ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ইংল্যান্ড নাকি নরওয়ে কে খেলবে সেমিফাইনাল, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০৯:৩৯ পিএম
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ নির্ধারণ হবে ইংল্যান্ড ও নরওয়ের মধ্যকার হাইভোল্টেজ কোয়ার্টার-ফাইনালের মাধ্যমে। মায়ামিতে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটিকে টুর্নামেন্টের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইগুলোর একটি হিসেবে দেখছে পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটা। তবে সুপার কম্পিউটারের পূর্বাভাসে সামান্য এগিয়ে রয়েছে ইংল্যান্ড।

অপটার ২৫ হাজার ম্যাচ সিমুলেশনের ফল অনুযায়ী, যেকোনো উপায়ে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ইংল্যান্ডের ৬২.৩ শতাংশ। বিপরীতে নরওয়ের সম্ভাবনা ৩৭.৭ শতাংশ।

ইংল্যান্ডের অভিজ্ঞতা তাদের পক্ষে থাকলেও এবারের বিশ্বকাপে নরওয়ে লিখছে নতুন ইতিহাস। প্রথমবারের মতো কোনো বড় টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনালে উঠে ইতোমধ্যেই চমক দেখিয়েছে তারা। শেষ ষোলোতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে স্টালে সোলবাকেনের দল।

এ পর্যন্ত পাঁচ ম্যাচে চারটি জয় পেয়েছে নরওয়ে। একমাত্র হারটি এসেছে গ্রুপ পর্বে ফ্রান্সের বিপক্ষে, যেখানে কোচ মূল খেলোয়াড়দের বিশ্রাম দিতে শুরুর একাদশে ১০টি পরিবর্তন করেছিলেন। পরে নকআউট পর্বে আইভরি কোস্ট ও ব্রাজিলকে হারিয়ে শেষ আটে জায়গা নিশ্চিত করে তারা।

আক্রমণভাগে দারুণ ছন্দে রয়েছে নরওয়ে। পাঁচ ম্যাচে ১২ গোল করার পাশাপাশি ৯ গোল হজম করেছে দলটি। আক্রমণাত্মক ফুটবলের কারণে আলোচনায় থাকলেও রক্ষণভাগের দুর্বলতা তাদের জন্য চিন্তার কারণ হতে পারে।

নরওয়ের সবচেয়ে বড় ভরসা অবশ্য আর্লিং হালান্ড। বিশ্বকাপের প্রথম চার ম্যাচেই গোল করেছেন এই স্ট্রাইকার এবং মাত্র ১৮টি শট থেকে করেছেন সাত গোল। টানা পঞ্চম ম্যাচেও গোল করতে পারলে ২০১৪ সালের হামেস রদ্রিগেজের পর প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপের প্রথম পাঁচ ম্যাচে গোল করার কীর্তি গড়বেন তিনি। নরওয়ের হয়ে ৫৪ ম্যাচে ৬২ গোল করা হালান্ড বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন। প্রতিযোগিতামূলক ম্যাচে টানা ১৪ ম্যাচে গোল করে করেছেন ২৭টি গোল।

অন্যদিকে ইংল্যান্ডের বিশ্বকাপ যাত্রা ছিল উত্থান-পতনে ভরা। তবে শেষ ষোলোতে মেক্সিকোর বিপক্ষে দাপুটে জয়ের পর আত্মবিশ্বাস ফিরে পেয়েছে থ্রি লায়ন্সরা। বিশ্বকাপে এটি তাদের ১২তম কোয়ার্টার-ফাইনাল, যা ব্রাজিল ও জার্মানির পর তৃতীয় সর্বোচ্চ।

তবে শেষ আটের ইতিহাস খুব সুখকর নয় ইংলিশদের। আগের ১০টি কোয়ার্টার-ফাইনালের মাত্র তিনটিতে জয় পেয়েছে তারা। তারপরও দলটির বড় শক্তি অভিজ্ঞতা ও তারকাদের উপস্থিতি।

ইংল্যান্ডের আক্রমণে সবচেয়ে বড় ভরসা অধিনায়ক হ্যারি কেইন। গোল্ডেন বুটের দৌড়ে সাত গোল করা হালান্ডের ঠিক পেছনেই আছেন তিনি, করেছেন ছয় গোল। নকআউট পর্বেও ধারাবাহিক কেইন। বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের নকআউট ম্যাচে ১২ খেলায় তার গোল ১১টি।

মিডফিল্ডে দুর্দান্ত ছন্দে রয়েছেন জুড বেলিংহ্যাম। মেক্সিকোর বিপক্ষে জোড়া গোল করার পর এবারের বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে চার। এক বিশ্বকাপে ইংল্যান্ডের কোনো মিডফিল্ডারের সর্বোচ্চ গোলের রেকর্ডও এখন তার দখলে।

মুখোমুখি পরিসংখ্যানও ইংল্যান্ডের পক্ষেই কথা বলছে। দুই দল ১২ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ইংল্যান্ড জিতেছে আটটি ম্যাচ, নরওয়ে মাত্র দুটি। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। সর্বশেষ চার দেখায় নরওয়ে ইংল্যান্ডের জালে একবারও বল পাঠাতে পারেনি।

আরও পড়ুন

তবে নকআউট পর্বে ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে ইংল্যান্ডের সাম্প্রতিক রেকর্ড খুব একটা আশাব্যঞ্জক নয়। শেষ ছয়টি বিশ্বকাপ নকআউট ম্যাচের পাঁচটিতেই ইউরোপের দলের কাছে হেরে বিদায় নিয়েছে তারা। অন্যদিকে বিশ্বকাপে ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে এখনো কোনো জয় পায়নি নরওয়ে।

সব মিলিয়ে ইতিহাস, অভিজ্ঞতা ও সুপার কম্পিউটারের পূর্বাভাস ইংল্যান্ডকে এগিয়ে রাখলেও, দুর্দান্ত ফর্মে থাকা আর্লিং হালান্ডের নেতৃত্বে নরওয়ে আরেকটি অঘটন ঘটাতে পারে কি না, সেটিই এখন দেখার অপেক্ষা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় সোমবার জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত দিনব্যাপী ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতা-২০২৬’ এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার পালোয়ান দল। রানার্স আপ হয়েছে অদম্য বীর দল এবং ২য় রানার্স আপ হয়েছে দুর্বার যোদ্ধা দল। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব উল আলম।  এসময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুল রহমান, সাধারণ সম্পাদক এম আর আলী ফাহিম, সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান খান বাবলু, সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মাজহারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল মবিন ফাইটার সহ অন্যান্যরা। এর আগে কুস্তি খেলার রেফারিদের মান উন্নয়নের লক্ষ্যে ফেডারেশনের ব্যবস্থাপনায় ৯-১১ অক্টোবর পর্যন্ত আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় রেসলিং রেফারি’স ট্রেনিং কোর্সে অংশ গ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। এ কোর্সে বিভিন্ন জেলা, সংস্থা থেকে ২৭ জন পুরুষ এবং ৯ জন মহিলাসহ মোট ৩৬ জন রেফারি অংশ গ্রহন করে। রেফারি’স ট্রেনিং কোর্স পরিচালনা করেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ ও কোচ হাজী আশরাফ আলী, তামজীদ রহমান, মিজানুর রহমান (বাংলাদেশ পুলিশ) এবং মিজানুর রহমান (বিজিবি)। আরটিভি/এসআর
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
শুভ জন্মদিন লিটন দাস
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্টাইলিশ ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান লিটন কুমার দাসের আজ জন্মদিন। ১৯৯৪ সালের আজকের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করা এই তারকা ক্রিকেটার আজ ৩১ বছরে পা দিলেন। নান্দনিক ব্যাটিং শৈলী আর দুর্দান্ত উইকেটকিপিং দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশ ক্রিকেটের এক অপরিহার্য অংশ হিসেবে। ডানহাতি এই ওপেনার আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ২০১৫ সালে।  অভিষেকের পর থেকেই তার দৃষ্টিনন্দন সব শট ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছে। ক্যারিয়ারের শুরুতে ধারাবাহিকতার কিছুটা অভাব থাকলেও সময়ের সাথে সাথে নিজেকে পরিণত করেছেন দলের অন্যতম সেরা পারফর্মার হিসেবে।  তিন ফরম্যাটেই বাংলাদেশের হয়ে অসংখ্য ম্যাচজয়ী ইনিংস খেলেছেন তিনি। বর্তমানে লিটন দাস বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে দল সাম্প্রতিক সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে।  এছাড়াও, টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটেও তিনি দলের সিনিয়র সদস্য ও সহ-অধিনায়কের দায়িত্বে রয়েছেন। উইকেটের পেছনে তার বিশ্বস্ততা এবং ব্যাটিংয়ে তার আগ্রাসী অথচ ক্লাসিকাল ধরন তাকে বিশ্ব ক্রিকেটে একটি বিশেষ পরিচিতি এনে দিয়েছে। ক্রিকেট মাঠে তার অর্জনের তালিকা বেশ লম্বা। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে দ্রুততম ১০০০ রানের মাইলফলক স্পর্শ করা ব্যাটসম্যানদের মধ্যে তিনি অন্যতম। এছাড়াও, তার ঝুলিতে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি। আরটিভি/এসআর
শুভ জন্মদিন লিটন দাস
আরও পড়ুন
কোকেনসেবী মায়ের দুধ পান করে নবজাতকের মৃত্যু, অতঃপর…
শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজের দলে বড় চমক, বাদ আসালাঙ্কা
মোটরসাইকেলের হেলমেট মাথায় তুলে ক্রিকেট বদলে দেন যে কিংবদন্তি
ব্যান্টনের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল ইংল্যান্ড