ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ফাইনাল নিয়ে শামনের ভবিষ্যদ্বাণী আর সিংহ বলছে ভিন্ন কথা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০৬:২৪ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ফাইনালকে ঘিরে উত্তেজনা যখন তুঙ্গে, তখন শিরোপা জয়ের সম্ভাবনা নিয়ে চলছে নানান প্রতীকী ভবিষ্যদ্বাণী। ফুটবল বিশ্লেষকদের পাশাপাশি এবার আলোচনায় এসেছে পেরুর আধ্যাত্মিক শামন, ব্রাজিলের একটি জাগুয়ার এবং থাইল্যান্ডের একটি সিংহ। কেউ আর্জেন্টিনাকে এগিয়ে রাখছে, আবার কেউ দেখছে স্পেনের প্রথম বিশ্বকাপ জয়ের সম্ভাবনা।

বিশ্বকাপজুড়ে বিভিন্ন ধরনের ভবিষ্যদ্বাণী আলোচনায় এলেও অনেকগুলোই শেষ পর্যন্ত ভুল প্রমাণিত হয়েছে। তবুও ফাইনালকে সামনে রেখে কৌতূহলের কমতি নেই সমর্থকদের মধ্যে।

সর্বশেষ আলোচনায় যোগ দিয়েছেন পেরুর একদল আধ্যাত্মিক শামন। তাদের দাবি, স্পেন কঠিন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও শেষ পর্যন্ত শিরোপা ধরে রাখবে আর্জেন্টিনা। শামনদের বিশ্বাস, লিওনেল মেসির নেতৃত্বে দলটি চতুর্থবারের মতো বিশ্বকাপ জিতে জার্সিতে আরও একটি তারকা যোগ করবে।

পেরুর শামন হুয়ান দে দিয়োস গার্সিয়া বলেন, আধ্যাত্মিক শক্তির মাধ্যমে তারা এমন ইঙ্গিত পেয়েছেন যে এবারও আর্জেন্টিনাই বিজয়ী হবে। তার মতে, ফাইনাল সহজ হবে না, তবে শেষ পর্যন্ত ভাগ্য আর্জেন্টিনার পক্ষেই থাকবে।

একই ধরনের প্রতীকী আয়োজন হয়েছে ব্রাজিলেও। রিও ডি জেনেইরোর বায়ো পার্কে থাকা ‘পটি’ নামের একটি জাগুয়ারের সামনে আর্জেন্টিনা ও স্পেনের পতাকাসংবলিত দুটি বক্স রাখা হয়। কিছুক্ষণ পর্যবেক্ষণের পর প্রাণীটি আর্জেন্টিনার পতাকাবাহী বক্সটি বেছে নেয়। পার্ক কর্তৃপক্ষ এটিকে আর্জেন্টিনার পক্ষে প্রতীকী ইঙ্গিত হিসেবে দেখছে।

তবে ভিন্ন বার্তা দিচ্ছে থাইল্যান্ডের খন কায়েন চিড়িয়াখানার ‘বয়’ নামের একটি সিংহ। আর্জেন্টিনা ও স্পেনের পতাকার নিচে রাখা খাবারের মধ্যে দুইবার স্পেনের পতাকার নিচের খাবার বেছে নেয় সিংহটি। চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, তাদের প্রতীকী পূর্বাভাস অনুযায়ী এবারের বিশ্বকাপ জিতবে স্পেন।

চিড়িয়াখানার তথ্য অনুযায়ী, এর আগে সেমিফাইনালের দুটি ম্যাচের ফলও সঠিকভাবে অনুমান করেছিল ‘বয়’। সে আর্জেন্টিনা ও স্পেনকে ফাইনালে ওঠার পূর্বাভাস দিয়েছিল, যা পরে বাস্তবে মিলেও যায়।

তবে এ ধরনের আয়োজন নিয়ে ভুল ধারণা না রাখতে সবাইকে আহ্বান জানিয়েছেন চিড়িয়াখানার পরিচালক থিপাওয়াদি কিত্তিখুন। তিনি বলেন, এই কর্মসূচির উদ্দেশ্য কোনোভাবেই ম্যাচের ফল নির্ধারণ বা ভবিষ্যদ্বাণী করা নয়। বরং প্রাণীর স্বাভাবিক আচরণ, ব্যায়াম এবং খাবার অনুসন্ধানের প্রবণতা বাড়িয়ে তাদের মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করাই মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, এই আয়োজন জুয়া বা বাজি ধরাকে উৎসাহিত করার জন্য নয়; বরং প্রাণীকল্যাণ, জনসচেতনতা এবং পর্যটনকে উৎসাহিত করার উদ্দেশ্যেই এটি পরিচালিত হয়েছে।

প্রাণীদের মাধ্যমে ম্যাচের ফল অনুমানের বিষয়টি অবশ্য নতুন নয়। ২০১০ বিশ্বকাপে জার্মানির বিখ্যাত অক্টোপাস ‘পল’ একের পর এক সঠিক পূর্বাভাস দিয়ে বিশ্বজুড়ে আলোচনায় এসেছিল। এরপর বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে হাতি, গরিলা, জেব্রা, হাঙরসহ নানা প্রাণীকে দিয়ে প্রতীকীভাবে ম্যাচের ফল অনুমানের আয়োজন করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এসব পূর্বাভাসের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এগুলো মূলত দর্শক ও ফুটবলপ্রেমীদের বিনোদনের জন্যই আয়োজন করা হয়।

আরও পড়ুন

সব জল্পনা-কল্পনার শেষ উত্তর মিলবে মাঠেই। নিউইয়র্ক অঙ্গরাজ্যের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। এখন দেখার বিষয়, শামন ও জাগুয়ারের পূর্বাভাস সত্যি হয়, নাকি থাইল্যান্ডের সিংহের প্রতীকী ভবিষ্যদ্বাণী মিলিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পরে স্পেন।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে অহংকারী বললেন বিশ্বকাপজয়ী দুগারি
ক্রিশ্চিয়ানো রোনালদো ও পর্তুগাল জাতীয় দলকে ঘিরে চলমান পরিস্থিতিতে তীব্র হতাশা প্রকাশ করেছেন ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার ক্রিস্টোফে দুগারি।
রোনালদোকে অহংকারী বললেন বিশ্বকাপজয়ী দুগারি
বিদায়ী ম্যাচের আগে মেসির হৃদয়স্পর্শী বার্তা
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামার আগে আবেগঘন বার্তা দিয়েছেন বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি।
বিদায়ী ম্যাচের আগে মেসির হৃদয়স্পর্শী বার্তা
সব সংস্করণের অধিনায়কত্ব ছাড়লেন হারমানপ্রীত কৌর
ভারতীয় নারী ক্রিকেট দলের দীর্ঘদিনের অধিনায়ক হারমানপ্রীত কৌর সব সংস্করণের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
সব সংস্করণের অধিনায়কত্ব ছাড়লেন হারমানপ্রীত কৌর
বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি
জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ। এর চেয়ে আবেগঘন বিদায় আর কী হতে পারে! তবে লিওনেল মেসির বিদায়ী ম্যাচে শুধু আবেগ নয়, অপেক্ষা করছে ইতিহাস গড়ার হাতছানিও। বেনিনের বিপক্ষে মাঠে নামার আগে সরাসরি ফ্রি-কিক থেকে সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ডের খুব কাছেই আর্জেন্টাইন মহাতারকা। বাংলাদেশ সময় বুধবার (৭ অক্টোবর) ভোর ৫টায় বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচ ঘিরে এরই মধ্যে তৈরি হয়েছে উৎসবের আবহ। সেই বিদায়ী ম্যাচেই নতুন একটি বিশ্বরেকর্ড গড়ার সুযোগ রয়েছে ৩৯ বছর বয়সী এই তারকার সামনে। সরাসরি ফ্রি-কিক থেকে মেসির গোলসংখ্যা এখন ৭৬টি। সর্বকালের তালিকায় তার ওপরে রয়েছেন ব্রাজিলের সাবেক তারকা মার্সেলিনহো কারিওকা, যার ফ্রি-কিক থেকে গোল ৭৮টি। অর্থাৎ বেনিনের বিপক্ষে দুটি সরাসরি ফ্রি-কিক গোল করতে পারলেই মার্সেলিনহোকে ছুঁয়ে ফেলবেন মেসি। আর তিনটি গোল করতে পারলে এককভাবে উঠে যাবেন তালিকার শীর্ষে। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত কয়েকটি ফ্রি-কিক গোল করে রেকর্ডের এতটা কাছে পৌঁছেছেন মেসি। গত ২৯ আগস্ট মন্ট্রিয়লের বিপক্ষে একই ম্যাচে দুটি সরাসরি ফ্রি-কিক থেকে গোল করেন তিনি। এরপর ২০ সেপ্টেম্বর সান দিয়েগোর বিপক্ষেও ফ্রি-কিক থেকে গোল পান আর্জেন্টাইন অধিনায়ক। সবশেষ ২৭ সেপ্টেম্বর কলম্বাস ক্রুর বিপক্ষে প্রায় অসম্ভব এক কোণ থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে ফ্রি-কিক গোল করেন তিনি। তাতেই তার মোট ফ্রি-কিক গোলের সংখ্যা দাঁড়ায় ৭৬-এ। তাই বেনিনের বিপক্ষে সমীকরণটাও পরিষ্কার। একটি গোল করলে রেকর্ডের ব্যবধান নেমে আসবে একটিতে। দুটি গোল করলে স্পর্শ করবেন মার্সেলিনহোকে। আর তিনটি সরাসরি ফ্রি-কিক গোল করতে পারলে নতুন বিশ্বরেকর্ড গড়বেন মেসি। তবে কাজটি যে সহজ নয়, সেটিও পরিষ্কার। ক্লাব ক্যারিয়ারে একই ম্যাচে একাধিক সরাসরি ফ্রি-কিক গোল করার কীর্তি মেসির রয়েছে মাত্র চারবার। বার্সেলোনার হয়ে তিনবার এবং ইন্টার মায়ামির হয়ে একবার এমন কীর্তি গড়েছেন তিনি। আর আর্জেন্টিনার জার্সিতে এখনো একই ম্যাচে দুটি সরাসরি ফ্রি-কিক থেকে গোল করতে পারেননি মেসি। ফলে বেনিনের বিপক্ষে যদি সেই অসম্ভবকে সম্ভব করতে পারেন, তাহলে বিদায়ী ম্যাচেই পূরণ হতে পারে দুটি স্বপ্ন আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে স্মরণীয় কীর্তি এবং সরাসরি ফ্রি-কিক থেকে সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড। জাতীয় দলের হয়ে মেসির পরিসংখ্যানও তার কিংবদন্তির পরিচয় বহন করে। আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচে করেছেন ১২৫ গোল দুটিই জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ। বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমার মতো বড় আন্তর্জাতিক শিরোপাও জিতেছেন তিনি। এবার সেই বর্ণাঢ্য আন্তর্জাতিক অধ্যায়ের শেষ অধ্যায়। বাংলাদেশের সময় ৭ অক্টোবর ভোর ৫টায় বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বুয়েনস এইরেসে তখন ৬ অক্টোবর রাত ৮টা। বিদায়ী ম্যাচে মেসি কি পারবেন আবেগের রাতকে বিশ্বরেকর্ডের রাতেও পরিণত করতে? আরটিভি/এসকে
বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি
কারও নেই সম্প্রচার স্বত্ব, দেখে নিন মেসির বিদায়ী ম্যাচ দেখার একমাত্র উপায়
আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামতে যাচ্ছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ম্যাচটি ঘিরে ইতোমধ্যে প্রস্তুত মঞ্চ, প্রস্তুত সমর্থকেরাও। তবে মাঠে বসে মেসির বিদায়ী ম্যাচ দেখার সুযোগ সবার না থাকায় বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ভক্তদের মধ্যে ম্যাচটি দেখার উপায় নিয়ে তৈরি হয়েছে আগ্রহ।
কারও নেই সম্প্রচার স্বত্ব, দেখে নিন মেসির বিদায়ী ম্যাচ দেখার একমাত্র উপায়
আরও পড়ুন
সেমিফাইনালে উঠল বাংলাদেশ
২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ভেন্যু ঘোষণা
বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো ভারত
সেমিফাইনালে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ