ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের মধ্যেই এমবাপ্পের প্রেমের খবর, যা জানা গেল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৭:৫৬ পিএম
বিশ্বকাপের মধ্যেই এমবাপ্পের প্রেমের খবর। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে চলমান বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপ উন্মাদনার মধ্যেই আলোচনায় উঠে এসেছে এমবাপ্পের প্রেমের খবর। গুঞ্জন রয়েছে, স্প্যানিশ অভিনেত্রী এস্টার এক্সপোসিটোর প্রেমে মজেছেন এমবাপ্পে।

জানা গেছে, বিশ্বকাপের ক্যাম্পে যোগ দেওয়ার আগে ছুটি কাটাতে স্পেনের বিখ্যাত ইবিজা দ্বীপে গিয়েছিলেন এমবাপ্পে। সেখানে তার সঙ্গে দেখা গেছে স্প্যানিশ অভিনেত্রী এস্টার এক্সপোসিটোকে।

সম্প্রতি সামাজিকমাধ্যমে এ দুই তারকার ছুটি উপভোগকালীন অন্তরঙ্গ ছবিগুলো ভেসে ওঠে। এ নিয়ে বিশ্বকাপের মধ্যেই মাঠের বাইরেও এমবাপ্পেকে নিয়ে চলছে চর্চা।

আরও পড়ুন

বিনোদন মাধ্যম ‘হোলা ইউএসএ’-এর তথ্যমতে, ভূমধ্যসাগরের বুকে একটি বিলাসবহুল ইয়টে অলস গ্রীষ্মকালীন ছুটি কাটিয়েছে এই জুটি। ইন্টারনেটে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে—তারা একসঙ্গে রোদেলা মিষ্টি সময় উপভোগ করছেন, খুনসুটিতে মেতে উঠছেন এবং জেট স্কি-র মতো রোমাঞ্চকর ওয়াটার স্পোর্টসে অংশ নিচ্ছেন।

এর আগে ইতালির সারদিনিয়া দ্বীপের এক বিলাসবহুল হাসপাতালেও হ্যামস্ট্রিং চোট থেকে সেরে ওঠার সময়ে এস্টারকে পাশে পেয়েছিলেন ফরাসি তারকা এমবাপ্পে। বারবার তাদের একসঙ্গে ঘনিষ্ঠভাবে দেখা গেলেও নিজেদের সম্পর্ক নিয়ে দুজনই মুখে কুলুপ এঁটেছেন।

images_(1)

স্পেনের অন্যতম জনপ্রিয় ও প্রতিভাবান তরুণ অভিনেত্রী এস্টার এক্সপোসিটো আন্তর্জাতিকভাবে খ্যাত। নেটফ্লিক্সের ব্লকবাস্টার থ্রিলার সিরিজ ‘এলিট’-এ অভিনয় করে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। এর আগে এস্টার টেলি সিরিজ ‘ভিস আ ভিস’ এবং ‘চেন্ট্রো মেডিকো’-তে কাজ করেন।

sc_1003027_085

‘এলিট’ ছাড়ার পর এস্টার ‘ওয়ান্স আপন আ টাইম’, ‘সামওয়ান হ্যাজ টু ডাই’, ‘বানডিডোস’ ও ‘ভেনাস’-এর মতো বৈচিত্র্যময় সিনেমা ও সিরিজে অভিনয় করে প্রশংসিত হন। ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ২৪ মিলিয়নেরও বেশি। এই তরুণ ফ্যাশন আইকন লাইফস্টাইল ও ফ্যাশনের ঝলক শেয়ার করে ভক্তদের বুঁদ করে রাখেন।

স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, এমবাপ্পে দীর্ঘ দিন ধরেই এক্সপোসিটোর ভক্ত। রিয়াল সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়রের মাধ্যমে এই অভিনেত্রীর সঙ্গে পরিচয় ও সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ শুরু হয় ফরাসি অধিনায়কের।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় সোমবার জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত দিনব্যাপী ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতা-২০২৬’ এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার পালোয়ান দল। রানার্স আপ হয়েছে অদম্য বীর দল এবং ২য় রানার্স আপ হয়েছে দুর্বার যোদ্ধা দল। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব উল আলম।  এসময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুল রহমান, সাধারণ সম্পাদক এম আর আলী ফাহিম, সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান খান বাবলু, সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মাজহারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল মবিন ফাইটার সহ অন্যান্যরা। এর আগে কুস্তি খেলার রেফারিদের মান উন্নয়নের লক্ষ্যে ফেডারেশনের ব্যবস্থাপনায় ৯-১১ অক্টোবর পর্যন্ত আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় রেসলিং রেফারি’স ট্রেনিং কোর্সে অংশ গ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। এ কোর্সে বিভিন্ন জেলা, সংস্থা থেকে ২৭ জন পুরুষ এবং ৯ জন মহিলাসহ মোট ৩৬ জন রেফারি অংশ গ্রহন করে। রেফারি’স ট্রেনিং কোর্স পরিচালনা করেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ ও কোচ হাজী আশরাফ আলী, তামজীদ রহমান, মিজানুর রহমান (বাংলাদেশ পুলিশ) এবং মিজানুর রহমান (বিজিবি)। আরটিভি/এসআর
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
শুভ জন্মদিন লিটন দাস
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্টাইলিশ ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান লিটন কুমার দাসের আজ জন্মদিন। ১৯৯৪ সালের আজকের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করা এই তারকা ক্রিকেটার আজ ৩১ বছরে পা দিলেন। নান্দনিক ব্যাটিং শৈলী আর দুর্দান্ত উইকেটকিপিং দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশ ক্রিকেটের এক অপরিহার্য অংশ হিসেবে। ডানহাতি এই ওপেনার আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ২০১৫ সালে।  অভিষেকের পর থেকেই তার দৃষ্টিনন্দন সব শট ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছে। ক্যারিয়ারের শুরুতে ধারাবাহিকতার কিছুটা অভাব থাকলেও সময়ের সাথে সাথে নিজেকে পরিণত করেছেন দলের অন্যতম সেরা পারফর্মার হিসেবে।  তিন ফরম্যাটেই বাংলাদেশের হয়ে অসংখ্য ম্যাচজয়ী ইনিংস খেলেছেন তিনি। বর্তমানে লিটন দাস বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে দল সাম্প্রতিক সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে।  এছাড়াও, টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটেও তিনি দলের সিনিয়র সদস্য ও সহ-অধিনায়কের দায়িত্বে রয়েছেন। উইকেটের পেছনে তার বিশ্বস্ততা এবং ব্যাটিংয়ে তার আগ্রাসী অথচ ক্লাসিকাল ধরন তাকে বিশ্ব ক্রিকেটে একটি বিশেষ পরিচিতি এনে দিয়েছে। ক্রিকেট মাঠে তার অর্জনের তালিকা বেশ লম্বা। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে দ্রুততম ১০০০ রানের মাইলফলক স্পর্শ করা ব্যাটসম্যানদের মধ্যে তিনি অন্যতম। এছাড়াও, তার ঝুলিতে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি। আরটিভি/এসআর
শুভ জন্মদিন লিটন দাস
আরও পড়ুন
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
অস্ট্রেলিয়ার সঙ্গে ড্রয়ের খেসারত ব্রাজিলের, সুখবর পর্তুগালের
ব্যালন ডি অরের দৌড়ে এমবাপ্পের বড় ধাক্কা
পরকীয়া প্রেমের জেরে ভাবি-ভাতিজাকে হত্যা, দেবরের ১০ বছরের কারাদণ্ড