ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

জার্মান ফরোয়ার্ডকে দলে ভেড়াল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ১০:১২ পিএম
কারিম আডেইয়েমি।ছবি: সংগৃহীত

নতুন মৌসুমকে সামনে রেখে দল আরও শক্তিশালী করছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ইংলিশ উইঙ্গার অ্যান্থনি গর্ডনকে দলে ভেড়ানোর পর এবার জার্মান ফরোয়ার্ড কারিম আডেইয়েমিকেও আনুষ্ঠানিকভাবে দলে নিয়েছে কাতালান ক্লাবটি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) এক বিবৃতিতে বার্সেলোনা জানায়, বরুশিয়া ডর্টমুন্ড থেকে ২৪ বছর বয়সী এই রাইট উইঙ্গারকে ২০৩১ সাল পর্যন্ত পাঁচ বছরের চুক্তিতে দলে ভেড়ানো হয়েছে।

যদিও দলবদলের আর্থিক অঙ্ক প্রকাশ করেনি বার্সেলোনা, তবে ইউরোপীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রায় ২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফির বিনিময়ে আডেইয়েমিকে দলে নিয়েছে ক্লাবটি। চুক্তিতে পারফরম্যান্সভিত্তিক বোনাসের পাশাপাশি ভবিষ্যতে খেলোয়াড়কে অন্য ক্লাবে বিক্রি করা হলে তার একটি নির্দিষ্ট অংশ বরুশিয়া ডর্টমুন্ড পাবে এমন শর্তও রাখা হয়েছে।

২০২২ সালে অস্ট্রিয়ান ক্লাব রেড বুল সালসবুর্গ ছেড়ে ডর্টমুন্ডে যোগ দেন আডেইয়েমি। জার্মান ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪৬ ম্যাচে ৩৬ গোল করেন তিনি। দুর্দান্ত গতি ও আক্রমণাত্মক খেলায় ইতোমধ্যেই ইউরোপীয় ফুটবলে নিজের পরিচিতি গড়ে তুলেছেন এই জার্মান তারকা।

২০২২-২৩ মৌসুমে ফ্রাইবুর্কের বিপক্ষে ম্যাচে ঘণ্টায় ৩৬.৬৫ কিলোমিটার গতিতে দৌড়ে সে সময়ের বুন্ডেসলিগার সর্বোচ্চ গতির রেকর্ডও গড়েছিলেন আডেইয়েমি।

আরও পড়ুন

এদিকে বার্সেলোনায় যোগ দিয়ে আবারও কোচ হান্সি ফ্লিকের অধীনে খেলার সুযোগ পাচ্ছেন তিনি। ফ্লিকের হাত ধরেই ২০২১ সালে জার্মানির সিনিয়র জাতীয় দলে অভিষেক হয়েছিল আডেইয়েমির। নতুন মৌসুমে তার গতি, ড্রিবলিং ও গোল করার সামর্থ্য বার্সেলোনার আক্রমণভাগে নতুন মাত্রা যোগ করবে বলেই আশা করা হচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় সোমবার জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত দিনব্যাপী ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতা-২০২৬’ এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার পালোয়ান দল। রানার্স আপ হয়েছে অদম্য বীর দল এবং ২য় রানার্স আপ হয়েছে দুর্বার যোদ্ধা দল। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব উল আলম।  এসময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুল রহমান, সাধারণ সম্পাদক এম আর আলী ফাহিম, সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান খান বাবলু, সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মাজহারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল মবিন ফাইটার সহ অন্যান্যরা। এর আগে কুস্তি খেলার রেফারিদের মান উন্নয়নের লক্ষ্যে ফেডারেশনের ব্যবস্থাপনায় ৯-১১ অক্টোবর পর্যন্ত আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় রেসলিং রেফারি’স ট্রেনিং কোর্সে অংশ গ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। এ কোর্সে বিভিন্ন জেলা, সংস্থা থেকে ২৭ জন পুরুষ এবং ৯ জন মহিলাসহ মোট ৩৬ জন রেফারি অংশ গ্রহন করে। রেফারি’স ট্রেনিং কোর্স পরিচালনা করেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ ও কোচ হাজী আশরাফ আলী, তামজীদ রহমান, মিজানুর রহমান (বাংলাদেশ পুলিশ) এবং মিজানুর রহমান (বিজিবি)। আরটিভি/এসআর
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
আরও পড়ুন
গেতাফেকে হারিয়ে আটে আট বার্সেলোনার
রাফিনিয়াকে নিয়ে বড় দুঃসংবাদ দিলো বার্সেলোনা
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
রাফিনিয়াকে নিয়ে বড় দুঃসংবাদ