ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যর্থতার বিশ্বকাপ থেকে কত টাকা পাচ্ছে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০১:০৫ পিএম
ব্রাজিল দল। ছবি: এএফপি

হেক্সমিশনে স্বপ্ন নিয়ে বিশ্বকাপের বিমানে উঠেছিল ব্রাজিল দল। তবে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে সেলেসাওদের। তবে মাঠের হতাশাজনক পারফরম্যান্সের পরও ফিফার আর্থিক পুরস্কার থেকে বড় অঙ্কের অর্থ পাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপে ৯ম থেকে ১৬তম স্থানের মধ্যে থেকে টুর্নামেন্ট শেষ করায় ব্রাজিল পাবে ১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৯৫ কোটি টাকা। এ ছাড়াও অংশগ্রহণের জন্যই কমপক্ষে ১২.৫ মিলিয়ন ডলার বা প্রায় ১৫৩ কোটি টাকা পাবে।

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ১১তম স্থান ছিল তাদের বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন ফলাফল। এর আগে ১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপেও একই অবস্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল তারা।

আরও পড়ুন

বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে খারাপ ফল এসেছিল ১৯৩৪ সালে। ইতালিতে অনুষ্ঠিত ওই আসরে সরাসরি নকআউট পর্বে খেলতে নেমে প্রথম ম্যাচেই স্পেনের কাছে ৩-১ গোলে হেরে বিদায় নিয়েছিল সেলেসাওরা। ওই আসরে ১৪তম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করেছিল তারা।

প্রসঙ্গত, চলতি বিশ্বকাপে মোট ৮৭১ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১০ হাজার ৬২৬ কোটি টাকা (১ ডলার ১২২ টাকা ধরে) পুরস্কার অর্থ রাখা হয়েছে, যা একটি রেকর্ড।

ফিফা প্রথমে ঘোষণা করেছিল, মোট পুরস্কার তহবিল হবে ৭২৭ মিলিয়ন ডলার প্রায় ৮ হাজার ৮৬৯ কোটি টাকা। এটি কাতারে বিশ্বকাপে বিতরণ করা অর্থের তুলনায় ইতোমধ্যেই ৫০ শতাংশ বেশি ছিল।

কিন্তু এপ্রিল মাসে তারা অংশগ্রহণের ভিত্তিমূলক পুরস্কার এবং প্রস্তুতি ভাতা বাড়িয়ে তহবিলে আরও অর্থ যোগ করার অনুমোদন দেয়। ফলে মোট পুরস্কার অর্থ বেড়ে বর্তমান ৮৭১ মিলিয়ন ডলারে পৌঁছায়।

পুরস্কার অর্থকে পারফরম্যান্সভিত্তিক পুরস্কার এবং পারফরম্যান্স-নির্ভর নয়- এমন দুই ক্যাটাগরিতে ভাগে ভাগ করা হয়েছে।

পারফরম্যান্সভিত্তিক পুরস্কার

টুর্নামেন্টে একটি দল যত দূর এগোবে, তারা তত বেশি আর্থিক পুরস্কার পাবে।

ফিফা প্রতিটি অবস্থানে শেষ করা দলগুলোকে নিম্নরূপ পুরস্কার দেবে—

চ্যাম্পিয়ন: ৫১ মিলিয়ন ডলার বা প্রায় ৬২২ কোটি টাকা।

রানার্স-আপ: ৩৪ মিলিয়ন ডলার বা প্রায় ৪১৫ কোটি টাকা।

তৃতীয় স্থান: ৩০ মিলিয়ন ডলার বা প্রায় ৩৬৬ কোটি টাকা।

চতুর্থ স্থান: ২৮ মিলিয়ন ডলার বা প্রায় ৩৪২ কোটি টাকা।

৫ম–৮ম স্থান: ২০ মিলিয়ন ডলার বা প্রায় ২৪৪ কোটি টাকা।

৯ম–১৬তম স্থান: ১৬ মিলিয়ন ডলার বা প্রায় ১৯৫ কোটি টাকা।

১৭তম–৩২তম স্থান: ১২ মিলিয়ন ডলার বা প্রায় ১৪৬ কোটি টাকা।

৩৩তম–৪৮তম স্থান: ১০ মিলিয়ন ডলার বা প্রায় ১২২ কোটি টাকা।

এই অর্থপ্রদানগুলো মিলিয়ে ৮৭১ মিলিয়ন ডলারের পুরস্কার তহবিলের মধ্যে ৭০৩ মিলিয়ন ডলার বা প্রায় ৮ হাজার ৫৭৭ কোটি টাকা বিতরণ করা হবে। বাকি ১৬৮ মিলিয়ন ডলার বা প্রায় ২ হাজার ৫০ কোটি টাকা দলগুলোর পারফরম্যান্স নির্বিশেষে বিতরণ করা হবে।

পারফরম্যান্স-নির্ভর নয় এমন পুরস্কার

অবশিষ্ট অর্থ অংশগ্রহণকারী সব দলের মধ্যে সমানভাবে নিম্নরূপ বিতরণ করা হবে—

প্রস্তুতি ভাতা: প্রতি দেশ ২.৫ মিলিয়ন ডলার বা প্রায় ৩০.৫ কোটি টাকা।

অতিরিক্ত দলীয় অনুদান: ১৬ মিলিয়ন ডলারেরও বেশি বা প্রায় ১৯৫ কোটিরও বেশি।

এর অর্থ ন্যূনতম ১০ মিলিয়ন ডলার অংশগ্রহণ ফি এবং ২.৫ মিলিয়ন ডলার প্রস্তুতি ভাতা মিলিয়ে প্রতিটি দল শুধু অংশগ্রহণের জন্যই কমপক্ষে ১২.৫ মিলিয়ন ডলার বা প্রায় ১৫৩ কোটি টাকা পাবে।

ফলে ব্রাজিল ফুটবল দল এবারের বিশ্বকাপ থেকে পেতে যাচ্ছে অংশগ্রহনের ১০, প্রস্তুতি ভাতার ২.৫ ও ১৬তম স্থানের মধ্যে থেকে টুর্নামেন্ট শেষ করায় ১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪৮ কোটি টাকা।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাতে রিয়ালের হাইভোল্টেজ ম্যাচ, ফ্রিতে খেলা দেখবেন যেভাবে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের পঞ্চম রাউন্ডের লড়াই শুরু হচ্ছে আজ। শেষ ষোলোর টিকিট নিশ্চিত করার দৌড়ে পিএসভির বিপক্ষে নামবে প্রতিযোগিতার সফলতম দল রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সান্তিয়াগো বার্নাব্যুতে রাত ২টায় শুরু হবে ম্যাচটি। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিতে মরিয়া লস ব্লাঙ্কোসরা।  চ্যাম্পিয়নস লিগে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। ৪ ম্যাচে ১২ পয়েন্ট তাদের। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে প্রথমস্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। ১০ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে আর্সেনাল।  ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে যেতে হলে জয়ের বিকল্প নেই রিয়াল মাদ্রিদের সামনে। তাই শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে লস ব্লাঙ্কোসরা। যেভাবে দেখবেন রিয়াল মাদ্রিদের খেলা বাংলাদেশ থেকে দর্শকরা রাত ২টায় ম্যাচটি সরাসরি বিগিন অ্যাপের মাধ্যমে উপভোগ করতে পারবেন। অন্যান্য অনলাইন উপায়: yalla1shoot ওয়েবসাইট এবং ফেসবুক-ইউটিউবে সার্চ অপশনে ‘Real Madrid vs psv’ লিখে খোঁজ করলে কিছু চ্যানেলে সরাসরি সম্প্রচার দেখা যেতে পারে। আন্তর্জাতিক অনলাইন স্ট্রিমিং বিকল্পসমূহ স্ট্রিমিং সার্ভিসগুলোর মধ্যে রয়েছে: FawaNews, Tabii, ScoreBat.com, SportyTv, SonyLIV app, 1xBet, Score808.com, DAZN Canada, Optus Sport, Sling TV, RaiPlay, Yeacin Tv। বিশেষ টিপস: আপনার ভৌগোলিক অবস্থান থেকে ম্যাচটি দেখা না গেলে, VPN (Virtual Virtual Private Network) ব্যবহার করে আপনি বিশ্বের যেকোনো স্থান থেকে স্ট্রিমিং পরিষেবাগুলো অ্যাক্সেস করতে পারবেন। আরটিভি/এসআর
রাতে রিয়ালের হাইভোল্টেজ ম্যাচ, ফ্রিতে খেলা দেখবেন যেভাবে
লাল কার্ড দেখার পর ছুরি হাতে মাঠে ফুটবলার, আতঙ্কে পরিত্যক্ত ম্যাচ
ইতালির সিসিলিতে লাল কার্ড দেখানোর পর ড্রেসিংরুম থেকে ছুরি হাতে মাঠে ফিরে প্রতিপক্ষ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে এক ফুটবলারের বিরুদ্ধে।
লাল কার্ড দেখার পর ছুরি হাতে মাঠে ফুটবলার, আতঙ্কে পরিত্যক্ত ম্যাচ
২০৩১ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র
২০৩১ সালের নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র।
২০৩১ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র
ম্যাচের আগে রিয়ালের দুঃসংবাদ, চোটে ছিটকে গেলেন এনদ্রিক
চ্যাম্পিয়নস লিগে পিএসভি আইন্দহফেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। চোটের কারণে ম্যাচটি খেলা হচ্ছে না ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড এনদ্রিকের।
ম্যাচের আগে রিয়ালের দুঃসংবাদ, চোটে ছিটকে গেলেন এনদ্রিক
গেইলের বিশ্বরেকর্ডে ভাগ বসালেন ভারতের তরুণ ব্যাটার
টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ভারতের তরুণ ওপেনার প্রিয়াংশ আর্য। মাত্র ৬৮ বলে ১৯ ছক্কা ও ৪ চারের সাহায্যে ১৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন দিল্লির এই ব্যাটার।
গেইলের বিশ্বরেকর্ডে ভাগ বসালেন ভারতের তরুণ ব্যাটার
আরও পড়ুন
২০৩১ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র
৬৯ বছর পর যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ, অংশ নেবে ৪৮ দেশ
বিশেষভাবে তৈরি মশায় ডেঙ্গু-চিকুনগুনিয়ার সংক্রমণ কমেছে ৬৯ শতাংশ: গবেষণা
বার্সেলোনা-ব্রাজিলের টানাপোড়েনে ক্ষুব্ধ রাফিনিয়া, নীরবতা ভাঙার সিদ্ধান্ত