ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

আর্জেন্টিনা-মিশর ম্যাচ নিয়ে যে ভবিষ্যদ্বাণী করল অপ্টা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ১২:৫৩ পিএম
ছবি: সংগৃহীত

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে আফ্রিকার শক্তিশালী দল মিশরের মুখোমুখি হচ্ছে। ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে। এরই মধ্যে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপ্টার সুপার কম্পিউটার ম্যাচটির সম্ভাব্য ফলাফল নিয়ে পূর্বাভাস প্রকাশ করেছে।

বাংলাদেশ সময় মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টায় যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই। ম্যাচে জয়ী দল নিশ্চিত করবে কোয়ার্টার ফাইনালের টিকিট।

অপ্টার ২৫ হাজার সিমুলেশনের ফলাফলে দেখা গেছে, নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৬৯.১ শতাংশ। অন্যদিকে মিশরের জয়ের সম্ভাবনা মাত্র ১২.৩ শতাংশ। আর ১৮.৬ শতাংশ সম্ভাবনা রয়েছে ম্যাচটি ড্র হওয়ার, সেক্ষেত্রে খেলা গড়াতে পারে অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারে।

লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ছন্দে রয়েছে। যদিও শেষ ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর জয় তুলে নিতে হয়েছে আলবিসেলেস্তেদের। অন্যদিকে মোহাম্মদ সালাহকে সামনে রেখে আত্মবিশ্বাসী মিশরও দারুণ লড়াকু ফুটবল খেলছে। শেষ ষোলো নিশ্চিত করতে তারা টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক দেখিয়েছে।

পরিসংখ্যানের বিচারে আর্জেন্টিনা স্পষ্ট ফেবারিট হলেও নকআউট পর্বের ফুটবলে এক মুহূর্তেই বদলে যেতে পারে ম্যাচের চিত্র। বিশেষ করে সালাহর মতো বিশ্বমানের ফরোয়ার্ড থাকায় মিশরকে কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

আরও পড়ুন

এখন অপেক্ষা মাঠের লড়াইয়ের। অপ্টার পূর্বাভাস সত্যি করে আর্জেন্টিনা কি কোয়ার্টার ফাইনালে উঠবে, নাকি বড় অঘটন ঘটিয়ে ইতিহাস গড়বে মিশর সেই উত্তর মিলবে ম্যাচ শেষেই।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভ্যালেন্সিয়ার মাঠে জয় পেতে শক্তিশালী স্কোয়াড ঘোষণা রিয়াল মাদ্রিদের
চলতি মৌসুমের শুরুটা ভালো করতে না পারলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় বার্সেলোনাকে হারানোর পর চ্যাম্পিয়নস লিগে রাজকীয় প্রত্যাবর্তন দেখিয়ে এমবাপ্পে-বেলিংহ্যামদের আত্মবিশ্বাস এখন আকাশে। তাদের সামনে এখন লা লিগায় শীর্ষস্থান দখলের লড়াই। সেই লক্ষ্য শনিবার (৭ নভেম্বর) স্পেনের মেসতালা স্টেডিয়ামে ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামবে লস ব্লাঙ্কোসরা। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে কোচ হোসে মরিনহো। এই ম্যাচে জয় পেলে দ্বিতীয়স্থান দখল করবে রিয়াল মাদ্রিদ। বর্তমানের ১১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে রয়েছে ভিনিরা। সমান ম্যাচ খেলে ১ পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানের রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। আর ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। ফলে লা লিগায় শিরোপার লড়াইয়ে টিকিটে থাকতে হলে প্রতিটি ম্যাচই মহাগুরুত্বপূর্ণ লস ব্লাঙ্কোসদের সামনে। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচে ভিনিসিয়ুসকে ছাড়ায় মাঠে নামতে হবে তাদের। লাল কার্ডের কারণে ৪ ম্যাচ নিষিদ্ধ হওয়া ব্রাজিলিয়ানকে ছাড়াই জয় তুলতে হবে তাদের। ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের স্কোয়াড গোলরক্ষক: কোর্তোয়া, লুনিন এবং মেস্ত্রে। ডিফেন্ডার: এদের মিলিতাও, হুইসেন, ট্রেন্ড আলেকজন্ডার, কোনাতে, কুকুরেলা, আ, ক্যারাস, রুডিগার, ডামফ্রিস।  মিডফিল্ডার: জুড বেলিংহ্যাম, কামাভিঙ্গা, ভেদে ভালভার্দে, চৌয়ামেনি, আর্দা গুলার, বার্নার্ডো সিলভা এবং থিয়াগো। ফরোয়ার্ড: এন্ড্রিক, এমবাপ্পে, সি. এসপি, ব্রাহিম দিয়াজ এবং ইয়ান ডিওমান্ডে। আরটিভি/এসআর  
ভ্যালেন্সিয়ার মাঠে জয় পেতে শক্তিশালী স্কোয়াড ঘোষণা রিয়াল মাদ্রিদের
রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, ফ্রিতে যেভাবে দেখবেন খেলা
চলতি মৌসুমের শুরুটা ভালো করতে না পারলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় বার্সেলোনাকে হারানোর পর চ্যাম্পিয়নস লিগে রাজকীয় প্রত্যাবর্তন দেখিয়ে এমবাপ্পে-বেলিংহ্যামদের আত্মবিশ্বাস এখন আকাশে। তাদের সামনে এখন লা লিগায় শীর্ষস্থান দখলের লড়াই। সেই লক্ষ্য শনিবার (৭ নভেম্বর) স্পেনের মেসতালা স্টেডিয়ামে ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামবে লস ব্লাঙ্কোসরা। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে জয় পেলে দ্বিতীয়স্থান দখল করবে রিয়াল মাদ্রিদ। বর্তমানের ১১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে রয়েছে ভিনিরা। সমান ম্যাচ খেলে ১ পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানের রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। আর ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। যেখাবে দেখবেন খেলা বাংলাদেশ থেকে দর্শকরা রাত ২টায় ম্যাচটি সরাসরি বিগিন অ্যাপের মাধ্যমে উপভোগ করতে পারবেন। অন্যান্য অনলাইন উপায়: yalla1shoot ওয়েবসাইট এবং ফেসবুক-ইউটিউবে সার্চ অপশনে ‘Real Madrid vs Valencia live match today’ লিখে খোঁজ করলে কিছু চ্যানেলে সরাসরি সম্প্রচার দেখা যেতে পারে। আন্তর্জাতিক অনলাইন স্ট্রিমিং বিকল্পসমূহ স্ট্রিমিং সার্ভিসগুলোর মধ্যে রয়েছে: FawaNews, Tabii, ScoreBat.com, SportyTv, SonyLIV app, 1xBet, Score808.com, DAZN Canada, Optus Sport, Sling TV, RaiPlay, Yeacin Tv। বিশেষ টিপস: আপনার ভৌগোলিক অবস্থান থেকে ম্যাচটি দেখা না গেলে, VPN (Virtual Virtual Private Network) ব্যবহার করে আপনি বিশ্বের যেকোনো স্থান থেকে স্ট্রিমিং পরিষেবাগুলো অ্যাক্সেস করতে পারবেন। আরটিভি/এসআর  
রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, ফ্রিতে যেভাবে দেখবেন খেলা
হৃদয়ের অপরাজিত ২৪২, লিড নিয়ে ৩৮৬ রানে থামল বাংলাদেশ
মাত্র দুই ম্যাচ আগেই টেস্টে অভিশেষ করেছেন তাওহীদ হৃদয়। নিজের দ্বিতীয় ম্যাচে মিরপুরে মাঠে নেমেই ছক্কা মারতে গিয়ে আউট হয়ে দলে বিপদে ফেলেছিলেন তিনি। যা নিয়ে ব্যাপক সমালোচনার শিকার হয়েছিলেন তিনি। তবে তৃতীয় ম্যাচেই অসাধ্য সাধন করে সমালোচকদের কঠিন জবাব দিয়েছেন তিনি। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এতদিন সর্বোচ্চ ব্যক্তিগত টেস্ট ইনিংস ছিল মুশফিকুর রহিমের, অপরাজিত ২১৯ জিম্বাবুয়ের বিপক্ষে। হৃদয় আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিনে মুশফিককে ছাড়িয়ে গেছেন। ২৪২ রানের অপরাজিত থেকে দলকে লিড এনে দেন তিনি।  সিলেট টেস্টের তৃতীয় দিনের চা-বিরতিতে যাওয়ার সময় হৃদয়ের নামের পাশে ১৯০ রান। সঙ্গে লোয়ার অর্ডার ব্যাটার তাসকিন আহমেদ। সাদমান ইসলাম ইনজুরিতে পড়ায় তাসকিনই কার্যত বাংলাদেশের ইনিংসে শেষ ব্যাটার। আউট হলেই শেষ। সেই তাসকিনকে নিয়েই মহাকাব্যিক এক ডাবল সেঞ্চুরি হাঁকালেন হৃদয়। এক প্রান্ত ধরে ধরে ৩০৪ বলে এই ম্যাজিক ফিগার স্পর্শ করেন ডানহাতি ব্যাটার। ২০০ রান ছোঁয়ার পথে খেলার পথে ১৯টি চার আর ৭টি ছক্কা হাঁকান হৃদয়।  হৃদয়ের ইনিংসে বিরাট অবদান রেখেছেন তাইজুল ইসলাম। দু’জনের ১১৭ রানের জুটিতেই ৩০০ পার করেছিল বাংলাদেশ। কিন্তু সেই জুটির ইতি টানেন জোমেল ওয়ারিকেন। এরপর তাসকিন ১২ রান করে আউট হলে ৩৮৬ রানের থামে বাংলাদেশ। ৩২ রানের লিড পায় টাইগাররা। দিনের চতুর্থ শিকারে তাইজুলকে ব্যক্তিগত ২২ রানে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন ওয়ারিকেন। ৩০১ রানে ৮ উইকেট হারায় বাংলাদেশ। তৃতীয় দিনের শুরুতে মুশফিকুর রহিম ও লিটন কুমার দাসের বিদায়ে চাপে পড়ে বাংলাদেশ। ৩৪ রান করে মুশফিক জোমেল ওয়ারিকেনের অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে ক্যাচ আউট হয়েছেন। এরপর লিটনও ফিরেছেন মাত্র ৮ রান করে। মুশফিকের মতো ওয়ারিকেনের বলে সহজ ক্যাচ দিয়েছেন তিনি। হৃদয়কে সঙ্গ দেওয়ার প্রচেষ্টায় উইকেট বিলিয়ে দেন মেহেদী হাসান মিরাজ ব্যক্তিগত ১৬ রানে। তাতে ভাঙে ৪১ রানের জুটি। তার বিদায়ে ষষ্ঠ উইকেটের পতন হয় বাংলাদেশের। ১ রানের বেশি করতে পারেননি হাসান মাহমুদ। ওয়ারিকেনের তৃতীয় শিকার হন লেগ বিফোরের ফাঁদে পড়ে। আরটিভি/এসআর
হৃদয়ের অপরাজিত ২৪২, লিড নিয়ে ৩৮৬ রানে থামল বাংলাদেশ
প্রথম ডাবল সেঞ্চুরিতেই ইতিহাস গড়লেন তাওহীদ হৃদয়
টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন তাওহীদ হৃদয়। চতুর্থ বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্টে দ্বিশতকের মাইলফলক স্পর্শ করেছেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার।
প্রথম ডাবল সেঞ্চুরিতেই ইতিহাস গড়লেন তাওহীদ হৃদয়
একই সুরে বিদায়, মেসি-রোনালদো-নেইমারের শেষ গোলের অদ্ভুত মিল
ফুটবল বিশ্বে তিন মহাতারকা। তিনটি দেশ, তিন রকমের ফুটবলশৈলী। অথচ আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ গোলের গল্পে অদ্ভুত এক মিল খুঁজে পাওয়া যাচ্ছে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমারের মধ্যে। তিনজনই জাতীয় দলের হয়ে নিজেদের শেষ গোলটি করেছেন পেনাল্টি থেকে।
একই সুরে বিদায়, মেসি-রোনালদো-নেইমারের শেষ গোলের অদ্ভুত মিল
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আবদুল এল-সায়েদ
ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতে পরিণতি হবে ভয়াবহ ধ্বংসাত্মক, বলছে মিশর
এক ঘণ্টা পেছানো হচ্ছে মিশরের ঘড়ির কাঁটা
ফেরাউনের জন্মদিনে ‘অদ্ভুত’ বিরল দৃশ্য দেখলেন হাজারো মানুষ