ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ব্রাজিলকে হারানোর পর হালান্ডের প্রতিক্রিয়া

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০১:৩৭ পিএম
আর্লিং হালান্ড। ছবি: সংগৃহীত

ব্রাজিলকে হারিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার পর উচ্ছ্বাস লুকাতে পারেননি নরওয়ের তারকা ফরোয়ার্ড আর্লিং হালান্ড। ঐতিহাসিক এই জয়ের পর তিনি বলেছেন, জীবনে কখনো ভাবেননি নরওয়ে বিশ্বকাপে ব্রাজিলকে হারাতে পারবে।

ম্যাচে জোড়া গোল করে দলের ২-১ ব্যবধানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন হলান্ড। ম্যাচ শেষে গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি জানান, এই ফলাফল তার দীর্ঘদিনের বিশ্বাসকেই বদলে দিয়েছে।

হালান্ড বলেন, আমি এটা বিশ্বাসই করতে পারছিলাম না। আমার জীবনে কখনো ভাবিনি এটা ঘটবে। আমি সবসময় স্বপ্ন দেখতাম নরওয়ের হয়ে বিশ্বকাপে খেলার, কিন্তু কখনো ভাবিনি আমরা ব্রাজিলকে হারাতে পারব। সত্যি বলতে, আমি মনে করতাম কিছু কিছু জিনিস অসম্ভব, কিন্তু মনে হচ্ছে আমি ভুল ছিলাম।

রোববার (৫ জুলাই) অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় নরওয়ে। এর আগে ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে শেষ ষোলোতে ওঠাই ছিল তাদের সর্বোচ্চ সাফল্য।

দলের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন হলান্ড। তিনি বলেন, আমরা আমাদের খেলার স্টাইলে বলকে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছি। সব খেলোয়াড় নিজেদের ব্যক্তিত্ব ফুটিয়ে তুলেছে এবং পুরো জাতি হিসেবে আমরা অনেক উন্নতি করেছি।

আরও পড়ুন

ঐতিহাসিক এই জয়ের পর এখন সেমিফাইনালের টিকিটের লক্ষ্যে মাঠে নামবে নরওয়ে। আগামী ১১ জুলাই কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। মায়ামিতে অনুষ্ঠিতব্য ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৩টায় শুরু হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার সঙ্গে ড্রয়ের খেসারত ব্রাজিলের, সুখবর পর্তুগালের
ব্রাজিলে ভোটগ্রহণ শেষ, লুলা-বলসোনারোর হাড্ডাহাড্ডি লড়াই
ব্রাজিল কেন ঘুরে ঘুরে বিদেশের মাটিতে প্রীতি ম্যাচ খেলে?
ব্রাজিলে আজ প্রেসিডেন্ট নির্বাচন, কঠিন লড়াইয়ে লুলা-ফ্লাভিও