জন্য বড় স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আর্জেন্টিনাকে পেছনে ফেলে নতুন ইতিহাস ব্রাজিলের
টানা আট মৌসুম ধরে ব্রাজিলের রাজত্ব। বিপরীতে কোপা লিবের্তাদোরেসে চরম হতাশায় আর্জেন্টিনা। শনিবার আর্জেন্টিনার ক্লাব এস্তুদিয়ান্তেসকে ১-০ গোলে হারিয়ে ২০২৬ সালের কোপা লিবের্তাদোরেসের শিরোপা জিতেছে পালমেইরাস।  এই জয়ে মহাদেশীয় এই প্রতিযোগিতায় ব্রাজিলের সফলতম ক্লাবে পরিণত হলো পালমেইরাস। ৪টি করে শিরোপা নিয়ে এখন ফ্লামেঙ্গোর সমান অবস্থানে তারা। পালমেইরাসের এই শিরোপা নজিরবিহীন এক ধারাকেও আরও দীর্ঘ করল।  ২০১৯ থেকে ২০২৬ আসর পর্যন্ত টানা আট মৌসুম কোপা লিবের্তাদোরেস জিতল ব্রাজিলিয়ান ক্লাবগুলো। যা প্রতিযোগিতার ইতিহাসে কোনো দেশের পক্ষে আগে কখনো সম্ভব হয়নি—এমনটাই জানিয়েছে এক্স-এর পরিসংখ্যানভিত্তিক অ্যাকাউন্ট ‘মিস্টার চিপ’।  আর্জেন্টিনার ক্লাবগুলো কখনো টানা চারটির বেশি শিরোপা জিততে পারেনি, যদিও তারা দুবার এই কীর্তি গড়েছিল। আর্জেন্টিনার প্রথম এমন ধারা এসেছিল ১৯৬৭ থেকে ১৯৭০ সালের মধ্যে, এবং ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত তারা আবারও তা পুনরাবৃত্তি করে।  অন্যদিকে উরুগুয়ে দুবার ব্যাক-টু-ব্যাক শিরোপা জিতেছিল—১৯৬০ ও ১৯৬১ সালে, এরপর ১৯৮৭ ও ১৯৮৮ সালে। এই ধারেকাছেও আর কেউ নেই। প্যারাগুয়ে, কলম্বিয়া, চিলি ও ইকুয়েডর—সব দেশ থেকেই চ্যাম্পিয়ন বেরিয়েছে, তবে টানা আসরে শিরোপা জেতার কৃতিত্ব তাদের কারোরই নেই। কোপা লিবের্তাদোরেসে আর্জেন্টিনার হতাশা মহাদেশীয় এই প্রতিযোগিতায় নিজেদের ইতিহাসের অন্যতম অন্ধকার সময় পার করছে আর্জেন্টিনার ক্লাবগুলো। ২০১৯ থেকে ২০২৬—টানা আট আসর কেটে গেল, অথচ আর্জেন্টিনার কোনো ক্লাবই শিরোপা ছুঁতে পারেনি। প্রতিযোগিতার ইতিহাসে এটিই দেশটির সবচেয়ে দীর্ঘ শিরোপা-খরা। পরিসংখ্যানবিদ ‘মিস্টার চিপ’-এর তথ্যমতে, এই খরা ছাড়িয়ে গেছে ১৯৮৭ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত টানা সাত মৌসুমের আগের সবচেয়ে বাজে সময়কেও—যখন রিভার প্লেট ও ভেলেজ সার্সফিল্ডের মতো দলগুলো শিরোপা জিততে ব্যর্থ হয়েছিল। তবে অপেক্ষার তালিকায় সবার ওপরে রয়েছে উরুগুয়ে; ১৯৮৮ সালে নাসিওনালের শেষ শিরোপার পর কেটে গেছে ৩৮টি আসর। এরপর আছে চিলি—১৯৯১ সালে কোলো-কোলোর জয়ের পর ৩৫ আসর ধরে শিরোপাহীন তারা, আর ২০০২ সালে অলিম্পিয়ার জয়ের পর ২৪ আসর ধরে অপেক্ষায় প্যারাগুয়ে।  তালিকার পরের অবস্থানে ইকুয়েডর— ২০০৮ সালে এলডিইউ কিটোর শিরোপার পর কেটেছে ১৮ আসর; আর ২০১৬ সালে আতলেতিকো নাসিওনালের শেষ জয়ের পর ১০ আসর ধরে শিরোপাশূন্য কলম্বিয়া। ২০১৮ সালে রিভার প্লেটের শিরোপা জয়ের পর আর্জেন্টিনার অপেক্ষা এখন দাঁড়িয়েছে আট আসরে। আরটিভি/এসআর
আর্জেন্টিনাকে পেছনে ফেলে নতুন ইতিহাস ব্রাজিলের
মুশফিকের বিদায়কে স্মরণীয় করতে চায় বিসিবি
আগামী বছরের ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন মুশফিকুর রহিম। দেশের কিংবদন্তি এই ক্রিকেটারকে স্মরণীয় বিদায় দিতে নানা উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  শনিবার (২৮ নভেম্বর) বিসিবি পরিচালনা পর্ষদের সভা শেষে এই ঘোষণা দেন বোর্ড সভাপতি তামিম ইকবাল। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মুশফিককে সম্মান জানিয়ে তার ১৫ নম্বর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিতে চায় বিসিবি, যাতে ভবিষ্যতে আর কোনো ক্রিকেটার এই জার্সি গায়ে না চাপান।  একই সাথে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তার নামে একটি গ্যালারি করার বিষয়েও বোর্ড সভায় আলোচনা হয়েছে। দেশের ক্রিকেটে দীর্ঘদিনের অবদান ও বর্ণাঢ্য ক্যারিয়ারের স্বীকৃতি হিসেবেই তাকে ঘিরে এমন উদ্যোগ নেওয়ার কথা ভাবছে বোর্ড। তামিম বলেন, বাংলাদেশ ক্রিকেটের জন্য তার অবদানের স্বীকৃতি দিতে চাই আমরা। সে অনেক অনেক ক্রিকেটারের, অনেক শিশুর আদর্শ। বিসিবির পক্ষ থেকে মুশফিকের জন্য বড় একটি উদযাপনের আয়োজন থাকবে। সময়ের সঙ্গে আরও কিছু বিষয় আপনারা জানতে পারবেন। এখন থেকে বিদায়ী টেস্ট পর্যন্ত মুশফিকের ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলো সামনে আনার আহ্বান জানিয়েছেন তামিম, এখন থেকে ফেব্রুয়ারিতে টেস্ট ম্যাচটি শুরু হওয়া পর্যন্ত আমরা শুধু মুশফিকের সুন্দর স্মৃতিগুলো, বাংলাদেশের ক্রিকেটের জন্য তার ভালো ও অসাধারণ অবদানগুলো মনে করতে চাই। বিসিবি, গণমাধ্যম, টেলিভিশন চ্যানেল, প্রিন্ট মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্য-সবাই মিলে তার স্মরণীয় মুহূর্তগুলো ফিরিয়ে আনতে চাই। উল্লেখ্য, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫–২৭ চক্রের শেষ সিরিজে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ।  নির্ধারিত সূচি অনুযায়ী, ১৪ থেকে ১৮ ফেব্রুয়ারি মিরপুরে প্রথম টেস্টের পর ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি সিলেটে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। তবে প্রথম টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি টানবেন টি-টোয়েন্টি ও ওয়ানডে থেকে আগেই সরে দাঁড়ানো মুশফিক। আরটিভি/এসআর
মুশফিকের বিদায়কে স্মরণীয় করতে চায় বিসিবি
নিজে অবসরের ঘোষণা দিলেন না কেন মুশফিক? যে ব্যাখ্যা দিলেন তামিম
আগামী বছরের ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। আর এই সিদ্ধান্তর কথা জানিয়েছেন তামিম ইকবাল। এর কারণও ব্যাখ্যা করেছেন বিসিবি সভাপতি। শনিবার (২৮ নভেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে মুশফিকের অবসরের ঘোষণা দেন তামিম। তিনি বলেন, মুশফিক বেশ কয়েক দিন আগেই আমাকে ফোন করে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছিল। এরপর থেকে তার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ ছিল। আমি তাকে বলেছিলাম, একটি সংবাদ সম্মেলন করে নিজের সিদ্ধান্তের কথা নিজেই ঘোষণা করতে। তাকে ফেসবুকে স্ট্যাটাস না দেওয়ার অনুরোধও করেছিলাম। কেন এমন চেয়েছিলেন, সেটিও ব্যাখ্যা করেছেন বিসিবি সভাপতি তামিম, কারণ, বাংলাদেশের ক্রিকেটে তার অনেক অবদান আছে। আমি চেয়েছিলাম, তার মতো একজন ক্রিকেটারের বিদায়ের ঘোষণাটা যথাযথ সম্মান ও মর্যাদার সঙ্গে হোক। তবে মুশফিকের অনুরোধেই শেষ পর্যন্ত আমাকে তার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করতে হচ্ছে। আগামী ফেব্রুয়ারিতে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড। ১৪ ফেব্রুয়ারি মিরপুরে শুরু হবে প্রথম টেস্ট। ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নেওয়া মুশফিক এই টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানবেন।  বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার ২০০৫ সালে অভিষেকের পর দেশের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ১৬ হাজারের ওপর রান করেছেন। ১০৮ টেস্টে ১৪ সেঞ্চুরিসহ ৭০৬২ রান মুশফিকের। ২৭৪ ওয়ানডেতে ৯ সেঞ্চুরিতে ৭৭৯৫ রান করেছেন তিনি। এছাড়া ১০২ টি-টোয়েন্টি খেলে ১৫০০ রানের মালিক মুশফিক। ২০২২ সালের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ওয়ানডে ফরম্যাট থেকে বিদায় নেন মুশফিক। টেস্টে বিদায় বলবেন আগামী বছরের ফেব্রুয়ারিতে। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক এখন মুশফিক। দেশের হয়ে প্রথম ব্যাটার হিসেবে ১০০ টেস্ট খেলা ও সর্বোচ্চ সেঞ্চুরি (১৪টি) এবং ডাবল সেঞ্চুরি (৩টি) হাঁকানো ব্যাটারও তিনি। আরটিভি/এসআর
নিজে অবসরের ঘোষণা দিলেন না কেন মুশফিক? যে ব্যাখ্যা দিলেন তামিম
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের
সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ টেস্ট দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর ও দক্ষিণ আফ্রিকাতেও নিজের সেরটা দিতে পারেননি তিনি। যার ফলে ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন মুশফিক। তাই এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণাটা দিয়েই ফেললেন দেশের কিংবদন্তি এই ক্রিকেটার। ইংল্যান্ডের বিপক্ষে আগামী ফেব্রুয়ারীতে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠের এই সিরিজের প্রথম ম্যাচ হবে মিরপুরে। আসন্ন এই মিরপুর টেস্ট খেলেই অবসরে যাবেন মুশফিকুর রহিম। জানা গেছে, বর্নাঢ্য ক্যারিয়ারের জন্য বিসিবির পক্ষ সংবর্ধনা দেওয়া হবে মুশফিককে। শনিবার (২৮ নভেম্বর) বিসিবির বোর্ড সভা শেষে গণমাধ্যমকে এ কথা বলেন তামিম ইকবাল। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার ২০০৫ সালে অভিষেকের পর দেশের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ১৬ হাজারের ওপর রান করেছেন। ১০৮ টেস্টে ১৪ সেঞ্চুরিসহ ৭০৬২ রান মুশফিকের। ২৭৪ ওয়ানডেতে ৯ সেঞ্চুরিতে ৭৭৯৫ রান করেছেন তিনি।  এছাড়া ১০২ টি-টোয়েন্টি খেলে ১৫০০ রানের মালিক মুশফিক। ২০২২ সালের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ওয়ানডে ফরম্যাট থেকে বিদায় নেন মুশফিক। টেস্টে বিদায় বলবেন আগামী বছরের ফেব্রুয়ারিতে। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক এখন মুশফিক। দেশের হয়ে প্রথম ব্যাটার হিসেবে ১০০ টেস্ট খেলা ও  সর্বোচ্চ সেঞ্চুরি (১৪টি) এবং ডাবল সেঞ্চুরি (৩টি) হাঁকানো ব্যাটারও তিনি। আরটিভি/এসআর    
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের
আর বিশ্বকাপ জেতার সামর্থ্য নেই ব্রাজিলের!
একসময় বিশ্ব ফুটবলে সৌন্দর্য, সৃজনশীলতা আর জাদুকরি খেলার প্রতীক ছিল ব্রাজিল। পেলে, গারিঞ্চা, রোমারিও, রোনালদিনহো থেকে শুরু করে রোনালদো নাজারিও প্রজন্মের পর প্রজন্ম ধরে নিজেদের নান্দনিক ফুটবল দিয়ে বিশ্বকে মুগ্ধ করেছে সেলেসাওরা।
আর বিশ্বকাপ জেতার সামর্থ্য নেই ব্রাজিলের!
আরও পড়ুন
নদী থেকে উদ্ধার ২০ বছর বয়সী ফায়ার সার্ভিস কর্মীর মরদেহ
পাঁচ গেমিং ট্রেলারে চুরি, ৯০ হাজার ডলারের ক্ষতি
ঝড়-বৃষ্টিতে ভোগান্তিতে থ্যাংকসগিভিং ছুটির যাত্রীরা
দুই বছরের মধ্যে সবচেয়ে বড় ব্যাংক বন্ধ