ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ ইতিহাসে যৌথভাবে এক রেকর্ডে মেসি-রোনালদো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৯:১৩ এএম
বিশ্বকাপ ইতিহাসে যৌথভাবে এক রেকর্ডে মেসি-রোনালদো। ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও উঠে এলেন একই পরিসংখ্যানের পাতায়। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবল শাসন করা এই দুই মহাতারকা এবার বিশ্বকাপ ইতিহাসের এক অনন্য রেকর্ড যৌথভাবে নিজেদের করে নিয়েছেন।

বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে কোনো খেলোয়াড়ের প্রথম ও সর্বশেষ গোলের মধ্যে সর্বোচ্চ সময়ের ব্যবধানের রেকর্ড এখন মেসি ও রোনালদোর দখলে। বিস্ময়করভাবে দুজনের ক্ষেত্রেই এই ব্যবধান ঠিক ২০ বছর ১১ দিন।

রোনালদো ২০০৬ সালের ১৭ জুন ইরানের বিপক্ষে বিশ্বকাপে নিজের প্রথম গোল করেছিলেন। আর চলতি আসরে উজবিকিস্তানের বিপক্ষে গোল করে তিনি প্রথম ও সর্বশেষ বিশ্বকাপ গোলের মাঝে ২০ বছর ১১ দিনের ব্যবধান স্পর্শ করেন।

অন্যদিকে, মেসি ২০০৬ সালের ১৬ জুন সার্বিয়ার বিপক্ষে বিশ্বকাপে প্রথম গোলের দেখা পান। এরপর গত ২২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে তিনিও একই ২০ বছর ১১ দিনের ব্যবধানের রেকর্ড গড়েন।

দুই কিংবদন্তির ক্যারিয়ারে এমন অভাবনীয় মিল ফুটবলপ্রেমীদের বিস্মিত করেছে। মাঠের প্রতিদ্বন্দ্বিতা পেরিয়ে পরিসংখ্যানের পাতায় যেন একে অপরের প্রতিবিম্ব হয়ে উঠেছেন তারা।

তবে রেকর্ডের তালিকায় এটিই একমাত্র মিল নয়। বিশ্বকাপে দেশের হয়ে সবচেয়ে কম বয়সে এবং সবচেয়ে বেশি বয়সে গোল করা খেলোয়াড়দের বিশেষ তালিকাতেও জায়গা করে নিয়েছেন মেসি ও রোনালদো। এতদিন এই কীর্তিতে এককভাবে ছিলেন ডেনমার্কের কিংবদন্তি লাউড্রপ।

লাউড্রপ ডেনমার্কের হয়ে বিশ্বকাপে প্রথম গোল করেছিলেন ২১ বছর ৩৫৮ দিন বয়সে এবং সর্বশেষ গোল করেছিলেন ৩৪ বছর ৯ দিন বয়সে। আর্জেন্টিনার হয়ে মেসির প্রথম বিশ্বকাপ গোল আসে মাত্র ১৮ বছর ৩৫৭ দিন বয়সে। অস্ট্রিয়ার বিপক্ষে তার সর্বশেষ গোলের সময় বয়স ছিল ৩৮ বছর ৩৬৩ দিন।

অন্যদিকে, রোনালদো পর্তুগালের হয়ে প্রথম বিশ্বকাপ গোল করেন ২১ বছর ১৩২ দিন বয়সে। উজবেকিস্তানের বিপক্ষে তার সর্বশেষ গোলের সময় বয়স ছিল ৪১ বছর ১৩৮ দিন।

আরও পড়ুন

ফুটবল ইতিহাসে মেসি ও রোনালদোর নাম বহু রেকর্ডে পাশাপাশি উচ্চারিত হয়েছে। তবে ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে বিশ্বকাপের মঞ্চে এমন বিরল ও অভিন্ন অর্জন তাদের কিংবদন্তি মর্যাদাকে আরও উজ্জ্বল করে তুলেছে। মাঠের প্রতিদ্বন্দ্বিতা হয়তো আগের মতো নেই, কিন্তু ইতিহাসের পাতায় তারা এখনও একে অপরের সবচেয়ে কাছের সঙ্গী।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
‘ক্রীড়া কেবল চরিত্র তৈরি করে না, এটি চরিত্র প্রকাশও করে’—এই প্রতিপাদ্যকে ধারণ করে রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ মিনি স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে ২০৮ ম্যাচ, ১২৬ গোল ও ৬৭ অ্যাসিস্টের পাশাপাশি ছয়টি বিশ্বকাপ ও সাতটি কোপা আমেরিকায় অংশ নেওয়ার পর জাতীয় দলকে বিদায় জানিয়েছেন ফুটবলের অন্যতম সেরা এই মহাতারকা।
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
মেসির অবসর নাকি রোনালদোর বিস্ফোরক বক্তব্য, গুগল সার্চে এগিয়ে কে?
মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই ছাড়িয়েছে সীমানা। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি।
মেসির অবসর নাকি রোনালদোর বিস্ফোরক বক্তব্য, গুগল সার্চে এগিয়ে কে?
মেসির বিদায়বেলায় অঝোরে কাঁদলেন এনজো ফার্নান্দেজ
লিওনেল মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা পেয়েছে ৩-০ গোলের জয়। তবে ম্যাচের ফল ছাপিয়ে শেষ বাঁশির পর মনুমেন্টাল স্টেডিয়ামে ছিল আবেগঘন পরিবেশ। প্রিয় অধিনায়কের বিদায়ী বক্তব্য শুনতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।
মেসির বিদায়বেলায় অঝোরে কাঁদলেন এনজো ফার্নান্দেজ
ফিফা র‌্যাঙ্কিংয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা-আসিয়ান কাপে চরম ব্যর্থতার প্রভাব পড়েছে বাংলাদেশের ফিফা র‌্যাঙ্কিংয়ে। সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ১৮২তম স্থানে নেমে গেছে বাংলাদেশ।
ফিফা র‌্যাঙ্কিংয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
আরও পড়ুন
ইংলিশ পরীক্ষা দিয়ে ২০২৭ বিশ্বকাপ শুরু বাংলাদেশের, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ
বিশ্বকাপের ভেন্যু দেখতে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল
বিশ্বকাপ থেকেই বেকহ্যামের আয় ৫০০ কোটি টাকা