ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

যে কারণে আর্জেন্টিনার ম্যাচে ইংলিশ রেফারি থাকেন না

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৫:২২ পিএম
ছবি: সংগৃহীত

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ পরিচালনায় দায়িত্ব পেয়েছেন পোল্যান্ড, মিশর, রোমানিয়া, কানাডা ও ফ্রান্সসহ বিভিন্ন দেশের রেফারিরা। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও ম্যাচ পরিচালনা করবেন একজন পর্তুগিজ রেফারি। তবে একটি বিষয় চোখে পড়ার মতো এখন পর্যন্ত আর্জেন্টিনার কোনো ম্যাচেই দায়িত্ব পাননি ইংল্যান্ডের কোনো রেফারি।

এর পেছনে রয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট। আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সম্ভাব্য বিতর্ক এড়াতে আর্জেন্টিনার ম্যাচে ইংলিশ রেফারি নিয়োগ থেকে বিরত থাকে।

চলতি বিশ্বকাপে দায়িত্ব পালন করছেন ইংল্যান্ডের দুই অভিজ্ঞ রেফারি অ্যান্থনি টেলর ও মাইকেল অলিভার। এর মধ্যে অলিভার ইতোমধ্যে সাতটি ম্যাচ পরিচালনা করেছেন, যা এই আসরে যেকোনো ব্রিটিশ রেফারির মধ্যে সর্বোচ্চ। তবে নকআউট পর্বে আর্জেন্টিনার ম্যাচে তাদের কাউকেই দায়িত্ব দেওয়া হয়নি।

এর মূল কারণ ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধ। দক্ষিণ আটলান্টিকের ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে ২ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত হয়। যুদ্ধ শেষ হলেও দুই দেশের রাজনৈতিক বিরোধ ও তিক্ততা আজও পুরোপুরি শেষ হয়নি।

এই ঐতিহাসিক দ্বন্দ্ব ফুটবল মাঠেও বহুবার প্রভাব ফেলেছে। বিশেষ করে ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ ইতিহাসের অন্যতম আলোচিত লড়াই হয়ে আছে। সেই ম্যাচেই ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা করেন বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোল এবং পরে ‘শতাব্দীর সেরা গোল’ হিসেবে স্বীকৃতি পাওয়া একক প্রচেষ্টার গোল।

নিজের আত্মজীবনীতে ম্যারাডোনা লিখেছিলেন, আমি ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলাম ফকল্যান্ড যুদ্ধের কথা মনে রেখেই। এই মন্তব্য দুই দেশের ফুটবল প্রতিদ্বন্দ্বিতার আবেগকে আরও স্পষ্ট করে তুলে ধরে।

বিশ্বকাপে এখন পর্যন্ত আর্জেন্টিনা ও ইংল্যান্ড পাঁচবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ইংল্যান্ড জয় পেয়েছে ১৯৬২, ১৯৬৬ ও ২০০২ সালে। অন্যদিকে আর্জেন্টিনা জিতেছে ১৯৮৬ ও ১৯৯৮ সালের আসরে।

আরও পড়ুন

চলতি বিশ্বকাপে দুই দলই যদি নিজেদের কোয়ার্টার ফাইনাল জিতে সেমিফাইনালে ওঠে, তবে আবারও হতে পারে বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াই। এমন পরিস্থিতিতে ইংলিশ রেফারি অ্যান্থনি টেলর ও মাইকেল অলিভারের আর কোনো ম্যাচ পরিচালনার সম্ভাবনা কার্যত শেষ হয়ে যাবে, কারণ নিরপেক্ষতা বজায় রাখতে ফিফা তাদের সেই ম্যাচের দায়িত্ব দেবে না।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত
এশিয়া কাপের ফাইনালের পর এবার এশিয়ান গেমসের স্বর্ণপদকের লড়াইয়েও শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না ভারত। ব্যাটে-বলে দাপট দেখিয়ে ১৪৭ রানের বিশাল ব্যবধানে জিতে নারী ক্রিকেটে আবারও চ্যাম্পিয়ন হলো হারমানপ্রিত কৌরের দল।
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত
জাপানের বিপক্ষে ৩২ রানে আটকে গেল ভারত
আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ভারত ও জাপানের মধ্যে ব্যবধান বিশাল। ভারত যেখানে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয়, জাপানের অবস্থান ৪১তম। তবে বৃষ্টির কারণে পাঁচ ওভারে নেমে আসা ম্যাচে শুরুতেই সেই ব্যবধান ভুলিয়ে দিয়েছে স্বাগতিক জাপান। মাত্র ১৪ রানের মধ্যে ভারতের তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে ঐতিহাসিক ম্যাচে বড় চাপ তৈরি করেছে তারা। সানোর আন্তর্জাতিক ক্রিকেট মাঠে বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর শুরু হয় ম্যাচটি। শেষ পর্যন্ত দুই দলের ইনিংসই পাঁচ ওভারে সীমাবদ্ধ করা হয়। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। এটি ভারত ও জাপানের পুরুষ দলের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। এশিয়ান গেমসের প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত একমাত্র টি-টোয়েন্টিটি হচ্ছে ‘সুজুকি কাপ’ এর অধীনে। মাত্র ৩০ বলের ইনিংস হওয়ায় শুরু থেকেই দ্রুত রান তোলার তাগিদ ছিল ভারতের ব্যাটসম্যানদের। কিন্তু প্রথম ওভারেই সেই পরিকল্পনায় ধাক্কা দেয় জাপান। চার্লি হারা-হিনজের ওভারের শেষ বলে বড় শট খেলতে গিয়ে শোমা সুগায়া-স্লেটারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অভিষেক শর্মা। প্রথম বলেই কোনো রান না করে আউট হন ভারতের ওপেনার। ২০২৬ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি অভিষেকের প্রথম বলে শূন্য রানে ফেরার পঞ্চম ঘটনা। এক বছরে পাঁচবার প্রথম বলে ডাক মেরে তিনি এখন রুয়ান্ডার কেভিন ইরাকোজে ও জিম্বাবুয়ের রিচার্ড এনগারাভার পাশে। অভিষেকের বিদায়ের পরও চাপ কাটেনি ভারতের। দ্বিতীয় ওভারে ইব্রাহিম তাকাহাশির বলে বড় শট খেলতে গিয়ে ডিপ মিডউইকেটে বেঞ্জামিন ইতো-ডেভিসের হাতে ক্যাচ দেন সঞ্জু স্যামসন। ৭ বলে ৯ রান করেন তিনি। তৃতীয় ওভারেও উইকেট হারায় ভারত। বেঞ্জামিন ইতো-ডেভিসের অফ স্পিনে ইনসাইড-আউট শট খেলতে গিয়ে অতিরিক্ত কভারে মাকোতো তানিয়ামার হাতে ক্যাচ দেন ঈশান কিষান। ৬ বলে ৩ রান করে ফেরেন তিনি। ফলে ২.৪ ওভারেই মাত্র ১৪ রানে ৩ উইকেট হারায় ভারত। চতুর্থ উইকেটে অধিনায়ক শ্রেয়াস আইয়ার কিছুটা প্রতিরোধ গড়েন। ১২ বলে একটি চারসহ ১৬ রান করেন তিনি। তবে ইনিংসের শেষ ওভারে আইয়ারও আউট হয়ে গেলে ৫ ওভারে ৪ উইকেটে ৩২ রানেই থামে ভারতের ইনিংস। ভারতের হয়ে তিলক ভার্মা ৩ বলে ১ এবং শিবম দুবে ১ বলে কোনো রান না করে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে আসে ৩ রান। জাপানের বোলারদের মধ্যে চার্লি হারা-হিনজে ২ ওভারে ১৭ রান দিয়ে নেন ২ উইকেট। ইব্রাহিম তাকাহাশি ২ ওভারে ১৩ রান দিয়ে একটি এবং বেঞ্জামিন ইতো-ডেভিস ১ ওভারে মাত্র ২ রান দিয়ে একটি উইকেট শিকার করেন। আরটিভি/এসকে
জাপানের বিপক্ষে ৩২ রানে আটকে গেল ভারত
আরও পড়ুন
ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে, কখন, কোথায়?
মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনা দলে বড় দুঃসংবাদ
মেসির বিদায়ের পর আর্জেন্টিনা দলে নতুন চমক
মেসির শেষ ম্যাচ কবে, জানা গেল প্রতিপক্ষ