ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

শেষ জুটির লড়াইয়ে ১৩১ রানে থামল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৪:০৬ পিএম
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১৩১ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ। তবে শেষ উইকেট জুটিতে শেখ মেহেদী হাসানের লড়াকু ব্যাটিংয়ে সম্মানজনক সংগ্রহ পায় স্বাগতিকরা।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। চোটের কারণে নিয়মিত অধিনায়ক লিটন দাস একাদশে না থাকায় নেতৃত্ব দেন তাওহিদ হৃদয়।

ইনিংসের শুরুতে তানজিদ হাসান ও সাইফ হাসান মিলে ২৬ রানের উদ্বোধনী জুটি গড়েন। তানজিদ ৯ বলে ১০ রান করে ফিরলেও সাইফ ১৪ বলে ২০ রান করেন। পাওয়ারপ্লে শেষে ২ উইকেটে ৫২ রান তুলে ভালো অবস্থানেই ছিল বাংলাদেশ।

তবে এরপরই ধস নামে স্বাগতিকদের ইনিংসে। অধিনায়ক তাওহিদ হৃদয় ৫ বলে ৮, সৌম্য সরকার ১৮ বলে ১৭, পারভেজ হোসেন ইমন ১২ বলে ১০ এবং অভিষেক ম্যাচ খেলতে নামা আবদুল গাফফার সাকলাইন ১০ বলে ১০ রান করে বিদায় নেন। শামীম হোসেন পাটোয়ারীও ব্যর্থ হন, করেন মাত্র ১ রান।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে এক প্রান্ত আগলে রেখে শেষ দিকে ঝড় তোলেন শেখ মেহেদী হাসান। রিভার্স সুইপ ও সুইপে দারুণ সব বাউন্ডারি হাঁকিয়ে দলের রান বাড়ান তিনি। শেষ পর্যন্ত ২২ বলে ২৯ রানের কার্যকর ইনিংস খেলেন এই অলরাউন্ডার।

আরও পড়ুন

মোস্তাফিজুর রহমান আউট হওয়ার পর ১৯ ওভারে ১৩১ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে জোয়েল ডেভিস ও অ্যাডাম জাম্পা তিনটি করে উইকেট শিকার করে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে বড় ধাক্কা দেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের নারী দলের সাবেক ব্যাটার পুনম রাউত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান তিনি।
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
ছয় ম্যাচ পাতানো, আরও ছয় ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা এবং অন্য খেলোয়াড়দের দুর্নীতির চক্রে জড়ানোর অভিযোগে সার্বিয়ার টেনিস খেলোয়াড় স্টেফান মিলিচেভিচকে ২৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
আরও পড়ুন
বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন কমিটির সভাপতি ড. সুমন ও সম্পাদক শিবলী
বাংলাদেশে শিক্ষিত তরুণদের মধ্যে বেকার ২৯ শতাংশ: আইএমএফ
বাংলাদেশি দুই পুলিশকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় যা বলছে বিজিবি
লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময়ে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিসট্রেনসেন