ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

যে কারণে দাড়ি-গোঁফ রাখার প্রতিশ্রুতি দিলেন ইয়ামাল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০২:৪৭ পিএম
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের মঞ্চে নামতে যাচ্ছেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। ১৮ বছর বয়সী এই ফুটবলারকে ঘিরে স্প্যানিশ সমর্থকদের প্রত্যাশাও আকাশছোঁয়া। বিশ্বকাপ শুরুর আগে ভক্তদের জন্য এক ব্যতিক্রমী প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে ইয়ামাল জানান, স্পেন বিশ্বকাপ জিতলে তিনি টানা তিন সপ্তাহ দাড়ি-গোঁফ কাটবেন না। পাশাপাশি উদযাপনের অংশ হিসেবে ১০০টি বিটস হেডফোন উপহার দেওয়ার ঘোষণাও দেন।

ইয়ামাল বলেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, বিশ্বকাপ জিততে পারলে তিন সপ্তাহ দাড়ি-গোঁফ রাখব। আর ১০০টি বিটস হেডফোন উপহার দেব।

বার্সেলোনার এই উইঙ্গারের জন্য এটি হতে যাচ্ছে প্রথম বিশ্বকাপ। তবে বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা তার নতুন নয়। ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ের অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, বড় আসরের শুরুতে স্নায়ুচাপ সামলানোর শিক্ষা তাকে অনেক পরিণত করেছে।

ইয়ামালের ভাষ্য, প্রথম ম্যাচ থেকে অনেক কিছু শিখেছি। বড় টুর্নামেন্টে শুরুতে নার্ভাস লাগা স্বাভাবিক। তখন বুঝেছি, একটি ম্যাচ খারাপ গেলেও সব শেষ হয়ে যায় না। পুরো টুর্নামেন্ট অনেক দীর্ঘ। ধৈর্য ধরে নিজের খেলাটা উপভোগ করতে হয়।

ব্যালন ডি’অর প্রসঙ্গেও কথা বলেন স্পেনের এই তরুণ তারকা। গতবার পুরস্কারটি জিতেছিলেন ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে। ইয়ামাল স্বীকার করেন, একসময় তার মনে হয়েছিল পুরস্কারটি হয়তো তার হাতেই উঠবে। তবে পরে তিনি উপলব্ধি করেন, তখনও এ সম্মানের জন্য তিনি পুরোপুরি প্রস্তুত ছিলেন না।

তিনি বলেন, আমি মনে করি, তখন ব্যালন ডি’অর জেতার সময় আমার হয়নি। আমি অনেক ছোট ছিলাম। হয়তো পুরস্কারটির প্রকৃত মূল্যও পুরোপুরি উপলব্ধি করতে পারতাম না।

দেম্বেলের প্রশংসা করে ইয়ামাল জানান, ফরাসি তারকার সঙ্গে তার সম্পর্ক বেশ ভালো। ক্যারিয়ারের বিভিন্ন সময়ে দেম্বেলের পরামর্শ ও মানসিক সমর্থন তাকে এগিয়ে যেতে সাহায্য করেছে।

আরও পড়ুন

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে সোমবার পেরুর মুখোমুখি হওয়ার কথা রয়েছে স্পেনের। মূল আসরে ‘গ্রুপ এইচ’-এ স্পেনের প্রতিপক্ষ উরুগুয়ে, সৌদি আরব ও কেপ ভার্দে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
হালান্ড-এমবাপেকে পেছনে ফেলে ইতিহাস গড়লেন ইয়ামাল
বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা ফিফার, আলোচনায় ট্রাম্প পরিবারের সদস্য
বিশ্বকাপ শুধু মাঠের লড়াই নয়, দর্শকদের ভোগ-বিলাসের রেকর্ডও গড়েছে
‘আলহামদুলিল্লাহ, আমি মুসলিম’: লামিনে ইয়ামাল