ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

তিন মাসের মধ্যে ২৬ ফেডারেশনে নির্বাচন, যা জানা গেল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৭:২২ পিএম
তিন মাসের মধ্যে ২৬ ফেডারেশনে নির্বাচন। ছবি: সংগৃহীত

দেশের ক্রীড়াঙ্গণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী তিন মাসের মধ্যে সব জেলা, বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং ক্রীড়া ফেডারেশনের নির্বাচন আয়োজনের সুপারিশ করেছে ‘ক্রীড়াঙ্গণে বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ, সমস্যা সমাধান ও উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে’ গঠিত কমিটি।

প্রথম ধাপে ২৬টি ক্রীড়া ফেডারেশনের নতুন কমিটির সুপারিশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে বাকি ফেডারেশনগুলোর কমিটির সুপারিশও জমা দেওয়া হবে বলে জানিয়েছেন তারা।

বুধবার (১৫ জুলাই) জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কমিটির সদস্য সচিব আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান। এ সময় কমিটির সদস্য অ্যাডভোকেট আলী ইমাম তপন, আমিনুল হক দেওয়ান সজল ও জাহেদ পারভেজ চৌধুরী উপস্থিত ছিলেন।

রেদোয়ান বলেন, দেশের অধিকাংশ ক্রীড়া ফেডারেশন এবং জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থা বর্তমানে অ্যাডহক বা দীর্ঘদিনের একপেশে কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে। এসব কমিটিতে নির্বাচিত প্রতিনিধিত্ব না থাকায় ক্রীড়াঙ্গণে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। তাই প্রাথমিকভাবে ২৬টি কমিটি বাতিলের সুপারিশ করা হয়েছে, যাতে দ্রুত নির্বাচন আয়োজন করে গণতান্ত্রিকভাবে নির্বাচিত কমিটি দায়িত্ব নিতে পারে।

আরও পড়ুন

তিনি জানান, প্রথম ধাপের ২৬টি ফেডারেশনের অধিকাংশই অলিম্পিকভুক্ত এবং এশিয়ান গেমসে অংশগ্রহণকারী সংস্থা। ‘যারা নির্বাচনের মাধ্যমে দায়িত্বে আসবেন, তারাই এশিয়ান গেমসসহ আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করবেন। আমরা নির্বাচন করিয়েই ছাড়ব,’ বলেন তিনি। নির্বাচন পরিচালনায় সক্ষম ব্যক্তিদেরই এসব কমিটিতে রাখা হয়েছে বলেও জানান তারা।

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্বে থাকা ব্যক্তিদের কেউ নতুন কমিটিতে থাকতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাবে রেদোয়ান বলেন, ‘রাজনৈতিক পদধারীরা নয়, বরং যারা ক্রীড়াঙ্গনে ত্যাগী, কর্মঠ এবং নির্যাতনের শিকার হয়েছেন, তাদের অগ্রাধিকার দেওয়া উচিত।’ বিতর্ক এড়াতে জেলা ও ফেডারেশনে সুষ্ঠুভাবে নিবার্চন আয়োজনে ছয়টি উপকমিটি করা হয়েছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রশংসা করে রেদোয়ান বলেন, তিনি ব্যতিক্রমধর্মী একজন মানুষ। ক্রীড়াঙ্গণের উন্নয়নে তিনি কিছু করে যাওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করছেন।

কমিটির সদস্য আমিনুল হক দেওয়ান সজল বলেন, খেলার মাঠ হবে সবার। বিএনপি, জামায়াত কিংবা অন্য কোনো রাজনৈতিক পরিচয় এখানে মুখ্য নয়। ক্রীড়াঙ্গণে আমরা রাজনীতিকে প্রাধান্য দিতে চাই না। আমাদের লক্ষ্য হবে যোগ্য, দক্ষ ও নিবেদিতপ্রাণ সংগঠকদের মাধ্যমে দেশের খেলাধুলাকে এগিয়ে নেওয়া।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম
মিষ্টির আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা
ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
ইউপি নির্বাচনের দিনক্ষণ নির্ধারণে বৈঠকে ইসি