
আর্জেন্টিনা ফুটবল দলকে বিদায় বলার পর দ্রুতই ক্লাব ফুটবলে যোগ দেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে দুটি ম্যাচও খেলেছেন তিনি। তবে এর মাঝেই ২০২৬ সালের ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড’ গ্রহণ করতে স্পেনে যাচ্ছেন মেসি।
শুক্রবার (১৬ অক্টোবর) সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন কোচ কিলি গনসালেস।
তিনি বলেন, এই অনুষ্ঠানে সে অংশগ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন। বিষয়টি মেসি যেভাবে দেখছে, সেটা দেখে আমার খুব ভালো লাগছে। ক্লাবও চায় সেখানে সে যাক। কারণ, এই পুরস্কারটি শুধু মেসির নিজের জন্যই নয়। তার পরিবারের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ছুটিতে মেসি স্পেনের ওভিয়েদো শহরের পালাসিও দে লস দেপোর্তেসে শিশু ও তরুণদের জন্য এক অনুষ্ঠানে অংশ নেবেন। অনুষ্ঠানটি ‘অ্যাওয়ার্ডস উইক’ নামে পরিচিত পুরস্কার বিতরণী সপ্তাহের কার্যক্রমের অংশ। আর্জেন্টিনার তারকা ফুটবলারকে কত দিনের ছুটি দেওয়া হয়েছে, সেটা অবশ্য জানা যায়নি।
গনসালেস বলেন, লিওর সামনে এই সুযোগ রয়েছে। আমি এটাকে ঠিক সুবিধা বলব না। তবে চাই সে সুস্থ ও ভালো থাকুক। সে সেখানে থাকবে আর মাঠেও তাকে পাব। এটা নিয়ে একেবারেই চিন্তিত নই।
মেসির ছুটি কার্যকর হবে আগামী সপ্তাহ থেকে। ২৫ অক্টোবর বাংলাদেশ সময় ভোরে হবে মেজর লিগ সকারের (এমএলএস) ইন্টার মায়ামি-নিউইয়র্ক রেডবুলস ম্যাচ। এমএলএসের এই ম্যাচে খেলতে তার কোনো অসুবিধা হওয়ার কথা না।
জুন মাসের শুরুতে মেসিকে ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড’ পুরস্কার দেওয়া হয়। কিংবদন্তি স্প্যানিশ সাঁতারু তেরেসা পেরালেসের নেতৃত্বে গঠিত একটি জুরি বোর্ডে ১২ বিশেষজ্ঞ ছিলেন।
১২ দেশের ২৭ মনোনীত প্রার্থীর মধ্য থেকে আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ডকে বেছে নেওয়া হয়। খেলাধুলায় মেসির অর্জন, তাঁর ব্যক্তিগত গুণাবলি—জুরি বোর্ড বিশেষভাবে দুটি বিষয় বিবেচনা করেছে।
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর মেসি ইন্টার মায়ামির হয়ে দুই ম্যাচ খেলেছেন। এই দুই ম্যাচে তিনি ২ গোল ও এক অ্যাসিস্ট করেছেন। বাংলাদেশ সময় আগামীকাল ভোরে আটলান্টা ইউনাইটেডের মুখোমুখি হচ্ছে মায়ামি। এই ম্যাচটি হবে আটলান্টার মাঠে।
আরটিভি/এসআর


