ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ড্রেসিংরুমে বসে কেঁদেছি : নেইমার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৮:০৪ পিএম
নেইমার। ছবি: সংগৃহীত

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে মাঠে নামতে পেরে ড্রেসিংরুমে অঝোরে কেঁদেছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। ফুটবল বিশ্বকাপে ‘সি’ গ্রুপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পান নেইমার।

ম্যাচ শেষে তিনি জানান, আবারও জাতীয় দলের হয়ে মাঠে ফিরতে পারাটা বিরাট স্বস্তির।

ইনজুরি ও ফর্মহীনতার কারণে ২০২৩ সালের অক্টোবরের পর জাতীয় দলের হয়ে ম্যাচ খেলার সুযোগ পাননি ব্রাজিলের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার।

ইনজুরি থাকা সত্বেও ব্রাজিলের বিশ্বকাপ দলে সুযোগ পান নেইমার। ম্যাচ খেলার মত ফিট না হওয়ায় গ্রুপ পর্বে ব্রাজিলের প্রথম দুই ম্যাচে খেলার সুযোগ পাননি তিনি। ডাগআউটে বসে দলকে উজ্জীবিত করার পাশাপাশি একক অনুশীলনে ঘাম ঝড়িয়েছেন নেইমার। প্রায় এক মাস কঠোর অনুশীলনের পর সুস্থ হয়ে উঠে আজ ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও মাঠে ফিরেন নেইমার। ম্যাচের ৭৬ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন এই তারকা খেলোয়াড়।

ম্যাচে দলের ৩-০ গোলের জয়ে কোন অবদান রাখতে না পারলেও, ব্রাজিলের জার্সিতে আবেগআপ্লুত হয়ে পড়েন নেইমার। ম্যাচ শেষে তিনি বলেন, ড্রেসিংরুমে একা বসে কেঁদেছি। দীর্ঘদিন পর ব্রাজিলের জার্সিতে মাঠে ফিরতে পারাটা আমার জন্য বিরাট স্বস্তির।

তিনি আরও বলেন, মাঠে নামার সময় অনেক আবেগ কাজ করছিল। কারণ ব্রাজিলের জার্সি ও জাতীয় দল থেকে আমি অনেক দিন দূরে ছিলাম। ঈশ্বরের কৃপায় সবকিছু ভালো হয়েছে এবং আমি আবার ফিরতে পেরেছি।

স্কটল্যান্ডের বিপক্ষে ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে ৩-০ ব্যবধানে জয় পায় ব্রাজিল। প্রথম দুই ম্যাচেও একটি করে গোল করেছেন ভিনিসিয়াস। তাই ভিনিসিয়াসের প্রশংসা না করে পারলেন না বার্সেলোনা ও পিএসজির সাবেক খেলোয়াড় নেইমার।

তিনি বলেন, আজ আমাদের জয়ের নায়ক ভিনি। সে দুর্দান্ত ফর্মে আছে। আমাদের অনেক সাহায্য করছে এবং ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিচ্ছে। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন

গ্রপ পর্ব শেষে নক আউটে জয়ের জন্য মুখিয়ে আছেন নেইমার। নক আউটের ম্যাচ নিয়ে তিনি বলেন, এখন সামনে নকআউট পর্ব। আমাদের জিততেই হবে। আমরা যেন আমাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারি।

সূত্র: বাসস

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
মেসির বিদায়ে আবেগঘন বার্তা নেইমারের 
নেইমারের সেই কঠিন দায়িত্ব কাঁধে নিতে যাচ্ছেন রাফিনিয়া!
হেলিকপ্টার দুর্ঘটনায় বন্ধুকে হারিয়ে শোকে কাতর নেইমার
২০৩০ বিশ্বকাপে নেইমারকে রাখার বিষয়ে যা বললেন আনচেলত্তি