ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

মেসিকে আটকানো অসম্ভব উত্তরসূরিদের স্পেন কিংবদন্তি ইনিয়েস্তার বার্তা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৩:৪২ পিএম
লিওনেল মেসি ও ইনিয়েস্তা। ছবি: সংগৃহীত

লিওনেল মেসিকে কীভাবে থামানো যায় এই প্রশ্নের উত্তর খুঁজতে বছরের পর বছর ধরে চেষ্টা করে যাচ্ছেন বিশ্বের সেরা কোচরা। কিন্তু বাস্তবতা হলো, আর্জেন্টাইন মহাতারকাকে পুরো ম্যাচজুড়ে নিয়ন্ত্রণে রাখা প্রায় অসম্ভব বলেই মনে করেন ফুটবলবিশ্বের অনেকেই।

ক্যারিয়ারের শেষপ্রান্তে এসেও নিজের জাদুকরী পারফরম্যান্সে প্রতিপক্ষের পরিকল্পনা ভেঙে দিচ্ছেন ৩৯ বছর বয়সী মেসি। চলমান বিশ্বকাপেও দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। এখন পর্যন্ত ৮টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৪টি গোল।

সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর ইংল্যান্ডের কোচ টমাস টুখেল মেসির প্রভাব নিয়ে বলেন, আপনি হয়তো তাকে ৮৫ মিনিট আটকে রাখতে পারবেন, কিন্তু সব কিছু গুঁড়িয়ে দেওয়ার জন্য মেসির ৫ সেকেন্ডই যথেষ্ট। আমরা এমন একজন ফুটবলারের কাছে হেরেছি, যে ৩৯ বছর বয়সেও ফুটবলকে নতুন করে সংজ্ঞায়িত করে চলেছে। নিজের চোখের সামনে ইতিহাস তৈরি হতে দেখা এটাই এর অর্থ।

ফাইনালের আগে মেসিকে থামানোর কৌশল নিয়ে কথা বলেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তেও। তার মতে, একজন খেলোয়াড় দিয়ে মেসিকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

মেসি এমন একজন ফুটবলার, যাকে একজন দিয়ে থামানো যায় না। তাকে ঠেকাতে পুরো দলকে একসঙ্গে কাজ করতে হবে, বলেন স্প্যানিশ কোচ।

তবে সাবেক স্প্যানিশ মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা বিষয়টি ভিন্নভাবে দেখছেন। বার্সেলোনায় দীর্ঘদিনের সতীর্থ মেসিকে পুরোপুরি থামানো সম্ভব নয় বলেই মনে করেন তিনি। তাই উত্তরসূরিদের পরামর্শ দিয়েছেন নিজেদের স্বাভাবিক খেলায় মনোযোগ দিতে।

নিউ ইয়র্কে স্পেনের একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ইনিয়েস্তা বলেন, তাকে পুরোপুরি আটকিয়ে রাখা অসম্ভব। বরং স্পেন নিজেদের স্বাভাবিক খেলায় আর্জেন্টিনাকে চাপে ফেলুক। সুযোগ তৈরি করে সেগুলো কতটা নিখুঁতভাবে কাজে লাগাতে পারে, সেটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

মেসির প্রশংসা করতে গিয়ে ভাষা হারিয়ে ফেলেন স্পেনের বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি। তিনি বলেন, তাকে বর্ণনা করার মতো কোনো শব্দ নেই। প্রতি ম্যাচে তার সংকল্প, আত্মবিশ্বাস এবং যা কিছু করে, তার জন্য শুধু টুপি খুলে সম্মান জানানো যায়।

আরও পড়ুন

বিশ্বকাপের ফাইনালের আগে ফুটবলবিশ্বের নজর এখন আবারও লিওনেল মেসির দিকে। প্রতিপক্ষের সব পরিকল্পনা ভেঙে আরেকটি ইতিহাস লিখতে পারেন কি না, সেই অপেক্ষায় কোটি কোটি ফুটবলপ্রেমী।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মুশফিক ও তাসকিন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক রোস্টন চেজ। ফলে ফিল্ডিং দিয়ে ম্যাচ শুরু করছে নাজমুল হোসেন শান্তর দল।
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মুশফিক ও তাসকিন
ইস্তাম্বুলে লিভারপুলকে হারিয়ে ফেনেরবাচের ইতিহাস
চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চকর এক জয়ের ইতিহাস গড়েছে তুরস্কের ক্লাব ফেনেরবাচে। দুইবার পিছিয়ে পড়েও সাবেক ক্লাব লিভারপুলকে ৩-২ গোলে হারিয়েছে তুর্কি জায়ান্টরা।
ইস্তাম্বুলে লিভারপুলকে হারিয়ে ফেনেরবাচের ইতিহাস
শেষ মুহূর্তের গোলে রিয়ালের অবিশ্বাস্য জয়, এথেন্সকে হারিয়ে চারে চার
শেষ মুহূর্তের নাটকীয় গোলে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে দুইবার পিছিয়ে পড়েও অসাধারণ প্রত্যাবর্তনে গ্রিক ক্লাব এইকে এথেন্সকে ৩-২ গোলে হারিয়েছে জোসে মরিনহোর দল।
শেষ মুহূর্তের গোলে রিয়ালের অবিশ্বাস্য জয়, এথেন্সকে হারিয়ে চারে চার
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ভারতীয় অধিনায়কের কপালে রহস্যময় এআই ডিভাইস
ক্রিকেট মাঠে ভারতীয় অধিনায়ক শুভমান গিলের কপালের পাশে ছোট্ট একটি বিশেষ ডিভাইস ঘিরে তৈরি হয়েছে কৌতূহল।
ভারতীয় অধিনায়কের কপালে রহস্যময় এআই ডিভাইস
আরও পড়ুন
এক বছরে দুই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, পদত্যাগের ঘোষণা স্পেনের মন্ত্রীর
মাঠে আঘাতের পর হাসপাতালে ফুটবলারের মৃত্যু
বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে সম্মত বাংলাদেশ-স্পেন
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক