ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সিলভার যে ‘অভিশপ্ত’ রেকর্ডে নাম লেখালেন নেইমার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ১১:৫১ এএম
নেইমার। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়টা ছিল হৃদয়ভাঙা। ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে ক্ষণিকের জন্য দলকে আশা দেখিয়েছিলেন বদলি হিসেবে নামা নেইমার জুনিয়র। তবে ততক্ষণে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল নরওয়ে। সমতায় ফেরার মতো আর সময় না থাকায় শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। শেষ বাঁশি বাজতেই হতাশায় কান্নায় ভেঙে পড়েন ব্রাজিলিয়ান তারকা।

এই হারের মধ্য দিয়ে নেইমারের ক্যারিয়ারে যুক্ত হয়েছে একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ড। ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড এখন দ্বিতীয় ব্রাজিলিয়ান ফুটবলার, যিনি চারটি বিশ্বকাপ খেলেও একবারও শিরোপা জিততে পারেননি। এর আগে একই রেকর্ড গড়েছিলেন সাবেক অধিনায়ক থিয়াগো সিলভা।

নেইমার খেলেছেন ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬ বিশ্বকাপে। বিশ্বকাপে তার সর্বোচ্চ সাফল্য ছিল ২০১৪ আসরে ব্রাজিলের হয়ে চতুর্থ স্থান অর্জন। অন্যদিকে থিয়াগো সিলভা অংশ নিয়েছিলেন ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে।

তবে হতাশার মধ্যেও একটি অনন্য কীর্তি গড়েছেন নেইমার। তিনি এবং পেলে এই দুজনই একমাত্র ব্রাজিলিয়ান ফুটবলার, যারা চারটি ভিন্ন বিশ্বকাপে গোল করার নজির স্থাপন করেছেন।

আরও পড়ুন

অন্যদিকে পেলে, নিল্তন সান্তোস, লেয়াও, কাস্তিলহো, কাফু, দজালমা সান্তোস ও রোনালদো নাজারিও চার বা তার বেশি বিশ্বকাপ খেললেও প্রত্যেকেই অন্তত একবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। সেই তালিকায় নাম তুলতে না পারায় থিয়াগো সিলভার পর নেইমারও যুক্ত হলেন ব্রাজিলের ফুটবল ইতিহাসের এক হতাশার অধ্যায়ে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
মেসির বিদায়ে আবেগঘন বার্তা নেইমারের 
নেইমারের সেই কঠিন দায়িত্ব কাঁধে নিতে যাচ্ছেন রাফিনিয়া!
হেলিকপ্টার দুর্ঘটনায় বন্ধুকে হারিয়ে শোকে কাতর নেইমার
২০৩০ বিশ্বকাপে নেইমারকে রাখার বিষয়ে যা বললেন আনচেলত্তি