ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ১০:১১ পিএম
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ। ছবি: এএফপি

বিশ্বকাপে সবশেষ ২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে পেনাল্টি থেকে গোল করে দলকে জয় এনে দিয়েছিলেন ডেভিড বেকহ্যাম। এরপর কেটে গেছে ২৪টি বছর কিন্তু বিশ্বকাপে আলবিসেলেস্তাদের বিপক্ষে মাঠে নামা হয়নি ইংলিশদের।

তবে শেষ হচ্ছে অপক্ষো, বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে এই দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ইংল্যান্ডের ডিফেন্ডার জারেল কোয়ানসা নিষেধাজ্ঞায় আছেন। জর্ডান হান্ডারসনের হাত ভেঙে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। আর্জেন্টিনার মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার আগে ইংল্যান্ড ক্যাম্পে। মিডফিল্ডার ডেক্লান রাইস ও ডিফেন্ডার রিচি জেমস শুরু থেকে খেলার জন্য প্রস্তুত।

রাইস পেটের পীড়ায় ভুগছিলেন। নরওয়ের বিপক্ষে প্রথমার্ধ শেষে তাকে তুলে নিয়েছিলেন ইংলিশ কোচ টমাস টুখেল। তবে আর্জেন্টিনার বিপক্ষে শুরুতে একাদশে পাচ্ছে থ্রি লায়ন্সরা। গ্রুপ পর্বের ম্যাচে হামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন চেলসি অধিনায়ক জেমস। নরওয়ের বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি নেমেছিলেন তিনি।

ইংল্যান্ড শিবিরে এই সুসংবাদের সঙ্গে দুশ্চিন্তা হলো- তারা পূর্ণ ফিটনেসে ফিরে পুরো ম্যাচ খেলতে পারবেন কিনা। সংবাদ মাধ্যম দ্য স্টান্ডার্ড জানিয়েছে, রাইস পুরো ম্যাচ খেলার মতো ফিট হয়েছেন। এমনকি নিজের পজিশন মিডফিল্ডেই খেলবেন তিনি। তবে জেমস শুরুতে খেলবেন কিনা তা নিশ্চিত নয়।

আরও পড়ুন

ইনজুরি ও নিষেধাজ্ঞার কারণে ইংল্যান্ডের হাতে জেমস ছাড়া রাইট ব্যাকে খেলার নিয়মিত কোন অপশন অবশিষ্ট নেই। যে কারণে কোচ টুখেল তাকে শুরুতে খেলাতে পারেন। তবে দ্বিতীয়ার্ধে দরকার মনে করলে বদলি করা হতে পারে তাকে। জেমস শুরুর একাদশে ফিরলে জোন স্টোনস একাদশে জায়গা হারাবেন।

ইংল্যান্ডের ফ্রন্ট লাইনের নেতৃত্বে থাকবেন হ্যারি কেইন। ননি মাদুইকে জায়গা হারাতে পারেন একাদশে। অভিজ্ঞ বুকোয়াকা সাকায় ভরসা রাখতে পারেন কোচ টুখেল। তরুণ গর্ডন জায়গা পেতে পারেন শুরুতে। এলিট অ্যান্ডারসন, জুড বেলিংহাম ও ডেক্লান রাইসকে নিয়ে দারুণ মিডফিল্ড ইংল্যান্ডের। যারা ফিজিক্যাল, টেকনিক্যাল ও ট্যাকট্রিক্যাল দিক বিবেচনা করে ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: জর্ডান পিকফোর্ড, রিচি জেমস, এজরি কোনসা, মার্ক গেইহি, ও’রেইলি, এলিট অ্যান্ডারসন, ডেক্লান রাইস, জুড বেলিংহাম, বুকোয়াকা সাকা, অ্যান্তোনিও গর্ডন, হ্যারি কেইন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন এমিলিয়ানো মার্তিনেজ
আর্জেন্টিনায় ফেরার গুঞ্জন, মেসির সিদ্ধান্ত চূড়ান্ত
দিবালা-মার্তিনেজসহ চোটে আর্জেন্টিনার ৫ অভিজ্ঞ তারকা
আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং নিয়ে সমালোচনা, নিষিদ্ধ ৩