ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

যে নিয়মে বাতিল হলো নিকো উইলিয়ামসের গোল, ছড়ালো বিতর্ক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০২:২৯ পিএম
নিকো উইলিয়ামস। ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার হাড্ডাহাড্ডি লড়াইয়ের অন্যতম আলোচিত মুহূর্ত ছিল স্পেনের ফরোয়ার্ড নিকো উইলিয়ামসের বাতিল হওয়া গোল। গোলটি স্বীকৃতি পেলে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারত। কিন্তু রেফারির সিদ্ধান্তে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় স্পেন। তরুণ খেলোয়াড়দের গতিময় ফুটবলে বেশ চাপে পড়ে আর্জেন্টিনা। একের পর এক সুযোগ তৈরি করলেও নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি স্প্যানিশরা।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধের ৯৬তম মিনিটে দুর্দান্ত এক শটে আর্জেন্টিনার জালে বল পাঠান নিকো উইলিয়ামস। গোলের পর স্প্যানিশ খেলোয়াড়রা উদযাপনে মেতে উঠলেও সেই আনন্দ স্থায়ী হয়নি বেশিক্ষণ। কয়েক মুহূর্ত পরই রেফারি স্লাভকো ভিনচিচ গোলটি বাতিলের সংকেত দেন।

পরে রিপ্লেতে দেখা যায়, গোলের আগে আক্রমণ গড়ে ওঠার সময় স্পেনের মিডফিল্ডার মিকেল মেরিনো বক্সের ভেতরে আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্দির পায়ে আঘাত করেন। উইলিয়ামসের কাছে বল পৌঁছানোর ঠিক আগের এই ঘটনাকে ফাউল হিসেবে বিবেচনা করেন রেফারি।

প্রথমে ভিএআরের সহায়তা ছাড়াই ফাউলের সিদ্ধান্ত দেন স্লাভকো ভিনচিচ। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পুরো ঘটনা পর্যালোচনা করে মাঠের রেফারির সিদ্ধান্তই বহাল রাখে। ফলে উইলিয়ামসের গোলটি আনুষ্ঠানিকভাবে বাতিল হয়।

ফুটবলের আইন (Laws of the Game) অনুযায়ী, আক্রমণকারী দলের কোনো খেলোয়াড় যদি গোল হওয়ার আগে একই আক্রমণপর্বে ফাউল করেন এবং সেই ফাউলের মাধ্যমে আক্রমণ চালিয়ে গোল আসে, তাহলে গোলটি বাতিল করা হয়। এই ম্যাচে মিকেল মেরিনোর ফাউলের পরই আক্রমণটি অব্যাহত ছিল এবং সেখান থেকেই গোল করেন নিকো উইলিয়ামস। তাই গোলটি বৈধ হিসেবে গণ্য হয়নি।

আরও পড়ুন

তবে এই সিদ্ধান্ত ঘিরে বিতর্কও তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ফুটবল সমর্থকের দাবি, ম্যাচে এর চেয়েও কঠিন কয়েকটি ফাউলে রেফারি খেলা চালিয়ে যেতে দিয়েছিলেন। ফলে একই ম্যাচে এমন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। অন্যদিকে রেফারিং বিশ্লেষকদের একাংশের মতে, ফুটবলের নিয়ম অনুযায়ী ভিনচিচের সিদ্ধান্ত সঠিক ছিল এবং ভিএআর সেটিই নিশ্চিত করেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
বিশ্বকাপে সবচেয়ে বেশি ঘৃণামূলক বার্তার শিকার আর্জেন্টিনা
আর্জেন্টিনার কাছে হারের পর ফিফাকে চ্যালেঞ্জ বুরকিনা ফাসোর প্রেসিডেন্টের
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি