ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

যে কারণে আর্জেন্টিনাকে ভয় পাচ্ছে স্পেন!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০৬:০৪ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার শারীরিক ফুটবল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্পেন শিবির। স্পেনের অভিজ্ঞ ডিফেন্ডার আয়মেরিক লাপোর্তে মনে করছেন, সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার অতিরিক্ত আগ্রাসী খেলা ফাইনালের আগে সতর্কবার্তা হয়ে এসেছে।

লাপোর্তের দাবি, আর্জেন্টিনার কিছু ফুটবলারের ট্যাকল ও ফাউলের ধরন ফুটবলের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট করতে পারে। বিশেষ করে নাহুয়েল মোলিনাসহ কয়েকজন খেলোয়াড়ের শারীরিক ফুটবল স্পেনের জন্য চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন তিনি।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে লাপোর্তে বলেন, রেফারি যদি নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করেন, তাহলে খেলোয়াড়দের আগ্রাসী মানসিকতা নিয়ে আমার কোনো আপত্তি নেই। তবে সাম্প্রতিক ম্যাচগুলোয়, বিশেষ করে আর্জেন্টিনার খেলায় এমন কিছু ট্যাকল দেখা গেছে, যেগুলো এই পর্যায়ের প্রতিযোগিতায় গ্রহণযোগ্য নয়।

তার মতে, অতিরিক্ত কঠোর ট্যাকল ম্যাচের গতি নষ্ট করার পাশাপাশি খেলোয়াড়দের মধ্যে অপ্রয়োজনীয় উত্তেজনাও সৃষ্টি করে। তাই ফাইনালে রেফারি স্লাভকো ভিনচিচের কাছে নিয়মের কঠোর প্রয়োগের প্রত্যাশা জানিয়েছেন স্প্যানিশ এই ডিফেন্ডার।

লাপোর্তে আরও বলেন, এই ধরনের পরিস্থিতি যাতে তৈরি না হয়, সেটা নিশ্চিত করা রেফারির অন্যতম দায়িত্ব। একজন বা দুজন খেলোয়াড়ের অতিরিক্ত শারীরিক ফুটবলও পুরো ম্যাচের পরিবেশ বদলে দিতে পারে।

স্পেনের খেলার দর্শনের কথাও তুলে ধরেন লাপোর্তে। তিনি বলেন, বিশ্বকাপের শুরু থেকেই আমরা পরিচ্ছন্ন ও মার্জিত ফুটবল খেলছি। প্রতিপক্ষকে ইচ্ছাকৃতভাবে আঘাত করা বা অকারণে ফাউল করা আমাদের লক্ষ্য নয়। আমরা চাই ফুটবলটাই জিতুক।

তবে আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে উদ্বেগ থাকলেও লিওনেল মেসির প্রতি নিজের গভীর শ্রদ্ধার কথা জানাতে ভোলেননি তিনি।

লাপোর্তে বলেন, মেসি একজন কিংবদন্তি। ছোটবেলা থেকেই তাকে দেখে বড় হয়েছি। আমরা তার অসংখ্য ম্যাচ দেখেছি এবং তার ফুটবল উপভোগ করেছি। তবে এবার আশা করছি, ফাইনালটা মেসির নয়, আমাদের হবে।

আরও পড়ুন

এদিকে বিশ্বকাপ জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাসী স্পেন। লাপোর্তের ভাষ্য, টুর্নামেন্টের শুরু থেকেই দলের সবাই বিশ্বাস করতেন তারা বড় কিছু করতে পারবেন। এখন ফাইনালে উঠে শিরোপা জিততে না পারলে সেটি হবে দলের জন্য বড় ধরনের হতাশা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এশিয়ান গেমস শেষে দেশে ফিরল হকি দল
এশিয়ান গেমসের মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী হকি দল। জাপানে অনুষ্ঠিত এবারের আসরে প্রথমবারের মতো অংশ নিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী হকি দল।
এশিয়ান গেমস শেষে দেশে ফিরল হকি দল
মেসির বিদায়ী ম্যাচে থাকছেন না দিবালা-আরমানিসহ ৫ বিশ্বচ্যাম্পিয়ন
অবশেষে হাজির লিওনেল মেসির বিদায়ের সেই প্রতীক্ষিত দিন। বুধবার বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে আবেগঘন এক আয়োজনে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে শেষবারের মতো মাঠে দেখা যাবে আর্জেন্টাইন ফুটবল জাদুকরকে।
মেসির বিদায়ী ম্যাচে থাকছেন না দিবালা-আরমানিসহ ৫ বিশ্বচ্যাম্পিয়ন
রোনালদোকে অহংকারী বললেন বিশ্বকাপজয়ী দুগারি
ক্রিশ্চিয়ানো রোনালদো ও পর্তুগাল জাতীয় দলকে ঘিরে চলমান পরিস্থিতিতে তীব্র হতাশা প্রকাশ করেছেন ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার ক্রিস্টোফে দুগারি।
রোনালদোকে অহংকারী বললেন বিশ্বকাপজয়ী দুগারি
বিদায়ী ম্যাচের আগে মেসির হৃদয়স্পর্শী বার্তা
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামার আগে আবেগঘন বার্তা দিয়েছেন বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি।
বিদায়ী ম্যাচের আগে মেসির হৃদয়স্পর্শী বার্তা
সব সংস্করণের অধিনায়কত্ব ছাড়লেন হারমানপ্রীত কৌর
ভারতীয় নারী ক্রিকেট দলের দীর্ঘদিনের অধিনায়ক হারমানপ্রীত কৌর সব সংস্করণের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
সব সংস্করণের অধিনায়কত্ব ছাড়লেন হারমানপ্রীত কৌর
আরও পড়ুন
বিদায়ী ম্যাচের আগে মেসির হৃদয়স্পর্শী বার্তা
কারও নেই সম্প্রচার স্বত্ব, দেখে নিন মেসির বিদায়ী ম্যাচ দেখার একমাত্র উপায়
আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ নিয়ে বিতর্ক, উঠেছে শাস্তি-পদত্যাগের দাবি
জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো অনুশীলনে লিওনেল মেসি