ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৮:১৯ পিএম
টি-টোয়েন্টি সিরিজে জয় পেল বাংলাদেশ। ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হারের পর অবশেষে টি-টোয়েন্টিতে জয় পেল বাংলাদেশ। তবে শুরুটা হয়েছিল বিপরর‌্যয় দিয়ে। কিন্তু তিন ম্যাচের সিরিজে শেষ দুইটি জিতে সংক্ষিপ্ত ওভারের সিরিজ ঘরে তুলল টাইগাররা। রোববার (১৯ জুলাই) তৃতীয় টি-টোয়েন্টিতে ৪ উইকেটের জয় পায় তাওহিদ হৃদয়ের দল।

হারারের ম্যাচে জিম্বাবুয়ের দেওয়া ১৪৪ রানের লক্ষ্য ১৯.৪ ওভারে টপকে যায় বাংলাদেশ। শেষ ওভার পর্যন্ত গড়ানো উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ২ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় তুলে নেয় টাইগাররা।

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন ডিওন মায়ার্স। ৫৩ বলে ৭টি চার ও ২টি ছক্কায় সাজানো তার ইনিংসটি ছিল দলের ভরসা। এছাড়া ব্রায়ান বেনেট ৩৮ বলে ৪৭ রান করেন। অধিনায়ক সিকান্দার রাজা ৩, রায়ান বার্ল ৭ ও অন্য ব্যাটাররা উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি।

আরও পড়ুন

বাংলাদেশের বোলারদের মধ্যে মোহাম্মদ সাইফউদ্দিন ৪ ওভারে ৩৫ রান দিয়ে ২টি উইকেট নেন। মাহেদী হাসান, রিশাদ হোসেন ও আবদুল গাফফার সাকলাইন একটি করে উইকেট শিকার করেন। এছাড়া দুটি গুরুত্বপূর্ণ রানআউটও জিম্বাবুয়ের রান আটকে রাখতে বড় ভূমিকা রাখে।

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সাইফ হাসানের উইকেট হারায় বাংলাদেশ। তবে তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন দ্বিতীয় উইকেটে ৫৫ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন। ইমন ২২ বলে ২৪ রান করে ফিরলেও তানজিদ ইনিংসের হাল ধরে রাখেন।

অধিনায়ক তাওহীদ হৃদয় ১৯ বলে ২৪ রান করেন এবং ইয়াসির আলী যোগ করেন ৯ বলে ১০ রান। শেষদিকে টানা দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও তানজিদ হাসান শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। তিনি ৫৮ বলে ৬৬ রানের ইনিংসে ১টি চার ও ৪টি ছক্কা হাঁকান। শেষ বলে নয়, বরং ১৯.৪ ওভারে মাহেদী হাসানের বাউন্ডারিতে নিশ্চিত হয় বাংলাদেশের জয়।

জিম্বাবুয়ের হয়ে রিচার্ড এনগারাভা ও ব্র্যাড ইভান্স দুটি করে উইকেট নেন। সিকান্দার রাজাও শিকার করেন ২টি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৪৩/৭
ডিওন মায়ার্স ৭৩, ব্রায়ান বেনেট ৪৭।
মোহাম্মদ সাইফউদ্দিন ২/৩৫, মাহেদী হাসান ১/৩১, রিশাদ হোসেন ১/২৮, আবদুল গাফফার সাকলাইন ১/৩১।

বাংলাদেশ: ১৯.৪ ওভারে ১৪৪/৬
তানজিদ হাসান ৬৬*, পারভেজ হোসেন ইমন ২৪, তাওহীদ হৃদয় ২৪।
রিচার্ড এনগারাভা ২/২০, ব্র্যাড ইভান্স ২/২৬, সিকান্দার রাজা ২/৩৮।

ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী (২ বল হাতে রেখে)।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ব্যাট হাতে ঝড় তুললেন দ্রাবিড়পুত্র অন্বয়
বাবা রাহুল দ্রাবিড়ের পরিচিতি ‘দ্য ওয়াল’, তবে ব্যাট হাতে আগ্রাসী অন্বয় দ্রাবিড় যেন ঠিক উল্টো পথের যাত্রী। ১০০ বলে ১৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলে এবার আলোচনায় ভারতের সাবেক অধিনায়কের ছোট ছেলে।
ব্যাট হাতে ঝড় তুললেন দ্রাবিড়পুত্র অন্বয়
কর্মকৌশলকে নাৎসি প্রচারণার সঙ্গে তুলনা, লা লিগা সভাপতির পদত্যাগ দাবি রিয়ালের
স্প্যানিশ ফুটবল লিগ লা লিগার সভাপতি হাভিয়ের তেবাসের পদত্যাগ দাবি করেছে রিয়াল মাদ্রিদ। ক্লাবটির অভিযোগ, নিজেদের কর্মকৌশলের সঙ্গে নাৎসি জার্মানির প্রচারণাপদ্ধতির তুলনা করে গুরুতর সীমা লঙ্ঘন করেছেন তেবাস।
কর্মকৌশলকে নাৎসি প্রচারণার সঙ্গে তুলনা, লা লিগা সভাপতির পদত্যাগ দাবি রিয়ালের
ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে সমালোচনার মুখে ইনফান্তিনো
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে অসন্তোষের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া শান্তি পুরস্কার নিয়ে নতুন করে সমালোচনার মুখে পড়েছেন তিনি।
ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে সমালোচনার মুখে ইনফান্তিনো
মেসি ছাড়া আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
লিওনেল মেসিকে ছাড়াই নতুন পথচলা শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। আগামী নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা।
মেসি ছাড়া আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায়
টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
প্রথম টি-টোয়েন্টিতে একাদশে থাকছেন যারা