ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

এবারের বিশ্বকাপে যেসব রেকর্ড গড়তে পারেন মেসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০২:০১ পিএম
এবারের বিশ্বকাপে যেসব রেকর্ড গড়তে পারেন মেসি।ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ২০২৬ ফিফা বিশ্বকাপে খেলার সম্ভাবনা প্রায় নিশ্চিত। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া আসরে মাঠে নামতে পারলে একাধিক ঐতিহাসিক রেকর্ড গড়ার সুযোগ থাকবে তার সামনে।

বর্তমানে ২০০৬ জার্মানি বিশ্বকাপ থেকে শুরু করে ২০২২ কাতার বিশ্বকাপ পর্যন্ত টানা পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়েছেন মেসি। ২০২৬ আসরে খেলতে পারলে বিশ্ব ফুটবলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়ার অনন্য কীর্তি গড়বেন তিনি।

বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ডও বর্তমানে মেসির দখলে। ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজের এই রেকর্ডকে আরও সমৃদ্ধ করার সুযোগ পাবেন।

গোলের রেকর্ডেও নতুন ইতিহাস গড়ার সম্ভাবনা রয়েছে আর্জেন্টাইন মহাতারকার সামনে। বিশ্বকাপে এখন পর্যন্ত ১৩ গোল করেছেন মেসি। সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোজার গোলসংখ্যা ১৬। ফলে মাত্র তিন গোল করলেই ক্লোজার রেকর্ড স্পর্শ করবেন, আর চার গোল তাকে নিয়ে যাবে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে।

এছাড়া বিশ্বকাপে সবচেয়ে বেশি মিনিট খেলা, সর্বাধিক অ্যাসিস্ট এবং সর্বাধিক গোল অবদানের মতো গুরুত্বপূর্ণ পরিসংখ্যানেও নিজের অবস্থান আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে মেসির সামনে।

আরও পড়ুন

২০২২ সালে ফিফা বিশ্বকাপে জয়ের মাধ্যমে ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ করেছিলেন তিনি। এবার ২০২৬ বিশ্বকাপ হতে পারে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের আরেকটি স্মরণীয় অধ্যায়। যেখানে দলীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত রেকর্ডের পাতায়ও নতুন ইতিহাস লিখতে পারেন ফুটবলের এই কিংবদন্তি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
বিশ্বকাপে সবচেয়ে বেশি ঘৃণামূলক বার্তার শিকার আর্জেন্টিনা
আর্জেন্টিনার কাছে হারের পর ফিফাকে চ্যালেঞ্জ বুরকিনা ফাসোর প্রেসিডেন্টের
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি