নিউইয়র্কের নিউ জার্সিতে আগামী ১৯ জুলাই শিরোপার লড়াইয়ে ফুটবল পরাশক্তি স্পেনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এর আগে বড় সুখবর পেল বর্তমান চ্যাম্পিয়নরা। ইংল্যান্ডকে হারানোর পর ফ্রান্সকে পেছনে ফেলে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে আলবিসেলেস্তেরা।
র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকেই চলতি বিশ্বকাপ শুরু করেছিল আর্জেন্টিনা। তখন তাদের পয়েন্ট ছিল ১৮৭৪.৮১। তবে গত ২ জুলাই আর্জেন্টিনাকে হটিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান দখলে নেয় ফ্রান্স। তখন ফরাসিদের সংগ্রহে ছিল ১৯১৬.২৪ পয়েন্ট।
বিশ্বকাপের আগে ১৮৬৯. ৪৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ছিল ফ্রান্স। বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান ধরে রেখেছিল দিদিয়ের দেশ্যমের দল। কিন্তু সেমিতে স্পেনের কাছে ২-০ গোলে হেরে যাওয়ায় ফ্রান্সের শীর্ষ স্থান হুমকির মুখে পড়ে।
আর গতরাতে ইংল্যান্ডের বিপক্ষে জয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান দখলে নেয় আর্জেন্টিনা। ইংলিশদের বিপক্ষে সেমিফাইনালের ম্যাচ জিতে ২৬.৯০ পয়েন্ট পায় লিওনেল মেসির দল। বর্তমানে তাদের পয়েন্ট ১৯৭০.৩৭।
অন্যদিকে ফ্রান্সের বিপক্ষে জিতে ৩০.৮২ পয়েন্ট পেয়েছিল স্পেন। ১৯৬৫.৬১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্প্যানিশরা। বিশ্বকাপের আগে ১৮৭৩.০১ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে ছিল স্প্যানিশরা। মাঝে ফ্রান্স শীর্ষ উঠায় আর্জেন্টিনা দ্বিতীয় ও স্পেন তৃতীয় স্থানে নেমে
১৯৪৮.৯৭ পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ের তৃতীয় স্থানে নেমে গেছে ফ্রান্স। চতুর্থ স্থানে আছে ইংল্যান্ড। তাদের পয়েন্ট ১৮৮৯.৪২। র্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।
বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়া ব্রাজিলের সংগ্রহে আছে ১৮০৪.৯২ পয়েন্ট। এদিকে ষষ্ঠ থেকে দশম স্থান পর্যন্ত আছে যথাক্রমে- মরক্কো, পর্তুগাল, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও মেক্সিকো।
আরটিভি/এসআর



