ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

যে একাদশ নিয়ে ফাইনালে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০২:৫১ পিএম
ছবি: সংগৃহীত

স্বপ্নের ফাইনালের অপেক্ষার অবসান। আজ রাতেই যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। ম্যাচ শেষে নির্ধারণ হবে শিরোপার নতুন মালিক। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে রয়েছে টানা দ্বিতীয় শিরোপা জয়ের হাতছানি, আর স্পেন চাইবে দীর্ঘ অপেক্ষার পর আবারও বড় মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে।

ফাইনালকে সামনে রেখে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিয়ে আলোচনা তুঙ্গে। দেশটির ক্রীড়া সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, কোচ লিওনেল স্কালোনি সেমিফাইনালের দল থেকে বড় কোনো পরিবর্তন আনতে চান না। তবে দুটি পজিশনে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

রক্ষণভাগে রাইটব্যাক নাহুয়েল মলিনার পরিবর্তে গঞ্জালো মন্তিয়েলকে দেখা যেতে পারে। সেমিফাইনালে ইংল্যান্ডের প্রথম গোলের সময় মলিনার দিক থেকেই আক্রমণ গড়ে ওঠে। পরে বদলি হিসেবে নেমে মন্তিয়েল নিজের অভিজ্ঞতা ও দৃঢ় পারফরম্যান্স দিয়ে কোচের আস্থা অর্জন করেন।

মিডফিল্ডেও রয়েছে প্রতিদ্বন্দ্বিতা। ইংল্যান্ডের বিপক্ষে একাদশে জায়গা হারিয়েছিলেন রদ্রিগো ডি পল। তার জায়গায় খেলেন জুলিয়ানো সিমিওনে। তবে বদলি হিসেবে নেমে ডি পলও ছিলেন কার্যকর। ফলে ফাইনালে এই দুই মিডফিল্ডারের মধ্যে একজনকে বেছে নিতে হতে পারে স্কালোনিকে।

এছাড়া অনুশীলনে বিশেষ জার্সি (বিব) পাওয়া খেলোয়াড়দের মধ্যে ছিলেন জিওভান্নি লো সেলসো। এতে ধারণা করা হচ্ছে, ফাইনালে তাকে সুযোগ দেওয়া হতে পারে। যদি লো সেলসো একাদশে জায়গা পান, তাহলে বেঞ্চে বসতে হতে পারে লিয়ান্দ্রো পারেদেসকে।

আরও পড়ুন

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ-

এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, জুলিয়ানো সিমিওনে, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন এমিলিয়ানো মার্তিনেজ
আর্জেন্টিনায় ফেরার গুঞ্জন, মেসির সিদ্ধান্ত চূড়ান্ত
দিবালা-মার্তিনেজসহ চোটে আর্জেন্টিনার ৫ অভিজ্ঞ তারকা
আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং নিয়ে সমালোচনা, নিষিদ্ধ ৩