ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

কাঁদলেন মেসি, হ্যাটট্রিকের পর জানালেন আসল সত্য

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ১২:১৭ পিএম
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। ম্যাচে তিন গোল করলেও প্রথম গোলের পর তাকে চোখের পানি ফেলতে দেখা যায়, যা নিয়ে সমর্থকদের মধ্যে কৌতূহল তৈরি হয়।

ম্যাচ শেষে সংবাদমাধ্যমে মেসি জানান, তার এই আবেগ ফুটবলের কারণে নয়, বরং ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রভাব ছিল। ৩৮ বছর বয়সী এই তারকা বলেন, আমি কিছু কঠিন ও জটিল দিনের মধ্য দিয়ে গিয়েছি। এর সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই।

তবে তিনি সেই ব্যক্তিগত সমস্যার বিস্তারিত প্রকাশ করেননি। তিনি শুধু জানান, এই সময়ে সতীর্থ ও দলের সবাই তাকে মানসিকভাবে সহায়তা করেছে। মেসি বলেন, পুরো দলের প্রতি আমি কৃতজ্ঞ, তারা আমাকে ভালো রাখতে অনেক চেষ্টা করেছে।

নিজের বর্তমান সময়কে ক্যারিয়ারের বিশেষ অধ্যায় হিসেবে উল্লেখ করে মেসি বলেন, এখনকার মুহূর্তগুলো তিনি উপভোগ করছেন এবং এটিকে জীবনের “কেকের ওপরের চেরি” হিসেবে দেখছেন।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেন, মেসি সম্পর্কে বলার মতো নতুন কোনো শব্দ নেই তিনি আবারও প্রমাণ করেছেন কেন তিনি অনন্য।

এই ম্যাচে হ্যাটট্রিকের মাধ্যমে মেসি বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকের মাইলফলক স্পর্শ করেন এবং টুর্নামেন্ট ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় আরও এগিয়ে যান।

আরও পড়ুন

আবেগ, অভিজ্ঞতা ও অসাধারণ পারফরম্যান্স মিলিয়ে বিশ্বকাপের শুরুতেই আবারও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন লিওনেল মেসি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাথায় আঘাত পেয়ে হাসপাতালে কনওয়ে, প্রথম ওয়ানডেতে অনিশ্চিত
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই একের পর এক দুঃসংবাদ পাচ্ছে নিউজিল্যান্ড। চোটের কারণে আগেই দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার মার্ক চ্যাপম্যান ও রাচিন রবীন্দ্রকে হারিয়েছে কিউইরা।
মাথায় আঘাত পেয়ে হাসপাতালে কনওয়ে, প্রথম ওয়ানডেতে অনিশ্চিত
বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
রবি বোলার হান্টে সেরা ২১ প্রতিভা, বিশেষ সম্মাননা পেল দুই খুদে স্পিনার
দীর্ঘ আট বছর পর আবারও দেশজুড়ে আয়োজিত ‘রবি বোলার হান্ট’-এর সফল সমাপ্তি হয়েছে। ২৫ হাজারের বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ২১ জন উদীয়মান বোলার।
রবি বোলার হান্টে সেরা ২১ প্রতিভা, বিশেষ সম্মাননা পেল দুই খুদে স্পিনার
যে কারণে মেসির বাম পা চান হ্যারি কেইন
লিওনেল মেসির বাঁ পায়ের জাদুতে মুগ্ধ ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। আর্জেন্টাইন মহাতারকার মতো বাঁ পায়ের অসাধারণ দক্ষতা নিজের মধ্যে থাকলে প্রতিপক্ষের জন্য তাকে থামানো কঠিন হয়ে পড়ত বলে মনে করেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার।
যে কারণে মেসির বাম পা চান হ্যারি কেইন
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল
অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে শেষ হলো তার ১৪ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল
আরও পড়ুন
যে কারণে মেসির বাম পা চান হ্যারি কেইন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
যে তালিকায় মেসি-রোনালদোকে পেছনে ফেললেন গিল