ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

শ্রীলঙ্কান ক্রিকেটারের সঙ্গে সূর্যবংশীর হাতাহাতি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৪:১৫ পিএম
শ্রীলঙ্কান ক্রিকেটারের সঙ্গে সূর্যবংশীর হাতাহাতি। ছবি: সংগৃহীত

ভারত ‘এ’ ও শ্রীলঙ্কা ‘এ’ দলের মধ্যকার রোমাঞ্চকর ম্যাচ শেষে মাঠে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সুপার ওভারে ম্যাচ শেষ হওয়ার পর ভারতীয় তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী শ্রীলঙ্কা ‘এ’ দলের কয়েকজন ক্রিকেটারের সঙ্গে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন।

টেলিভিশন ফুটেজে দেখা যায়, সুপার ওভারের শেষ বলের পর সূর্যবংশী প্রথমে শ্রীলঙ্কার ক্রিকেটার কুগাথাস মাথুলানের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান। একপর্যায়ে তিনি আরেক শ্রীলঙ্কান ক্রিকেটার ভিশেন হালামবাগের দিকে এগিয়ে গিয়ে ধাক্কা দেন বলে ফুটেজে দেখা যায়। জবাবে হালামবাগেও তাকে ধাক্কা দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

তবে দ্রুত হস্তক্ষেপ করেন শ্রীলঙ্কা ‘এ’ দলের অধিনায়ক সাহান আরাচ্চিগে এবং উইকেটকিপার নিরোশন ডিকওয়েলা। দুই দলের জ্যেষ্ঠ ক্রিকেটারদের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ভারত ‘এ’ দলের সদস্যরা সূর্যবংশীকে মাঠের অন্য পাশে সরিয়ে নিয়ে যান।

ঘটনার পর দুই দল নিয়ম অনুযায়ী ম্যাচ-পরবর্তী করমর্দন সম্পন্ন করলেও মাঠ ছাড়ার সময় সূর্যবংশীকে দৃশ্যত ক্ষুব্ধ দেখা যায়।

এর আগে ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে দুই দলই ২৬৫ রান সংগ্রহ করায় ফল নির্ধারণে সুপার ওভারের আশ্রয় নিতে হয়। সুপার ওভারে শ্রীলঙ্কা ‘এ’ ১৬ রান সংগ্রহ করে ভারতের সামনে কঠিন লক্ষ্য দাঁড় করায়। জবাবে সূর্যবংশী ও সূর্যাংশ শেডগে মিলে মাত্র ৯ রান করতে সক্ষম হন। ফলে স্বাগতিক শ্রীলঙ্কা ‘এ’ দল নাটকীয় জয় তুলে নেয়।

ম্যাচের ভাগ্য নির্ধারণী শেষ বলে মাথুলানের করা ইয়র্কার খেলতে ব্যর্থ হন সূর্যবংশী। এর আগেই আলো স্বল্পতা নিয়ে আম্পায়ারের কিছু সিদ্ধান্তে আপত্তি জানিয়েছিলেন ভারত ‘এ’ দলের অধিনায়ক তিলক ভার্মা। সেই বিতর্কের আবহেই ম্যাচটি সুপার ওভারে গড়ায়।

আরও পড়ুন

মাত্র ১৫ বছর বয়সী সূর্যবংশী সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রিকেটে আলোচিত নাম। রাজস্থান রয়েলসের হয়ে আইপিএল ২০২৬ মৌসুমে ৭৭৬ রান করে তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। পাশাপাশি অরেঞ্জ ক্যাপ, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার এবং ইমার্জিং প্লেয়ার পুরস্কারও জেতেন তিনি।

ম্যাচ পরবর্তী এই অপ্রীতিকর ঘটনা নিয়ে এখনো কোনো দল বা আয়োজকদের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের নারী দলের সাবেক ব্যাটার পুনম রাউত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান তিনি।
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
ছয় ম্যাচ পাতানো, আরও ছয় ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা এবং অন্য খেলোয়াড়দের দুর্নীতির চক্রে জড়ানোর অভিযোগে সার্বিয়ার টেনিস খেলোয়াড় স্টেফান মিলিচেভিচকে ২৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
আরও পড়ুন
শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজের দলে বড় চমক, বাদ আসালাঙ্কা
ব্যান্টনের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল ইংল্যান্ড
শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের