ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

যে কারণে বিশ্বকাপ ফাইনালে থাকছেন না ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৩:০৩ পিএম
ডি মারিয়া। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা যখন টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্যে স্পেনের বিপক্ষে ফাইনালের প্রস্তুতি নিচ্ছে, তখন আলোচনায় উঠে এসেছে দেশটির কিংবদন্তি উইঙ্গার ডি মারিয়ার নাম। সমর্থকদের অনেকেই আশা করেছিলেন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালে গ্যালারিতে দেখা যাবে ২০২২ বিশ্বকাপজয়ী এই তারকাকে। তবে শেষ পর্যন্ত সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ডি মারিয়া নিজেই।

ফাইনালের একদিন আগে আর্জেন্টাইন সংবাদমাধ্যম এটুফোরকে দেওয়া সাক্ষাৎকারে ডি মারিয়া জানান, জাতীয় দলের প্রস্তুতি ও ড্রেসিংরুমের পরিবেশে কোনো ধরনের প্রভাব ফেলতে চান না বলেই তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না।

ডি মারিয়া বলেন, আমি চাই না জাতীয় দলের বর্তমান পরিবেশে কোনো বিঘ্ন ঘটুক। এই দলটি নিজেদের যোগ্যতায় ধাপে ধাপে ফাইনালে উঠেছে। এখন পুরো মনোযোগ বর্তমান খেলোয়াড়দের ওপরই থাকা উচিত।

৩৮ বছর বয়সী এই তারকা আরও জানান, দলের সিনিয়র খেলোয়াড় এবং কোচিং স্টাফের সঙ্গে আলোচনা করেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে, ফাইনালের আগে দলের শান্ত পরিবেশ ও পূর্ণ মনোযোগ ধরে রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা, ফিনালিসিমা এবং ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে গোল করা ডি মারিয়া মনে করেন, বর্তমান দলের সাফল্যের কৃতিত্ব এখনকার খেলোয়াড়দেরই প্রাপ্য। তাই নিজের উপস্থিতি দিয়ে তাদের আলোচনার কেন্দ্র থেকে সরিয়ে দিতে চান না তিনি।

স্টেডিয়ামে উপস্থিত না থাকলেও আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থনের কথা জানিয়েছেন ডি মারিয়া। ঘরে বসেই কোটি আর্জেন্টাইন সমর্থকের মতো জাতীয় দলের জন্য প্রার্থনা করবেন তিনি। তার প্রত্যাশা, লিওনেল মেসিদের হাত ধরে আবারও বিশ্বকাপ শিরোপা ধরে রাখবে আলবিসেলেস্তেরা।

আরও পড়ুন

উল্লেখ্য, এর আগে কেবল ইতালি ও ব্রাজিলই পরপর দুইবার বিশ্বকাপ জয়ের কীর্তি গড়েছে। এবার সেই এলিট তালিকায় নাম লেখানোর সুযোগ রয়েছে আর্জেন্টিনার। তবে তারা ইতিহাস গড়তে পারে কিনা, সেটিই এখন ফুটবল বিশ্বের সবচেয়ে বড় অপেক্ষা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত
এশিয়া কাপের ফাইনালের পর এবার এশিয়ান গেমসের স্বর্ণপদকের লড়াইয়েও শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না ভারত। ব্যাটে-বলে দাপট দেখিয়ে ১৪৭ রানের বিশাল ব্যবধানে জিতে নারী ক্রিকেটে আবারও চ্যাম্পিয়ন হলো হারমানপ্রিত কৌরের দল।
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত
আরও পড়ুন
বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়সহ চারজনকে নিষেধাজ্ঞা
বিশ্বকাপ ফাইনালের এক মাস পর গুঞ্জনের জবাব দিল আর্জেন্টিনা
অবসরে গেলেন বিশ্বকাপ ফাইনালের রেফারি স্লাভকো ভিনচিচ
বিশ্বকাপ ফাইনালের এক সপ্তাহ পর খোলা চিঠিতে আবেগ ঝরালেন স্কালোনি