ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

স্পেনের পর উরুগুয়ে, বিশ্বকাপে রূপকথা লিখছে কেপ ভার্দে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জুন ২০২৬, ০৬:১১ এএম
কেপ ভার্দের হেলিও ভারেলার তার দলের দ্বিতীয় গোল করার পর উদযাপন। ছবি: সংগৃহীত

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে আলোচনায় এসেছিল কেপ ভার্দে। এবার দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষেও ২-২ গোলের অবিস্মরণীয় ড্র করে বিশ্বকাপের অন্যতম চমক হয়ে উঠেছে আফ্রিকার নবাগত দলটি।

যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘গ্রুপ এইচ’-এর ম্যাচে শুরুতেই ইতিহাস গড়ে কেপ ভার্দে। ২১ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করে দলকে এগিয়ে দেন কেভিন পিনা। এটিই ছিল বিশ্বকাপের মঞ্চে কেপ ভার্দের প্রথম গোল। একই সঙ্গে বিশ্বকাপে প্রথমবারের মতো সরাসরি ফ্রি-কিক থেকে গোল হজম করে উরুগুয়ে।

আরও পড়ুন

প্রথমার্ধের শেষ দিকে ম্যাচে ফেরে দক্ষিণ আমেরিকার দলটি। ৪৩ মিনিটে ম্যাক্সিমিলিয়ানো আরাউহো সমতা ফেরান। এরপর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে আগুস্তিন ক্যানোবিও গোল করে উরুগুয়েকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।

তবে দ্বিতীয়ার্ধেও হার মানেনি কেপ ভার্দে। উরুগুয়ের এক ভুলের সুযোগ কাজে লাগিয়ে ৬০ মিনিটে দারুণ এক ফিনিশে গোল করেন হেলিও ভারেলা। তার গোলে আবারও সমতায় ফেরে আফ্রিকার দেশটি।

নিজেদের ইতিহাসে প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েই টানা চমক দেখাচ্ছে কেপ ভার্দে। প্রথম ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দেওয়ার পর এবার শক্তিশালী উরুগুয়ের কাছ থেকেও এক পয়েন্ট ছিনিয়ে নিল ‘ব্লু শার্কস’রা।

মাত্র কয়েক লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে এভাবে বিশ্বকাপের মঞ্চে রূপকথা লিখছে, আর প্রতিটি ম্যাচের পরই বাড়ছে তাদের নিয়ে ফুটবল বিশ্বের বিস্ময়।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি
চেক প্রজাতন্ত্রকে হারিয়ে স্পেনের হ্যাটট্রিক জয়
৫ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল স্পেন
ইংল্যান্ড-স্পেনের খেলাসহ টিভিতে আজকের খেলা