ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

ফিফা থেকে আর্জেন্টিনার জন্য বড় দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৪:৫৩ পিএম
ছবি : সংগৃহীত

বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত থাকলেও মাঠের বাইরের লড়াইয়ে ধাক্কা খেল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচভিত্তিক লাইভ র‌্যাঙ্কিংয়ের হিসাবে আর্জেন্টিনাকে টপকে দ্বিতীয় স্থানে উঠে গেছে লা রোহারা। তাতে বিশ্বকাপের আগে শীর্ষে থাকা আর্জেন্টিনা নেমে গেছে তিন নম্বরে।

লাইভ হিসাবে ১৯৪৮.৯৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে ফ্রান্স। স্পেনের সংগ্রহ বেড়ে হয়েছে ১৯৩৪.৭৯ পয়েন্ট। ১৯২৫.১৫ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনার অবস্থান তৃতীয়। এরপর ইংল্যান্ডের পয়েন্ট ১৮৭১.৩৮।

বিশ্বকাপ থেকে বিদায় নিলেও ব্রাজিলের অবস্থানের উন্নতি হয়েছে। টুর্নামেন্টে পাওয়া মোট রেটিং পয়েন্টের সুবাদে ষষ্ঠ থেকে পঞ্চম স্থানে উঠেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাদের বর্তমান লাইভ পয়েন্ট ১৮০৪.৯৩।

আরও পড়ুন

তবে এই তালিকা এখনো ফিফার আনুষ্ঠানিক র‌্যাঙ্কিং নয়। প্রতিটি ম্যাচের ফলের পর ফিফার নির্ধারিত সূত্রে সম্ভাব্য পয়েন্ট যোগ-বিয়োগ করে লাইভ অবস্থান দেখানো হচ্ছে। ফিফা সর্বশেষ আনুষ্ঠানিক র‌্যাঙ্কিং প্রকাশ করেছিল ১১ জুন। পরবর্তী তালিকা প্রকাশিত হবে ২০ জুলাই। ফলে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোর ফলের ভিত্তিতে অবস্থান আবারও বদলাতে পারে।

আর্জেন্টিনার অবনমনে সমর্থকদের জন্য অবশ্য একটি কৌতুহলোদ্দীপক পরিসংখ্যান রয়েছে। ১৯৯২ সালে ফিফা র‌্যাঙ্কিং চালুর পর শীর্ষ দল হিসেবে বিশ্বকাপ শুরু করা কোনো দেশই সেই আসরের শিরোপা জিততে পারেনি। ২০২৬ বিশ্বকাপের আগে হন্ডুরাস ও আইসল্যান্ডকে হারিয়ে এক নম্বরে উঠে আসা আর্জেন্টিনাও এবার সেই ইতিহাস বদলানোর লক্ষ্যে খেলছে।

অবশ্য র‌্যাঙ্কিংয়ের অবস্থানের সঙ্গে শিরোপা জয়ের সরাসরি সম্পর্ক নেই। বিশ্বকাপের বাকি পথেই নির্ধারিত হবে আর্জেন্টিনা সেই অদ্ভুত ধারাটি ভাঙতে পারবে কি না।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
গ্যাস নিয়ে ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ!
ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন এমিলিয়ানো মার্তিনেজ
আর্জেন্টিনায় ফেরার গুঞ্জন, মেসির সিদ্ধান্ত চূড়ান্ত
দিবালা-মার্তিনেজসহ চোটে আর্জেন্টিনার ৫ অভিজ্ঞ তারকা