ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ফ্রান্স নয়, আমরাই বিশ্বকাপ জিতব: ইয়ামাল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৭:০৭ পিএম
ইয়ামাল ও এমবাপ্পে। ছবি: গোলডটকম

২০১৮ ও ২০২২ এর পর ২০২৬ বিশ্বকাপেও রীতিমতো উড়ছে ফ্রান্স। টুর্নামেন্টে এখনও পর্যন্ত কোনো ম্যাচ না হেরেই শেষ ষোলোতে পা রেখেছে ফ্রান্স। বিশ্লেষকদের মতে এবারও ফাইনাল খেলতে যাচ্ছে ফ্রান্স। তবে এই কথা মানতে নারাজ স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল।

তার মতে, দিদিয়ের দেশামের ফ্রান্স মোটেও স্পেনের চেয়ে ভালো দল নয়। এমনকি তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপের ট্রফি শেষ পর্যন্ত স্পেনই জিতবে।

গ্রুপ পর্বে পারফরম্যান্সের তারতম্য থাকলেও স্পেনের সামর্থ্য নিয়ে তার কোনো সন্দেহ নেই। এই উইঙ্গারের বিশ্বাস, দলটি ধীরে ধীরে নিজেদের সেরা ছন্দে ফিরে এসে ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জিততে সক্ষম হবে।

আরও পড়ুন

সেই সঙ্গে ইয়ামাল স্মরণ করিয়ে দেন, ২০২৪ এর ইউরোতে ফ্রান্সকে হারিয়েছিল স্পেন। তাই ফরাসিদের অন্য সবার চেয়ে এগিয়ে রাখার কোনো কারণ তিনি দেখেন না।

কোপ–এর তিয়েম্পো দে খুয়েগো অনুষ্ঠানে ইয়ামাল বলেন, এমন কোনো দল নেই, যাকে হারানো অসম্ভব। ফ্রান্স আমাদের চেয়ে ভালো নয়। ইউরো চ্যাম্পিয়নশিপ থেকে তারা আমাদের হারাতে পারেনি। এখানে কোনো ফেভারিট নেই। কেউই আমাদের চেয়ে এগিয়ে নয়। কোনো টুর্নামেন্ট শুরু হলে আমি সবসময় ভাবি, আমরাই জিতব। এখন আমার মাথায় একটাই চিন্তা; আমরাই বিশ্বকাপ জিতব।

মাঠে দুর্দান্ত প্রতিভার পাশাপাশি মানসিক দৃঢ়তারও পরিচয় দিয়েছেন ইয়ামাল। তিনি জানান, অতীতে চোট পেয়ে কিংবা মাকে কাঁদতে দেখে তিনি কেঁদেছেন। কিন্তু বিশ্বকাপ জিতলেও তার চোখে পানি আসবে না।

তিনি বলেন, আমি খুব সহজে আবেগপ্রবণ হই না, কাঁদিও না। চোট পেলে কিংবা মাকে কাঁদতে দেখলে কেঁদেছি। কিন্তু যদি বিশ্বকাপ জিতি, তবুও কাঁদব না। এটা অসম্ভব।

বিশ্বকাপ জয়ের স্মৃতি হিসেবে ট্যাটু করাবেন কি না, এমন প্রশ্নের জবাবে ইয়ামাল বলেন, আমি মুসলিম, তাই ট্যাটু করতে পারি না। আর করলেও কারও ছবি ট্যাটু করতাম না।

উত্তর আমেরিকায় স্পেনের পারফরম্যান্স নিয়ে সমালোচনা হলেও ইয়ামালের মতে, আসল লড়াই এখনই শুরু। তার বিশ্বাস, নকআউট পর্বে সুন্দর ফুটবলের চেয়ে জয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে সময়ের সঙ্গে সঙ্গে দলের খেলাও আরও উন্নত হবে।

তিনি বলেন, অনেকে বলছে আমরা আরও ভালো খেলতে পারি। কিন্তু আমাদের লক্ষ্য হলো শান্ত থাকা এবং আগে ম্যাচ জেতা। এরপর আমাদের পারফরম্যান্স আরও উন্নত হবে। আমরা এখন যে মানের ফুটবল খেলছি, তার চেয়ে অনেক ভালো খেলতে সক্ষম। তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জয়। ভালো খেলতে হবে, জিততেও হবে। আমাদের নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে। গ্রুপ পর্ব এখন আর কোনো গুরুত্ব বহন করে না।

স্পেন রাউন্ড অব ৩২-এ অস্ট্রিয়ার মুখোমুখি হবে। সেই বাধা পেরোতে পারলে সেমিফাইনালে স্পেন-ফ্রান্স মহারণ হতে পারে। তখনই হয়তো ইয়ামালের এই আত্মবিশ্বাসী মন্তব্যের প্রকৃত পরীক্ষা হবে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় সোমবার জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত দিনব্যাপী ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতা-২০২৬’ এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার পালোয়ান দল। রানার্স আপ হয়েছে অদম্য বীর দল এবং ২য় রানার্স আপ হয়েছে দুর্বার যোদ্ধা দল। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব উল আলম।  এসময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুল রহমান, সাধারণ সম্পাদক এম আর আলী ফাহিম, সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান খান বাবলু, সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মাজহারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল মবিন ফাইটার সহ অন্যান্যরা। এর আগে কুস্তি খেলার রেফারিদের মান উন্নয়নের লক্ষ্যে ফেডারেশনের ব্যবস্থাপনায় ৯-১১ অক্টোবর পর্যন্ত আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় রেসলিং রেফারি’স ট্রেনিং কোর্সে অংশ গ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। এ কোর্সে বিভিন্ন জেলা, সংস্থা থেকে ২৭ জন পুরুষ এবং ৯ জন মহিলাসহ মোট ৩৬ জন রেফারি অংশ গ্রহন করে। রেফারি’স ট্রেনিং কোর্স পরিচালনা করেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ ও কোচ হাজী আশরাফ আলী, তামজীদ রহমান, মিজানুর রহমান (বাংলাদেশ পুলিশ) এবং মিজানুর রহমান (বিজিবি)। আরটিভি/এসআর
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
শুভ জন্মদিন লিটন দাস
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্টাইলিশ ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান লিটন কুমার দাসের আজ জন্মদিন। ১৯৯৪ সালের আজকের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করা এই তারকা ক্রিকেটার আজ ৩১ বছরে পা দিলেন। নান্দনিক ব্যাটিং শৈলী আর দুর্দান্ত উইকেটকিপিং দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশ ক্রিকেটের এক অপরিহার্য অংশ হিসেবে। ডানহাতি এই ওপেনার আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ২০১৫ সালে।  অভিষেকের পর থেকেই তার দৃষ্টিনন্দন সব শট ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছে। ক্যারিয়ারের শুরুতে ধারাবাহিকতার কিছুটা অভাব থাকলেও সময়ের সাথে সাথে নিজেকে পরিণত করেছেন দলের অন্যতম সেরা পারফর্মার হিসেবে।  তিন ফরম্যাটেই বাংলাদেশের হয়ে অসংখ্য ম্যাচজয়ী ইনিংস খেলেছেন তিনি। বর্তমানে লিটন দাস বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে দল সাম্প্রতিক সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে।  এছাড়াও, টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটেও তিনি দলের সিনিয়র সদস্য ও সহ-অধিনায়কের দায়িত্বে রয়েছেন। উইকেটের পেছনে তার বিশ্বস্ততা এবং ব্যাটিংয়ে তার আগ্রাসী অথচ ক্লাসিকাল ধরন তাকে বিশ্ব ক্রিকেটে একটি বিশেষ পরিচিতি এনে দিয়েছে। ক্রিকেট মাঠে তার অর্জনের তালিকা বেশ লম্বা। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে দ্রুততম ১০০০ রানের মাইলফলক স্পর্শ করা ব্যাটসম্যানদের মধ্যে তিনি অন্যতম। এছাড়াও, তার ঝুলিতে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি। আরটিভি/এসআর
শুভ জন্মদিন লিটন দাস
আরও পড়ুন
ফ্রান্সে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ১ লাখ ৩৮ হাজার টাকা
শিক্ষার্থীদের বিক্ষোভে এবার উত্তাল ফ্রান্স
পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন
১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে দিল ফ্রান্স