ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

জাতীয় গলফ র‌্যাঙ্কিং প্রতিযোগিতার প্রথম চ্যাম্পিয়ন রাহিম ও সোনিয়া

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০৮:৪৯ পিএম
জাতীয় গলফ র‌্যাঙ্কিং প্রতিযোগিতার প্রথম চ্যাম্পিয়ন রাহিম ও সোনিয়া। ছবি: সংগৃহীত

বাংলাদেশ গলফ ফেডারেশন কতৃক আয়োজিত ‘জাতীয় র‌্যাঙ্কিং প্রতিযোগিতা’র প্রথম চ্যাম্পিয়ন হয়ে ইতিহাসে নাম লেখালেন সাভারের অ্যামেচার গলফার মোহাম্মদ রাহিম হোসেন। নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন সোনিয়া আক্তার।

মঙ্গলবার (১৬ জুন) নারায়নগঞ্জের জলসিঁড়ি গলফ ক্লাবে অনুষ্ঠিত বর্ণাঢ্য পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে দুই বিভাগের চ্যাম্পিয়নের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি বাংলাদেশ গলফ ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) মাসুদ রাজ্জাক।

এ সময় তিনি গলফারদের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করলেও আরও ভালো খেলার ওপর জোর দেন। তিনি বলেন, ধারাবাহিকভাবে ভালো খেলতে হবে। গলফারদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা কেউ গলফকে চ্যারিটি হিসেবে নেবেন না। যদি খেলতে চান তাহলে খুবই সিরিয়াস হতে হবে। আর সিরিয়াস হলে গলফে অনেক ভালো করা সম্ভব।

আরও পড়ুন

এদিকে প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়ে নিজের আবেগ ধরে রাখতে পারেননি রাহিম হোসেন। তিনি বলেন, আমি ভাষা হারিয়ে ফেলেছি। কীভাবে অনুভূতি প্রকাশ করবো বুঝতে পারছি না। আমার যে এত ভালো লাগছে তা বুঝাতে পারছি না। সত্যি, এটা আমার জীবনের অন্যতম সেরা একটা দিন। এর আগে আমি কখনোই এত ভালো খেলিনি।

নারী গলফার সোনিয়া বলেন, আমাদের অ্যামেচার গলফারদের জন্য এমন সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করায় বাংলাদেশ গলফ ফেডারেশনকে বিশেষভাবে ধন্যবাদ। আর এমন টুর্নামেন্টের প্রথম আসরে নারী বিভাগে চ্যাম্পিয়ন হতে পেরে আমি খুবই গর্বিত।

এই আয়োজনকে দেশের গলফ অঙ্গনে একটি নতুন মাইলফলক হিসেবে দেখছেন বাংলাদেশ গলফ ফেডারেশনের সেক্রেটারী জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাঈদ সিদ্দিকী।

তার ভাষ্য, আমরা প্রথমবারের মতো এই টুর্নামেন্ট আয়োজন করলাম। এটা একটা মাইলস্টোন। এখন থেকে বছরে অন্তত তিনটি করে জাতীয় অ্যামেচার র‍্যাঙ্কিং টুর্নামেন্ট আয়োজন করা হবে। এমন টুর্নামেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারব আমাদের গলফের পাইপলাইনের কী অবস্থা!’

তিনি আরও বলেন, র‍্যাঙ্কিং টুর্নামেন্টে যারা ভালো খেলবে তাদেরকে আমরা বিশেষভাবে নার্চার (তত্ত্বাবধান) করব, যাতে এখান থেকেই আমাদের ভবিষ্যৎ সিদ্দিকুর, জামাল বেরিয়ে আসে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
ভারতকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের চমক
২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ভেন্যু ঘোষণা