ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপে ব্যবহৃত বিশেষ বুট কনটেন্ট ক্রিয়েটরকে উপহার দিলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৪:৪৯ পিএম
ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায় হলেও ভক্তদের জন্য আরেকটি স্মরণীয় মুহূর্ত উপহার দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর আইশোস্পিডকে বিশ্বকাপে ব্যবহৃত নিজের বিশেষ বুট জোড়া উপহার দিয়েছেন পর্তুগিজ মহাতারকা।

গত রাতে আইশোস্পিড নিজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রায় ৩০ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায়, একটি ব্যাগ থেকে সোনালি রঙের ‘CR7’ লেখা বুট বের করে উচ্ছ্বাস প্রকাশ করছেন তিনি। স্পিড জানান, পৃথিবীতে এই ডিজাইনের মাত্র দুটি বুট তৈরি করা হয়েছে এবং তার একটি তাকে উপহার দিয়েছেন রোনালদো।

ভিডিওতে স্পিড বলেন, রোনালদো আমাকে তার নিজের বুট জোড়া দিয়েছেন। পুরো পৃথিবীতে এই ধরনের মাত্র দুটি বুট আছে। আর তিনি সেগুলোর একটি আমাকে দিয়েছেন। এগুলো তিনি বিশ্বকাপে পরেছিলেন।

লস অ্যাঞ্জেলেসে স্পেন-বেলজিয়াম কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখার সময়ও তিনি বুট দুটি সবার সামনে প্রদর্শন করেন। রোনালদোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিজের স্বাক্ষরধর্মী ভঙ্গিতে ‘সিউ’ উদযাপনও করেন তিনি।

স্পিড বলেন, আপনাকে আমি ভালোবাসি, রোনালদো। অনেক অনেক ধন্যবাদ। আমি এই বুট জোড়া সারাজীবন যত্ন করে রাখব। সিউউউ!

এদিকে, ৬ জুলাই স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় পর্তুগাল। ডালাসে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে শেষ মুহূর্তে জয়সূচক গোল করেন মিকেল মেরিনো। শিরোপার স্বপ্ন ভেঙে যাওয়ায় ম্যাচ শেষে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন রোনালদো।

বিশ্বকাপে নিজের ক্যারিয়ারে ২৭ ম্যাচে ১১ গোল ও ২টি অ্যাসিস্ট করেছেন রোনালদো। পাশাপাশি টানা ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তিও গড়েছেন তিনি।

অন্যদিকে, লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্পেন। দলের হয়ে গোল করেন ফাবিয়ান রুইস ও মিকেল মেরিনো। বেলজিয়ামের একমাত্র গোলটি করেন শার্ল ডে কেতেলারে।

আরও পড়ুন

আগামী ১৪ জুলাই প্রথম সেমিফাইনালে স্পেনের প্রতিপক্ষ ফ্রান্স। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড এবং ইংল্যান্ড-নরওয়ে ম্যাচের বিজয়ী দুটি দল।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
রাতুলের গোলে গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
মন্টেনেগ্রোর জালে ১ হালি দিয়ে সেমিতে বাংলাদেশ
বিশ্বকাপে একদিনে বাংলাদেশের দুই জয়
ওয়েলসকে রুখে বিশ্বকাপ শুরু বাংলাদেশের