ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

আবারও আলোচনায় নেইমার, ঘটনা কী

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১১:৪৪ এএম
নেইমার। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ব্যস্ত সূচির মধ্যেও মাঠের বাইরের এক ঘটনায় আবারও আলোচনায় উঠে এসেছেন নেইমার। ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে গিয়ে প্রায় ১০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১২ কোটি টাকা) মূল্যের একটি বিলাসবহুল হাতঘড়ি কিনেছেন।

ব্রাজিল দলের বিশ্বকাপ প্রস্তুতি চলছিল নিউ জার্সিতে। সেই ব্যস্ততার মাঝেই শুক্রবার স্বল্প সময়ের জন্য নিউইয়র্ক সিটি সফরে যান নেইমার। সেখানে বিলাসবহুল ঘড়ির ব্র্যান্ড জ্যাকব অ্যান্ড কোং ফ্ল্যাগশিপ স্টোর থেকে নিজের সংগ্রহে যোগ করেন নতুন একটি বিরল সংস্করণের টাইমপিস।

ঘড়ি কেনার সময় নেইমারকে স্বাগত জানান প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জ্যাকব আরাবো। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের সঙ্গে তোলা ছবি ও ভিডিও প্রকাশ করে তিনি জানান, বহুদিনের বন্ধু নেইমার বিশ্বকাপের ব্যস্ততার মধ্যেও সময় বের করে তাদের নিউইয়র্ক বুটিকে এসে ব্যক্তিগতভাবে নতুন একটি ঘড়ি সংগ্রহ করেছেন।

বিলাসবহুল ও সীমিত সংস্করণের ঘড়ি সংগ্রহে নেইমারের আগ্রহ অনেক পুরোনো। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, তার ব্যক্তিগত সংগ্রহে রয়েছে হীরা খচিত ট্যুরবিয়োঁ, বিশেষ সংস্করণের একাধিক মডেল এবং কাস্টমাইজড বিলাসবহুল ঘড়ি। তার ঘড়ির সংগ্রহের আনুমানিক মূল্য ১৬ লাখ পাউন্ডেরও বেশি। নতুন কেনা ১০ লাখ ডলারের এই ঘড়িটি সেই সংগ্রহে নতুন সংযোজন।

এদিকে মাঠেও ফিরেছেন নেইমার। ২০২৩ সালের শেষ দিকে হাঁটুর গুরুতর চোটে পড়ে দীর্ঘ ৯৮১ দিন ব্রাজিল দলের বাইরে ছিলেন তিনি। দীর্ঘ পুনর্বাসন শেষে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে জাতীয় দলে প্রত্যাবর্তন করেন এই ব্রাজিলিয়ান তারকা।

আরও পড়ুন

এখন নেইমারের পুরো মনোযোগ বিশ্বকাপে। গ্রুপ 'সি'-এর শীর্ষ দল হিসেবে নকআউট পর্বে ওঠা ব্রাজিল রাউন্ড অব ৩২-এ জাপানের বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। কোচ কার্লো আনচেলত্তির অধীনে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার স্বপ্ন দেখছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। চোট কাটিয়ে ফেরা নেইমার শুরু থেকেই খেলুন কিংবা বদলি হিসেবে নামুন, তার অভিজ্ঞতা ও সৃজনশীলতা ব্রাজিলের জন্য বড় শক্তি হয়ে উঠবে বলেই আশা সমর্থকদের।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
লাল কার্ডের পর নিষিদ্ধ হলেন নেইমার
অবসর নিয়ে যে পরিকল্পনার কথা জানালেন নেইমার
মেসির বিদায়ে আবেগঘন বার্তা নেইমারের 
নেইমারের সেই কঠিন দায়িত্ব কাঁধে নিতে যাচ্ছেন রাফিনিয়া!