৫২ বছর পর বিশ্বকাপে ফিরেই নকআউটে কঙ্গো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৮ জুন ২০২৬ , ০৯:২১ এএম


৫২ বছর পর বিশ্বকাপে ফিরেই নকআউটে কঙ্গো
ছবি: এএফপি

পর্তুগালকে রুখে দিয়ে বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত করেছিল ডিআর কঙ্গো। এবার তৃতীয় ও শেষ ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে প্রথমবার নকআউট পর্ব নিশ্চিত করেছে কঙ্গো।

রোববার (২৮ জুন) আটালান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে পজেশন ও আক্রমণ সবদিক থেকেই এগিয়ে কঙ্গো। তবে নিজেরা প্রথম গোল হজম করে বসে ১০ মিনিটের মাথায়। 

আরও পড়ুন

উজবেকিস্তান এল্ডর সমুরোদোভের সেই গোলের লিড অবশ্য ৬৭ মিনিট পর্যন্ত ধরে রাখে। একইসঙ্গে আটকে রাখে আক্রমণের পর আক্রমণ চালানো কঙ্গোকে। ম্যাচের ৬৮ মিনিটে আফ্রিকান দেশটির পেনাল্টির সুবাদে সমতায় ফেরার সুযোগ পায়। 

ভুলটা ছিল আবদুকোদির খুসানোভের, তিনি ক্রসে পা বাড়াতে গিয়ে তিনি ইয়োয়ানে উইসার পায়ে আঘাত করেন। এরপর স্পটকিকে গোল করতে ভুল করেননি ইওয়ান উইসা। সমতায় ফেরার উল্লাসে মাতে গণতান্ত্রিক কঙ্গো।

এর মিনিট দশেকের মাথায় লিড নেয় তারা। ফিস্তন মায়েলের সেই গোলটিই শেষ নয়। এরপর আক্রমণের ধারা অব্যাহত রেখে ব্যবধান আরও বাড়ানোর পালা। যোগ করা সময়ের প্রথম মিনিটে উইসা নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলে বড় জয় নিশ্চিত করেন।

এর আগে ১৯৭৪ বিশ্বকাপে নিজেদের প্রথম আসর খেলেছিল কঙ্গো। যেখানে তারা তিনটি ম্যাচের সবকটিই হারে, এর মধ্যে ছিল যুগোস্লাভিয়ার বিপক্ষে ৯-০ গোলে বিধ্বস্ত হওয়ার নজির। 

এবার নিজেদের প্রথম ম্যাচে পর্তুগালকে ১-১ গোলে রুখে দেওয়ার পর তারা ভিন্ন ইতিহাস লেখার ইঙ্গিত দেয়। এরপর কলম্বিয়ার বিপক্ষে হারের ব্যবধানটাও (১-০) বড় হতে দেয়নি। আর আজ তৃতীয় ও শেষ গ্রুপ ম্যাচে এলো ৩-১ গোলের জয়।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission