ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

ইরানের অধিনায়ক ও কোচকে বিমানবন্দরে আটকে দিলো যুক্তরাষ্ট্র!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জুন ২০২৬, ১২:২৯ পিএম
ইরানের অধিনায়ক ও কোচকে বিমানবন্দরে আটকে দিলো যুক্তরাষ্ট্র। ছবি: এএফপি

‘জি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মিশরের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ইরান। বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৯টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচের আগে মেক্সিকোর তিজুয়ানা বিমানবন্দরে ইরানের অধিনায়ক মেহেদি তারেমি ও সহকারী কোচ সাঈদ আলহোইকে আটকে রাখার অভিযোগ উঠেছে। এতে পুরো দলের যুক্তরাষ্ট্রে প্রবেশের প্রক্রিয়াও ব্যাহত হয়।

এই ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হয়রানি এবং ইচ্ছাকৃতভাবে দলের যাত্রায় বাধা সৃষ্টির অভিযোগ এনেছে ইরান ফুটবল ফেডারেশন।

ইরান ফুটবল ফেডারেশনের দাবি, ঘটনার সময় দলের অন্য সদস্যরা বিমানবন্দরে তাদের অধিনায়ক ও সহকারী কোচের জন্য অপেক্ষা করছিলেন। দলের দুই গুরুত্বপূর্ণ সদস্যকে ছাড়া কেউ সিয়াটলের উদ্দেশে রওনা হতে রাজি হননি।

আরও পড়ুন

সংহতি প্রকাশ করে পুরো দল বিমানবন্দর টার্মিনালেই অবস্থান নেয়। ফলে নির্ধারিত সূচি অনুযায়ী যাত্রা সম্ভব হয়নি। ঘটনাটি আরও আলোচনার জন্ম দিয়েছে এ কারণে যে, এর কয়েক ঘণ্টা আগেই মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছিল, বিশ্বকাপ উপলক্ষে ইরান দলকে ম্যাচের দুই দিন আগে নির্বিঘ্নে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেয়া হবে।

কিন্তু বাস্তবে বিমানবন্দরে জটিলতার সৃষ্টি হওয়ায় সেই ঘোষণার সঙ্গে পরিস্থিতির মিল পাওয়া যায়নি বলে অভিযোগ করেছে ইরান ফুটবল ফেডারেশন।

এক বিবৃতিতে ফেডারেশন বলেছে, বিশ্বকাপের মতো বড় আন্তর্জাতিক আসরে অংশ নিতে যাওয়া একটি দলের সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। আয়োজক দেশের দায়িত্ব হলো সব দলের জন্য সমান ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করা। কিন্তু বারবার একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি তাদের উদ্বিগ্ন করে তুলেছে।

ফেডারেশনের দাবি, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এর আগেও গ্রুপ পর্বে নিউজিল্যান্ডর বিপক্ষে ম্যাচ খেলে ফেরার সময় একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল ইরান দলকে।

সে সময় লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে মেক্সিকোয় ফেরার পথে মেহেদি তারেমি ও সাঈদ আলহোইকে দীর্ঘ সময় আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ করা হয়। পাসপোর্ট ও ভিসা যাচাইয়ের কারণ দেখিয়ে তাদের যাত্রায় বিলম্ব ঘটানো হয়েছিল বলে দাবি ফেডারেশনের।

সবশেষ ঘটনায় ইরান ফুটবল ফেডারেশন যুক্তরাষ্ট্রের আচরণের তীব্র সমালোচনা করেছে। তাদের ভাষ্য, বিশ্বকাপের মতো বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলোর জন্য সমান সুযোগ ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা জরুরি। কিন্তু ইরান দলের সদস্যদের বারবার আটকে দেয়ার ঘটনা মাঠের বাইরেও নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

এদিকে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এমন পরিস্থিতি ইরান দলের প্রস্তুতিতে কোনো প্রভাব ফেলে কি না, সেটিও এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচকে সামনে রেখে দলের মনোযোগ মাঠে ধরে রাখাই এখন ইরানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রহমত ও ইকরামের প্রতিরোধ, দ্বিতীয় দিনে হতাশ টাইগাররা
আবুধাবি টেস্টে ব্যাটিংয়ে ভালো করলেও বল হাতে নিজেদের সেরাটা দিতে পারেনি টাইগাররা। বিপরীতে ব্যাট হাতে দুর্দান্ত প্রতিরোধ গড়ে আফগানিস্তানকে স্বস্তি এনে দিয়েছেন রহমত শাহ ও ইকরাম আলীখিল। দুজনের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ভর করে ৪ উইকেটে ২১১ রান তুলেছে  আফগানিস্তা। বাংলাদেশের চেয়ে প্রথম ইনিংসে এখনও ১৩৫ রানে পিছিয়ে আছে তারা। শনিবার (১০ অক্টোবর) আব্দুল মালিক ও হাশমতউল্লাহ শহীদিকে কয়েক বলের মধ্যে ফিরিয়ে খানিকটা আশা জাগিয়েছিল বাংলাদেশ। তবে দিনের বাকিটা সময়ে বিশেষ কিছুই করতে পারেননি সফরকারীরা।  হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজরা খানিকটা চাপ তৈরি করলেও প্রত্যাশিতভাবে উইকেটের দেখা পাননি। অনেকটা হতাশার দিন কাটাতে হয়েছে বাংলাদেশকে। বিপরীতে বাংলাদেশের বোলারদের সামলে আফগানদের ভালো অবস্থানে রেখেছেন মালিক ও রহমত।  দুজনের হাফ সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ২১১ রান তুলেছে আফগানিস্তান। এখনো বাংলাদেশের চেয়ে ১৩৫ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা। এর আগের দিনের শুরুতে কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন নাঈম শেখ ও তাইজুল ইসলাম। তবে ২০ বলে ৯ রান করে কট বিহাইন্ড হন তাইজুল। আর এবাদত ডাক হলে অলআউট হয় বাংলাদেশ। কিন্তু অপর প্রান্ত থেকে অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলে দলকে ৩৪৬ রানের পুঁজি এনে দেন নাঈম আরটিভি/এসআর
রহমত ও ইকরামের প্রতিরোধ, দ্বিতীয় দিনে হতাশ টাইগাররা
আবারও উয়েফা সভাপতি পদে লড়বেন আলেকজান্ডার সেফেরিন
নিজের সিদ্ধান্ত বদলে চতুর্থ ও শেষবারের মতো উয়েফা (UEFA) সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আলেকজান্ডার সেফেরিন।  বৃহস্পতিবার (৯ অক্টোবর) বার্লিনে অনুষ্ঠিত এক বৈঠকে ৫৮ বছর বয়সী এই স্লোভেনীয় ফুটবল কর্মকর্তা সদস্য অ্যাসোসিয়েশনের প্রধানদের নিজের মত বদলের কথা জানান।  ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সংস্থাটির ৫৫টি সদস্য দেশের অ্যাসোসিয়েশন সর্বসম্মতিক্রমে সেফেরিনকে সমর্থন জানিয়েছে। সাধারণত উয়েফার নিয়ম অনুযায়ী একজন সভাপতি সর্বোচ্চ তিন মেয়াদে (১২ বছর) দায়িত্ব পালন করতে পারেন। তবে ২০২৪ সালে প্যারিসে অনুষ্ঠিত কংগ্রেসে এ বিধানে পরিবর্তন আনে উয়েফা, যার একমাত্র বিরোধী ছিল ইংল্যান্ডের এফএ।  এর ফলে ২০২৭ সালের ২২ এপ্রিল কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠেয় উয়েফার ৫১তম কংগ্রেসে চতুর্থ মেয়াদের জন্য সেফেরিনের নির্বাচিত হওয়ার পথ সুগম হলো। সিদ্ধান্তের বিষয়ে সেফেরিন বলেন, অ্যাসোসিয়েশনগুলোর আস্থার প্রতি আমি কৃতজ্ঞ। ইউরোপীয় ফুটবলকে ঐক্যবদ্ধ রাখা, খেলাটিকে আরও শক্তিশালী করা এবং পরবর্তী প্রজন্মের জন্য উয়েফাকে উপযুক্ত করে রেখে যাওয়াই আমার লক্ষ্য। এদিকে, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ক্ষমতাচ্যুত করার বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে উয়েফা। ফিফার বাতিল হওয়া ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্পের বিরোধিতা করে ইউরোপীয় দেশগুলো স্পষ্ট জানিয়েছে, তারা বর্তমান ফিফা নেতৃত্বের ওপর আস্থা হারিয়েছে। উয়েফার বিরোধিতা সত্ত্বেও আগামী মার্চে পুনরায় সভাপতি পদে লড়ার পরিকল্পনা নিশ্চিত করেছেন ইনফান্তিনো। ২০১৬ সালে দায়িত্ব নেওয়া ইনফান্তিনোও কার্যত চতুর্থ মেয়াদের জন্যই প্রতিদ্বন্দ্বিতা করবেন।  তবে ফিফা কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, সেপ ব্ল্যাটারের পদত্যাগের পর ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়কালকে পূর্ণ মেয়াদ হিসেবে গণ্য করা হচ্ছে না। সেফেরিন অবশ্য জানিয়েছেন, তিনি নিজে ফিফা সভাপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন না। আরটিভি/এসআর
আবারও উয়েফা সভাপতি পদে লড়বেন আলেকজান্ডার সেফেরিন
ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি, অধিনায়ক লিটন
আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এ দলের নেতৃত্বে রয়েছেন লিটন কুমার দাস।
ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি, অধিনায়ক লিটন
বিশ্বকাপে সবচেয়ে বেশি ঘৃণামূলক বার্তার শিকার আর্জেন্টিনা
২০২৬ বিশ্বকাপ চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি ঘৃণামূলক বার্তার শিকার হয়েছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। টুর্নামেন্ট যত এগিয়েছে, দলটির বিরুদ্ধে বিদ্বেষমূলক বার্তার সংখ্যাও তত বেড়েছে। ফিফার এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। খবর টিওয়াইসি স্পোর্টসের।
বিশ্বকাপে সবচেয়ে বেশি ঘৃণামূলক বার্তার শিকার আর্জেন্টিনা
এক উইকেট তুলে নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ
নতুন জীবন পেয়েও কাজে লাগাতে পারলেন না আফগানিস্তানের ওপেনার সেদিকউল্লাহ অটল। হাসান মাহমুদের বলে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। তাতে ৩০ রানেই প্রথম উইকেট হারিয়েছে আফগানিস্তান।
এক উইকেট তুলে নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ
আরও পড়ুন
হাসপাতাল থেকে কারাগারে ফিরলেন মৃত্যুদণ্ডে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা
শান্তিতে নোবেল ঘোষণার পর আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েও পুতিনের কাছ থেকেই ডিজেল কিনছেন ট্রাম্প