ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ভারতীয় দলে বৈভব সূর্যবংশী, ভেঙে যাচ্ছে শচীনের রেকর্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৭:২০ পিএম
ভারতীয় দলে বৈভব সূর্যবংশী, ভেঙে যাচ্ছে শচীনের রেকর্ড। ছবি: সংগৃহীত

ভারতের হয়ে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের রেকর্ডটি এখনও দখল করে আছে দেশটির কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। এবার সেই রেকর্ড ভেঙে দিতে যাচ্ছে আইপিএলে ঝড় তোলা বৈভব সূর্যবংশী।

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের দলে ডাক পেয়েছেন কিশোর এই ব্যাটার। এই সফরে কোনো ম্যাচে মাঠে নামতে পারলেই ভারতীয় ক্রিকেটে নতুন ইতিহাস গড়বেন তিনি।

বয়সে তরুণ হলেও সাম্প্রতিক পারফরম্যান্সে তিনি নিজেকে বড় মঞ্চের জন্য প্রস্তুত বলেই প্রমাণ করেছেন। ২০২৫ আইপিএলে আলোচনায় আসার পর ২০২৬ মৌসুমে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যান বৈভব।

রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাট হাতে তিনি ছিলেন টুর্নামেন্টের সবচেয়ে ভয়ংকর ব্যাটারদের একজন। ১৬ ইনিংসে করেন ৭৭৬ রান। গড় ৪৮.৫০, স্ট্রাইকরেট অবিশ্বাস্য ২৩৭.৩০! পুরো মৌসুমে একটি সেঞ্চুরি ও পাঁচটি ফিফটি করেন তিনি।

আরও পড়ুন

এই চোখধাঁধানো পারফরম্যান্স তাকে এনে দেয় আইপিএলের ‘অরেঞ্জ ক্যাপ’। শুধু রান সংখ্যা নয়, তার রান করার ধরণই সবচেয়ে বেশি আলোচিত হয়েছে। শুরু থেকেই আক্রমণাত্মক ও ভয়হীন ব্যাটিং এবং ছক্কার বৃষ্টি—বৈভবের ব্যাটিংয়ে ছিল আধুনিক টি-টোয়েন্টির সব উপাদান।

প্লে-অফেও শতকের খুব কাছে গিয়েছিলেন তিনি। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে এলিমিনেটরে তার ইনিংসের সময়ই ভেঙে যায় আইপিএলের এক বড় রেকর্ড।

এক মৌসুমে সবচেয়ে বেশি ছক্কা মারার ক্রিস গেইলের রেকর্ড ছাড়িয়ে যান বৈভব। শুধু টি-টোয়েন্টি নয়, ৫০ ওভারের ক্রিকেটেও নিজের সামর্থ্য দেখিয়েছেন এই কিশোর ব্যাটার। বছরের শুরুতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল তার। ফাইনালে ৮০ বলে ১৭৫ রানের অনবদ্য ইনিংস খেলে একাধিক রেকর্ড গড়েছিলেন তিনি।

তার জাতীয় দলে ডাক পাওয়ার পক্ষে আগেই মতো দিয়েছিলেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছিলেন, ‘আইপিএল ২০২৬-এ বৈভবের ব্যাটিং ছিল অসাধারণ। এত কম বয়সে এমন প্রতিভা পাওয়া বিরল, আর তার পারফরম্যান্স জাতীয় দলে অভিষেকের দাবিদার।

ভারতীয় ক্রিকেটে প্রতিভার অভাব নেই। তবে বৈভব সূর্যবংশীর বিষয়টি আলাদা। কারণ, তিনি শুধু সম্ভাবনাময় নন, বড় মঞ্চে পারফরম্যান্স করেই আলোচনায় এসেছেন। আইপিএলের মতো চাপের টুর্নামেন্টে এমন স্ট্রাইকরেটে এত রান করা কোনো কিশোরের পক্ষে সত্যিই বিরল ঘটনা।

শচীনের রেকর্ড ভাঙা যে কোনো ভারতীয় ক্রিকেটারের জন্য বিশেষ মুহূর্ত। আর সেটি যদি হয় জাতীয় দলের সবচেয়ে কম বয়সি অভিষেকের রেকর্ড, তাহলে আলোচনার মাত্রা আরও বড় হবে। বৈভব সূর্যবংশী এখন সেই ইতিহাসের একদম দ্বারপ্রান্তে।

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ইশান কিষাণ (উইকেটরক্ষক), শিবম দুবে, তিলক বর্মা, নীতিশ রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, মোহাম্মদ সিরাজ, হার্ষিত রানা, আর্শদীপ সিং ও প্রিন্স যাদব।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
আরও পড়ুন
জাল রেকর্ডে প্রায় ২৪ কোটি টাকার সরকারি জমি আত্মসাৎ
স্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে গিনেস রেকর্ড গড়লেন বৃদ্ধ
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সেঞ্চুরির বিশ্বরেকর্ড
পাঁচ বছর বয়সেই যোগব্যায়ামের প্রশিক্ষক, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে ফিনিক্স