ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার বিষয়ে যা জানালো সুপারকম্পিউটার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০১:০০ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শিরোপা নির্ধারণে আর বাকি মাত্র দুই ম্যাচ। ৪৮ দলের লড়াই শেষে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে চার পরাশক্তি ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এমন অবস্থায় সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ করে বিশ্বকাপ জয়ের পূর্বাভাস প্রকাশ করেছে সুপারকম্পিউটার।

২৫ হাজারবার ম্যাচের সম্ভাব্য ফলাফল সিমুলেশন চালিয়ে সুপারকম্পিউটার জানিয়েছে, এবারের বিশ্বকাপ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে ফ্রান্স। ফরাসিদের শিরোপা জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৩৩ শতাংশ। এরপর রয়েছে স্পেন (২৩.৪ শতাংশ), ইংল্যান্ড (২১.৯ শতাংশ) এবং সবচেয়ে শেষে আর্জেন্টিনা (২০.৬ শতাংশ)।

প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। ডালাসে অনুষ্ঠিতব্য এই ম্যাচে ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৫৭.৭ শতাংশ, যেখানে স্পেনের সম্ভাবনা ৪২.৩ শতাংশ। ফাইনালে উঠতে পারলে ফ্রান্সের শিরোপা জয়ের সম্ভাবনাও সবচেয়ে বেশি বলে জানিয়েছে সুপারকম্পিউটার।

অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ইংল্যান্ড ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচে ইংল্যান্ডকে সামান্য এগিয়ে রাখা হয়েছে। তাদের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫০.৯ শতাংশ, আর আর্জেন্টিনার ৪৯.১ শতাংশ।

আরও পড়ুন

সুপারকম্পিউটারের বিশ্লেষণ অনুযায়ী, ফাইনালে উঠলেও শিরোপা জয়ের সম্ভাবনায় আর্জেন্টিনা রয়েছে সবার শেষে। যদিও মাঠের লড়াইয়ে পরিসংখ্যান সব সময় শেষ কথা বলে না। অতীতেও একাধিকবার সুপারকম্পিউটারের পূর্বাভাস ভুল প্রমাণ করে চমক দেখিয়েছে বিভিন্ন দল।

এখন দেখার অপেক্ষা সুপারকম্পিউটারের পূর্বাভাস বাস্তবে কতটা মিলে, নাকি মাঠের লড়াইয়ে আবারও নতুন ইতিহাস লিখবে কোনো দল।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসি খুবই বিনয়ী: হ্যারি কেইন
ফুটবলে দুর্দান্ত সময় কাটাচ্ছেন হ্যারি কেইন। দুর্দান্ত পারফরম্যান্সে এবারের ব্যালন ডি’অরের দৌড়েও নিজের অবস্থান শক্ত করেছেন বায়ার্ন মিউনিখের এই ইংলিশ স্ট্রাইকার। তবে ব্যক্তিগত অর্জনের পাশাপাশি লিওনেল মেসির বিপক্ষে খেলার অভিজ্ঞতাও তার ক্যারিয়ারের স্মরণীয় অধ্যায় হয়ে আছে।
মেসি খুবই বিনয়ী: হ্যারি কেইন
রোনালদোকে নিয়েই পর্তুগালের দল ঘোষণা
কোচ বদলেছে, সময়ও গড়িয়েছে; তবে পর্তুগাল জাতীয় দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর গুরুত্বে যেন কোনো পরিবর্তন নেই। প্রায় দুই দশক ধরে পর্তুগিজ ফুটবলের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকা এই তারকাকে রেখেই আসন্ন উয়েফা নেশনস লিগের দল ঘোষণা করেছেন নতুন কোচ হোর্হে জেসুস।
রোনালদোকে নিয়েই পর্তুগালের দল ঘোষণা
৩০ বলে ঝোড়ো সেঞ্চুরিতে অভিষেক শর্মার পাঁচ রেকর্ড
আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ঝড় তুলেছেন ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মাত্র ৩০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
৩০ বলে ঝোড়ো সেঞ্চুরিতে অভিষেক শর্মার পাঁচ রেকর্ড
এশিয়ান গেমসে নারী অ্যাথলেট ও পুরুষ কোচকে একই রুম, অতঃপর...
২০তম এশিয়ান গেমস শুরুর আগেই আবাসন ও লজিস্টিক ব্যবস্থাপনা নিয়ে বড় ধরনের বিড়ম্বনায় পড়েছে ভারতীয় অলিম্পিক দল। জাপানের নাগোয়া শহরে এক নারী অ্যাথলেট ও তার পুরুষ কোচকে একই কক্ষ বরাদ্দ দেওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে তৈরি হয় হট্টগোল।
এশিয়ান গেমসে নারী অ্যাথলেট ও পুরুষ কোচকে একই রুম, অতঃপর...
আবারও সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ
সপ্তাহখানেকের ব্যবধানে আবারও ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নারী এশিয়া কাপের পর এবার এশিয়ান গেমসের সেমিফাইনালে দেখা হচ্ছে দুই দলের।
আবারও সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ
আরও পড়ুন
মেসির বিদায়ের পর আর্জেন্টিনা দলে নতুন চমক
মেসির শেষ ম্যাচ কবে, জানা গেল প্রতিপক্ষ
ঘরের মাঠে আর্জেন্টিনার ৩ ম্যাচের সূচি প্রকাশ
আগস্টে আর্জেন্টিনার মূল্যস্ফীতি ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন