ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

যে কারণে নরওয়ের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ১০:০১ এএম
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে জাপানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নেমেছে ব্রাজিল। তবে শেষ আটে জায়গা নিশ্চিত করার পথে সেলেসাওদের সামনে দাঁড়িয়ে আছে এমন এক প্রতিপক্ষ, যাদের বিপক্ষে ইতিহাস আজও কথা বলে ব্রাজিলের বিরুদ্ধে।

আগামী ৫ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায় যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে নরওয়ের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর এই ম্যাচের আগে সবচেয়ে আলোচনার বিষয় নরওয়ের বিপক্ষে এখনো পর্যন্ত একবারও জয়ের স্বাদ পায়নি ব্রাজিল।

ফুটবল ইতিহাসে ব্রাজিল বিশ্বের অন্যতম সফল দল হলেও নরওয়ের বিপক্ষে তাদের রেকর্ড বেশ হতাশাজনক। এখন পর্যন্ত দুই দল চারবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে দুটি ম্যাচ জিতেছে নরওয়ে, বাকি দুটি ড্র হয়েছে। অর্থাৎ চার দেখায় একবারও জয় তুলে নিতে পারেনি সেলেসাওরা।

দুই দলের প্রথম সাক্ষাৎ হয় ১৯৮৮ সালে একটি প্রীতি ম্যাচে, যেখানে ১-১ গোলে ড্র করে উভয় দল। এরপর ১৯৯৭ সালের প্রীতি ম্যাচে ৪-২ ব্যবধানে ব্রাজিলকে হারিয়ে চমক দেখায় নরওয়ে।

তবে সবচেয়ে স্মরণীয় ম্যাচটি অনুষ্ঠিত হয় ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে। গ্রুপ পর্বের সেই লড়াইয়ে ২-১ গোলে ব্রাজিলকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছিল নরওয়ে। বিশ্বকাপের মঞ্চে পাওয়া সেই জয় আজও নরওয়ের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা অর্জন হিসেবে বিবেচিত হয়। দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল ২০০৬ সালে, সেবারও ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে তারা।

অতীতের পরিসংখ্যান অবশ্য বর্তমান ব্রাজিল দলকে খুব বেশি বিচলিত করছে না। প্রধান কোচ কার্লো আনচেলত্তির অধীনে নতুন করে নিজেদের গুছিয়ে নিয়েছে দলটি। ভিনিসিয়ুস জুনিয়র, ম্যাতিয়াস কুনহা, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও নেইমারকে নিয়ে গড়া আক্রমণভাগ যেকোনো প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরি করতে সক্ষম। জাপানের বিপক্ষে জয়ও তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে।

অন্যদিকে আর্লিং হলান্ডকে ঘিরে দুর্দান্ত ছন্দে রয়েছে নরওয়ে। শক্তিশালী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে মরিয়া ইউরোপের দেশটি। আইভরি কোস্টের বিপক্ষে জয় এবং জাতীয় দলের হয়ে হলান্ডের ৬০ গোল পূর্ণ করার কীর্তি নরওয়ের আত্মবিশ্বাসকে আরও উঁচুতে নিয়ে গেছে।

এবারের লড়াই তাই শুধু কোয়ার্টার ফাইনালে ওঠার নয়, ব্রাজিলের জন্য এটি অতীতের এক বিব্রতকর রেকর্ড ভাঙারও সুযোগ। অন্যদিকে নরওয়ে চাইবে ব্রাজিলের বিপক্ষে নিজেদের অপরাজিত ইতিহাস অক্ষুণ্ন রাখতে।

আরও পড়ুন

সব মিলিয়ে ৫ জুলাইয়ের এই ম্যাচটি হতে যাচ্ছে বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় লড়াই। এখন দেখার বিষয়, ইতিহাস বদলে প্রথমবারের মতো নরওয়েকে হারাতে পারে কি না ব্রাজিল, নাকি আবারও সেলেসাওদের হতাশ করে শেষ হাসি হাসবে হলান্ডের নরওয়ে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার সঙ্গে ড্রয়ের খেসারত ব্রাজিলের, সুখবর পর্তুগালের
ব্রাজিলে ভোটগ্রহণ শেষ, লুলা-বলসোনারোর হাড্ডাহাড্ডি লড়াই
ব্রাজিল কেন ঘুরে ঘুরে বিদেশের মাটিতে প্রীতি ম্যাচ খেলে?
ব্রাজিলে আজ প্রেসিডেন্ট নির্বাচন, কঠিন লড়াইয়ে লুলা-ফ্লাভিও