ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপ জয়ের দৌড়ে শীর্ষে আর্জেন্টিনা, অপটার নতুন ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ১১:০৪ পিএম
বিশ্বকাপ জয়ের দৌড়ে শীর্ষে আর্জেন্টিনা। ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষের দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শিরোপা জয়ের সম্ভাবনা নিয়ে নতুন পূর্বাভাস প্রকাশ করেছে পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটা। সর্বশেষ বিশ্লেষণে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেই সবচেয়ে সম্ভাব্য শিরোপাজয়ী দল হিসেবে দেখিয়েছে তাদের সুপারকম্পিউটার।

অপটার হিসাব অনুযায়ী, লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ১৫.৪৬ শতাংশ। খুব কাছাকাছি অবস্থানে রয়েছে ফ্রান্স, যাদের সম্ভাবনা ১৫.০৬ শতাংশ। টুর্নামেন্ট শুরুর আগে শীর্ষে থাকা স্পেন এবার নেমে গেছে তৃতীয় স্থানে, তাদের সম্ভাবনা ধরা হয়েছে ১২.৪৮ শতাংশ।

বিশ্বকাপ জয়ের সম্ভাবনার তালিকায় এরপর রয়েছে ইংল্যান্ড (৯.৪৮%), পর্তুগাল (৬.৭১%), জার্মানি (৬.৬০%), নরওয়ে (৫.৪২%), ব্রাজিল (৪.৫৬%), নেদারল্যান্ডস (৪.২৬%) এবং স্বাগতিক যুক্তরাষ্ট্র (৪.০৭%)।

এর আগে ১০ জুন প্রকাশিত পূর্বাভাসে স্পেনকে সবচেয়ে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে দেখিয়েছিল অপটা। তবে গ্রুপ পর্বে আর্জেন্টিনার ধারাবাহিক পারফরম্যান্স, আক্রমণভাগের কার্যকারিতা এবং সম্ভাব্য নকআউট পর্বের পথ বিশ্লেষণ করে এবার তাদেরই শিরোপার প্রধান দাবিদার হিসেবে মূল্যায়ন করেছে সুপারকম্পিউটার।

আরও পড়ুন

উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ফুটবলের সবচেয়ে বড় এই আসর। গ্রুপ পর্ব শেষে শুরু হবে নকআউট পর্ব, যেখানে প্রতিটি ম্যাচের ফলাফলের সঙ্গে বদলে যেতে পারে শিরোপা জয়ের সম্ভাবনার সমীকরণও।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের নারী দলের সাবেক ব্যাটার পুনম রাউত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান তিনি।
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
ছয় ম্যাচ পাতানো, আরও ছয় ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা এবং অন্য খেলোয়াড়দের দুর্নীতির চক্রে জড়ানোর অভিযোগে সার্বিয়ার টেনিস খেলোয়াড় স্টেফান মিলিচেভিচকে ২৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
আরও পড়ুন
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
২০৩০ ফিফা বিশ্বকাপের সব ম্যাচের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
বিশ্বকাপে সবচেয়ে বেশি ঘৃণামূলক বার্তার শিকার আর্জেন্টিনা