ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

আর্জেন্টিনার ম্যাচের আগে বড় সুখবর পেল সুইজারল্যান্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ১০:২৭ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে স্বস্তির খবর পেয়েছে সুইজারল্যান্ড। হাঁটুর চোটে শেষ ষোলোর ম্যাচে খেলতে না পারা তরুণ ফরোয়ার্ড জোহান মানজাম্বি দ্রুত সুস্থ হয়ে উঠছেন। যদিও তার খেলা এখনও নিশ্চিত নয়, তবে সুইস কোচিং স্টাফ আশা করছে গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠে নামার মতো অবস্থায় পৌঁছে যেতে পারেন তিনি।

রোববার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটিতে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। ম্যাচকে সামনে রেখে সুইস শিবিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় মানজাম্বির ফিটনেস। অন্যদিকে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি আগের ম্যাচে জয় পাওয়া দলের মূল কাঠামোই ধরে রাখার পরিকল্পনা করছেন।

ফ্রাইবুর্গের হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়ে ইউরোপের অন্যতম সম্ভাবনাময় তরুণ ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মানজাম্বি। আগামী মৌসুমে ইংলিশ ক্লাব নিউক্যাসলে তার যোগ দেওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে বিশ্বকাপে হাঁটুর চোটে পড়ায় বড় ধাক্কা খায় সুইজারল্যান্ড।

কলম্বিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে শেষ অনুশীলনে হাঁটুতে চোট পান তিনি। এরপর থেকে পুনর্বাসন ও চিকিৎসার মধ্যেই রয়েছেন। সাম্প্রতিক সময়ে তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে জানিয়েছে দলের চিকিৎসক দল।

সুইজারল্যান্ডের প্রধান কোচ মুরাত ইয়াকিন বলেন, চিকিৎসাগত দৃষ্টিকোণ থেকে যদি সবকিছু ঠিক থাকে, তবেই মানজাম্বিকে খেলানো হবে। আমরা কোনো ধরনের ঝুঁকি নিতে চাই না।

সাম্প্রতিক অনুশীলনে হাঁটুতে ব্যান্ডেজ নিয়ে মাঠে দেখা গেছে মানজাম্বিকে। তিনি আলাদাভাবে অনুশীলন করলেও ধীরে ধীরে পূর্ণ অনুশীলনে ফেরার পথে রয়েছেন। এতে সুইস শিবিরে আশাবাদ তৈরি হয়েছে।

তবে শেষ পর্যন্ত মানজাম্বি খেলতে না পারলে তার জায়গায় জিব্রিল সোকে একাদশে দেখা যেতে পারে। শেষ ষোলোর ম্যাচে আর্দন ইয়াশারিকে সুযোগ দেওয়া হলেও প্রত্যাশিত পারফরম্যান্স না পাওয়ায় প্রথমার্ধেই তাকে তুলে নেন ইয়াকিন।

চলতি বিশ্বকাপে সুইজারল্যান্ডের হয়ে এখন পর্যন্ত তিনটি গোল করেছেন মানজাম্বি। বসনিয়ার বিপক্ষে জোড়া গোলের পাশাপাশি কানাডার বিপক্ষে একটি গোল করেছেন তিনি। এছাড়া কানাডা ও আলজেরিয়ার বিপক্ষে একটি করে দুটি অ্যাসিস্টও রয়েছে তার ঝুলিতে।

আরও পড়ুন

বিশ্বকাপের শুরুতে নিয়মিত একাদশে না থাকলেও গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচ থেকেই নিজের জায়গা পাকাপোক্ত করে নেন মানজাম্বি। ধারাবাহিক পারফরম্যান্সে দলের আক্রমণভাগের অন্যতম ভরসায় পরিণত হওয়া এই ফরোয়ার্ডকে ঘিরেই এখন নতুন আশায় বুক বাঁধছে সুইজারল্যান্ড। আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে তার সম্ভাব্য প্রত্যাবর্তন দলটির জন্য বড় প্রেরণা হয়ে উঠতে পারে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত
এশিয়া কাপের ফাইনালের পর এবার এশিয়ান গেমসের স্বর্ণপদকের লড়াইয়েও শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না ভারত। ব্যাটে-বলে দাপট দেখিয়ে ১৪৭ রানের বিশাল ব্যবধানে জিতে নারী ক্রিকেটে আবারও চ্যাম্পিয়ন হলো হারমানপ্রিত কৌরের দল।
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত
জাপানের বিপক্ষে ৩২ রানে আটকে গেল ভারত
আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ভারত ও জাপানের মধ্যে ব্যবধান বিশাল। ভারত যেখানে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয়, জাপানের অবস্থান ৪১তম। তবে বৃষ্টির কারণে পাঁচ ওভারে নেমে আসা ম্যাচে শুরুতেই সেই ব্যবধান ভুলিয়ে দিয়েছে স্বাগতিক জাপান। মাত্র ১৪ রানের মধ্যে ভারতের তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে ঐতিহাসিক ম্যাচে বড় চাপ তৈরি করেছে তারা। সানোর আন্তর্জাতিক ক্রিকেট মাঠে বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর শুরু হয় ম্যাচটি। শেষ পর্যন্ত দুই দলের ইনিংসই পাঁচ ওভারে সীমাবদ্ধ করা হয়। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। এটি ভারত ও জাপানের পুরুষ দলের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। এশিয়ান গেমসের প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত একমাত্র টি-টোয়েন্টিটি হচ্ছে ‘সুজুকি কাপ’ এর অধীনে। মাত্র ৩০ বলের ইনিংস হওয়ায় শুরু থেকেই দ্রুত রান তোলার তাগিদ ছিল ভারতের ব্যাটসম্যানদের। কিন্তু প্রথম ওভারেই সেই পরিকল্পনায় ধাক্কা দেয় জাপান। চার্লি হারা-হিনজের ওভারের শেষ বলে বড় শট খেলতে গিয়ে শোমা সুগায়া-স্লেটারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অভিষেক শর্মা। প্রথম বলেই কোনো রান না করে আউট হন ভারতের ওপেনার। ২০২৬ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি অভিষেকের প্রথম বলে শূন্য রানে ফেরার পঞ্চম ঘটনা। এক বছরে পাঁচবার প্রথম বলে ডাক মেরে তিনি এখন রুয়ান্ডার কেভিন ইরাকোজে ও জিম্বাবুয়ের রিচার্ড এনগারাভার পাশে। অভিষেকের বিদায়ের পরও চাপ কাটেনি ভারতের। দ্বিতীয় ওভারে ইব্রাহিম তাকাহাশির বলে বড় শট খেলতে গিয়ে ডিপ মিডউইকেটে বেঞ্জামিন ইতো-ডেভিসের হাতে ক্যাচ দেন সঞ্জু স্যামসন। ৭ বলে ৯ রান করেন তিনি। তৃতীয় ওভারেও উইকেট হারায় ভারত। বেঞ্জামিন ইতো-ডেভিসের অফ স্পিনে ইনসাইড-আউট শট খেলতে গিয়ে অতিরিক্ত কভারে মাকোতো তানিয়ামার হাতে ক্যাচ দেন ঈশান কিষান। ৬ বলে ৩ রান করে ফেরেন তিনি। ফলে ২.৪ ওভারেই মাত্র ১৪ রানে ৩ উইকেট হারায় ভারত। চতুর্থ উইকেটে অধিনায়ক শ্রেয়াস আইয়ার কিছুটা প্রতিরোধ গড়েন। ১২ বলে একটি চারসহ ১৬ রান করেন তিনি। তবে ইনিংসের শেষ ওভারে আইয়ারও আউট হয়ে গেলে ৫ ওভারে ৪ উইকেটে ৩২ রানেই থামে ভারতের ইনিংস। ভারতের হয়ে তিলক ভার্মা ৩ বলে ১ এবং শিবম দুবে ১ বলে কোনো রান না করে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে আসে ৩ রান। জাপানের বোলারদের মধ্যে চার্লি হারা-হিনজে ২ ওভারে ১৭ রান দিয়ে নেন ২ উইকেট। ইব্রাহিম তাকাহাশি ২ ওভারে ১৩ রান দিয়ে একটি এবং বেঞ্জামিন ইতো-ডেভিস ১ ওভারে মাত্র ২ রান দিয়ে একটি উইকেট শিকার করেন। আরটিভি/এসকে
জাপানের বিপক্ষে ৩২ রানে আটকে গেল ভারত
আরও পড়ুন
ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে, কখন, কোথায়?
মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনা দলে বড় দুঃসংবাদ
২০৩০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ায় ব্রাজিলের প্রস্তুতি শুরু
মেসির বিদায়ের পর আর্জেন্টিনা দলে নতুন চমক