ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

উরুগুয়ের নতুন কোচ কিংবদন্তি ডিয়েগো ফোরলান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১১:১২ পিএম
উরুগুয়ের নতুন কোচ কিংবদন্তি ডিয়েগো ফোরলান। ছবি: সংগৃহীত

চলতি বিশ্বকাপে উরুগুয়ের হতাশাজনক পারফরম্যান্সের পর দলটির কোচের পদ থেকে বিদায় নেন মার্সেলো বিয়েলসা। নতুন কোচ হিসেবে দেশটির ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার ডিয়েগো ফোরলানকে নিয়োগ দিয়েছে উরুগুয়ে ফুটবল ফেডারেশন।

২০২৭ সালের মার্চ পর্যন্ত কোচের দায়িত্ব পালন করবেন ফোরলান। শুধু জাতীয় দল নয়, উরুগুয়ের অনূর্ধ্ব-২০ দলের দেখভালও করবেন ৪৭ বছর বয়সী সাবেক স্ট্রাইকার।

আরও পড়ুন

ফোরলানের কোচিং ক্যারিয়ার শুরু হয় ২০২০ সালে দেশটির শীর্ষ লিগের ক্লাব পেনারোলে। পরের বছর এতেনাসের হয়েও কাজ করেছেন তিনি।

কোচিং ক্যারিয়ার দীর্ঘ না হলেও খেলোয়াড়ি ক্যারিয়ার বেশ সমৃদ্ধ ফোরলানের। । ২০০২ সালে জাতীয় দলে অভিষেক হয় তার। উরুগুয়ের হয়ে ১১২ ম্যাচে ৩৬টি গোল করেছেন তিনি। উরুগুয়ের হয়ে জিতেছেন ২০১১ সালের কোপা আমেরিকা।

এছাড়া ২০১০ বিশ্বকাপে ‘গোল্ডেন বল’ জেতেন ফোরলান। ওই আসরে যৌথভাবে সর্বোচ্চ ৫ গোল করেন তিনি। দীর্ঘ পেশাদার ক্লাব ফুটবলে খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যাতলেতিকো মাদ্রিদ ও ইন্টার মিলানের হয়ে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
কোচিং লাইসেন্স জালিয়াতিতে নাম এলো থিয়াগো সিলভার
কোচিং লাইসেন্স জালিয়াতিতে নাম এলো থিয়াগো সিলভার
প্রতিবন্ধী সন্তানের ভাতার বই আটকে উৎকোচ দাবি!
ডি থ্রি ট্রফিতে ৬ দলের হেড কোচ চূড়ান্ত