ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

আর্জেন্টিনা-মিশর ম্যাচের জয়ী দলের নাম জানালো এআই

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ১২:৪৫ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোয় মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার অন্যতম শক্তিশালী দল মিশর। নকআউট পর্বের এই হাইভোল্টেজ ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে বিরাজ করছে তুমুল উত্তেজনা। বাংলাদেশ সময় মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টায় যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। জয়ী দল নিশ্চিত করবে কোয়ার্টার ফাইনালের টিকিট।

ম্যাচকে সামনে রেখে দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স, খেলোয়াড়দের ফর্ম, অতীতের পরিসংখ্যান, আক্রমণ ও রক্ষণভাগের কার্যকারিতা বিশ্লেষণ করে পূর্বাভাস দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। সেই বিশ্লেষণে স্পষ্টভাবে এগিয়ে রাখা হয়েছে আর্জেন্টিনাকে।

এআইয়ের পূর্বাভাস অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা প্রায় ৭০ শতাংশ। ম্যাচটি ড্র হয়ে অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ১৮ শতাংশ, আর নির্ধারিত সময়ে মিশরের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে মাত্র ১২ শতাংশ।

সম্ভাব্য ফলাফল হিসেবে সবচেয়ে বেশি সম্ভাবনা দেখানো হয়েছে আর্জেন্টিনার ২-১ গোলের জয়। বিশ্লেষণে বলা হয়েছে, বলের দখল, পাসিং ও আক্রমণ তৈরিতে আর্জেন্টিনা ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করতে পারে। তবে মিশরের দ্রুত পাল্টা আক্রমণ এবং অধিনায়ক মোহামেদ সালাহর ব্যক্তিগত নৈপুণ্য যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম।

সম্ভাব্য গোলদাতাদের তালিকায় আর্জেন্টিনার হয়ে এগিয়ে রয়েছেন অধিনায়ক লিওনেল মেসি ও স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। অন্যদিকে মিশরের হয়ে সবচেয়ে বেশি গোল করার সম্ভাবনা দেখানো হয়েছে অধিনায়ক মোহামেদ সালাহর। বড় ম্যাচে তার অভিজ্ঞতা ও একক দক্ষতাকেই মিশরের সবচেয়ে বড় শক্তি হিসেবে বিবেচনা করেছে এআই।

অতীতের পরিসংখ্যানও আর্জেন্টিনার পক্ষেই কথা বলছে। সিনিয়র পর্যায়ে এখন পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে দুই দল। ২০০৮ সালে অনুষ্ঠিত সেই প্রীতি ম্যাচে ২-০ গোলের জয় পেয়েছিল আর্জেন্টিনা। এছাড়া বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার দীর্ঘ অভিজ্ঞতা ও ধারাবাহিক সাফল্যও দলটিকে মানসিকভাবে এগিয়ে রাখছে।

আরও পড়ুন

তবে ফুটবলে পরিসংখ্যান বা পূর্বাভাসই শেষ কথা নয়। বিশেষ করে বিশ্বকাপের নকআউট পর্বে একটি মুহূর্ত, একটি ভুল কিংবা কোনো খেলোয়াড়ের অসাধারণ পারফরম্যান্সই বদলে দিতে পারে পুরো ম্যাচের ভাগ্য। তাই এআইয়ের বিশ্লেষণে আর্জেন্টিনা ফেবারিট হলেও কোয়ার্টার ফাইনালের টিকিট শেষ পর্যন্ত কোন দলের হাতে উঠবে, তার উত্তর মিলবে মাঠের লড়াইয়েই।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের নারী দলের সাবেক ব্যাটার পুনম রাউত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান তিনি।
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
ছয় ম্যাচ পাতানো, আরও ছয় ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা এবং অন্য খেলোয়াড়দের দুর্নীতির চক্রে জড়ানোর অভিযোগে সার্বিয়ার টেনিস খেলোয়াড় স্টেফান মিলিচেভিচকে ২৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
আরও পড়ুন
আল-আজহারে কাঁঠালগাছ রোপণ করলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
ভূমধ্যসাগর থেকে আবারও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করল মিশর 
মিশরে বাংলাদেশি কর্মী নিয়ে সুখবর দিল দূতাবাস