ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ব্রাজিলের বিদায়ে মুখ খুললেন স্কালোনি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ১২:২০ পিএম
লিওনেল স্কালোনি। ছবি: সংগৃহীত

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যখন বিশ্বকাপের শেষ ষোলোয় নিজেদের ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক তখনই নরওয়ের কাছে ২-১ ব্যবধানে হেরে একই পর্ব থেকে বিদায় নিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। ব্রাজিলের এই হারকে নিজের দলের জন্যও সতর্কবার্তা হিসেবে দেখছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, অনুশীলন ও প্রতিকূল আবহাওয়ার কারণে পুরো ম্যাচ দেখতে পারেননি। তবে তার মতে, ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড এন্ড্রিক ফেলিপে প্রথমার্ধে পাওয়া গুরুত্বপূর্ণ সুযোগটি কাজে লাগাতে পারলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত।

স্কালোনি বলেন, আমরা তখন অনুশীলনে ছিলাম, আবার ঝড়ও হচ্ছিল। তাই ম্যাচের কিছুটা দেখেছি। নরওয়ে খুবই ভালো দল। গোলশূন্য অবস্থায় এন্ড্রিক যদি সেই গোলটি করত, তাহলে এখন হয়তো আমরা ভিন্ন কিছু নিয়ে কথা বলতাম। তারা দুর্দান্ত এক প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিল। আমরাও শক্তিশালী একটি দলের বিপক্ষে খেলতে যাচ্ছি, তাই সতর্ক থাকতে হবে।

নরওয়ের বিপক্ষে ম্যাচে একাধিক সহজ সুযোগ নষ্ট করে ব্রাজিল। শুরুতেই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ব্রুনো গুইমারেস। পরে গোলরক্ষকের সঙ্গে একান্ত সুযোগ পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি এন্ড্রিক। সেই ব্যর্থতার মূল্য দিয়েই ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত করে সেলেসাওরা।

অন্যদিকে, শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন স্কালোনি। তিনি জানান, যারা এখন পর্যন্ত কম সময় মাঠে ছিলেন, তাদের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

স্কালোনি বলেন, যারা খুব বেশি মিনিট খেলেনি, তাদের মাঠে নামানোর সুযোগ আমাদের আছে। তারা আরও সতেজ থাকবে। আমাদের বেঞ্চে এমন অনেক খেলোয়াড় আছে, যারা এখনো খুব বেশি ম্যাচ খেলেনি।

তবে একাদশে পরিবর্তন এলেও আর্জেন্টিনার খেলার ধরনে কোনো পরিবর্তন আসবে না বলেও স্পষ্ট করেছেন বিশ্বকাপজয়ী এই কোচ।

আরও পড়ুন

তার ভাষায়, কৌশলগতভাবে আমরা বিভিন্নভাবে খেলতে পারি। তবে আগামীকালের দলটি আমাদের স্বাভাবিক খেলার ধরনই অনুসরণ করবে। খেলোয়াড়দের শারীরিক অবস্থার দিকে নজর রাখছি, কিন্তু শুরু থেকেই মূল কৌশল বদলানোর কোনো পরিকল্পনা নেই।

কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার লড়াইয়ে মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টায় আটলান্টায় মিসরের মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের নারী দলের সাবেক ব্যাটার পুনম রাউত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান তিনি।
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
ছয় ম্যাচ পাতানো, আরও ছয় ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা এবং অন্য খেলোয়াড়দের দুর্নীতির চক্রে জড়ানোর অভিযোগে সার্বিয়ার টেনিস খেলোয়াড় স্টেফান মিলিচেভিচকে ২৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার সঙ্গে ড্রয়ের খেসারত ব্রাজিলের, সুখবর পর্তুগালের
ব্রাজিলে ভোটগ্রহণ শেষ, লুলা-বলসোনারোর হাড্ডাহাড্ডি লড়াই
ব্রাজিল কেন ঘুরে ঘুরে বিদেশের মাটিতে প্রীতি ম্যাচ খেলে?
ব্রাজিলে আজ প্রেসিডেন্ট নির্বাচন, কঠিন লড়াইয়ে লুলা-ফ্লাভিও