ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পিএম
ছবি: সংগৃহীত।

বয়স শুধু একটি সংখ্যা মাত্র, তা আবারও প্রমাণ করলেন ৯৯ বছর বয়সি প্রবীণ নারী হেলগা ডাফি। অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়ে উড়ন্ত বিমানের ডানায় হেঁটে বা দাঁড়িয়ে থাকার বিশেষ অ্যাডভেঞ্চার ‘উইং ওয়াকিং’ সম্পন্ন করেছেন তিনি।

এর মাধ্যমে বিশ্ব ইতিহাসের সবচেয়ে বয়স্ক ‘উইং ওয়াকার’ হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম তুলে ধরেছেন ইংল্যান্ডের এই বাসিন্দা। এর আগে গিনেস নিউজে ৯৭ বছর বয়সি বেটি ব্রমজকে বিমানে দাঁড়িয়ে উড়ার দৃশ্য দেখে অনুপ্রাণিত হন হেলগা এবং নিজেই সেই রেকর্ড ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন।

যুক্তরাজ্যের গ্লসস্টারশায়ারের রেনকম্ব এয়ারফিল্ডে এই অবিশ্বাস্য কীর্তিটি সম্পন্ন হয়। ছোট একটি বাইপ্লেন বিমানের ওপরের ডানায় শক্ত করে বাঁধা অবস্থায় আকাশে ওড়ার অনুভূতিকে ‘অদ্ভুত কিন্তু রোমাঞ্চকর’ হিসেবে বর্ণনা করেছেন হেলগা। তিনি জানান, একটুও ভয় পাননি, বরং পুরো বিষয়টি নিয়ে দারুণ রোমাঞ্চিত ছিলেন।

সাত ভাইবোনের মধ্যে সবচেয়ে বড় হেলগা মনে করেন, ওপার থেকে তার প্রয়াত বাবা আজ প্রথম সন্তানের এমন কীর্তিতে অত্যন্ত গর্ববোধ করছেন। সফলভাবে ফ্লাইটটি অবতরণের পর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মকর্তারা তার হাতে আনুষ্ঠানিকভাবে রেকর্ড গড়ার সনদ তুলে দেন।

সাহসী এই রেকর্ড গড়ার পেছনে একটি মহৎ সামাজিক উদ্দেশ্যও ছিল হেলগার। এ আয়োজনের মাধ্যমে তিনি ‘উইল্টশায়ার অ্যান্ড বাথ এয়ার অ্যাম্বুলেন্স’ চ্যারিটির জন্য ১,৩০০ পাউন্ডেরও বেশি তহবিল সংগ্রহ করেছেন। তার এমন সাহসিকতা দেখে স্বজনরা ভীষণ আবেগপ্লুত হয়ে পড়েন। হেলগার দুই ভাগ্নি জ্যাকি রোজ ও জুলি প্রিস জানান, ৯৯ বছর বয়সেও তাদের খালা প্রমাণ করে দিয়েছেন যে মনের দিক থেকে তিনি এখনও আগের মতোই আত্মনির্ভরশীল ও অদম্য। তাদের মায়ের শেষ যাত্রায় এই এয়ার অ্যাম্বুলেন্স সেবা লেগেছিল বলে হেলগার এই উদ্যোগ তাদের পরিবারের জন্য আরও অর্থবহ হয়ে উঠেছে।

এদিকে হেলগার কাছে রেকর্ড হারানো ৯৭ বছর বয়সি পূর্ববর্তী রেকর্ডধারী বেটি ব্রমজ মজার ছলে অভিনন্দন জানিয়ে বলেছেন, ১০০ বছর বয়সে তিনি আবার বিমানে উঠবেন এবং হেলগার এই রেকর্ডটি ভেঙে নিজের মুকুট পুনরুদ্ধার করবেন। জীবনের এই শেষ অপরাহ্ণে এসেও বয়সের বাধা ডিঙিয়ে আকাশ ছোঁয়ার এই গল্প এখন বিশ্বজুড়ে মানুষের মনে অনুপ্রেরণা জোগাচ্ছে।

সূত্র: বিবিসি

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আরব আমিরাতের রাজবধূ
যুক্তরাজ্যের লন্ডনে কোকেন সেবনের পর শিশুকে অরক্ষিত অবস্থায় রেখে রাস্তায় অচেতন হয়ে পড়ার ঘটনায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির রাজপরিবারের সদস্য মাহরা আল নাহিয়ানকে সাজা দিয়েছেন আদালত। ৩২ বছর বয়সী মাহরা শিশুর প্রতি অবহেলার অভিযোগ স্বীকার করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, গত ১৩ জুন পশ্চিম লন্ডনের একটি রাস্তায় মাহরাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। তার কাছেই আরও এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পাওয়া যায়। এ সময় জুতা ছাড়া একটি ছোট শিশুকে স্কুটার নিয়ে ব্যস্ত সড়কের কাছে ঘোরাফেরা করতে দেখা যায়। চলন্ত যানবাহনের কাছাকাছি শিশুটিকে ঘোরাফেরা করতে দেখে দুর্ঘটনার আশঙ্কায় এগিয়ে আসেন পথচারীরা। তারা দ্রুত শিশুটিকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। পরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আদালতে জানানো হয়, ঘটনার কয়েক দিন আগে কোকেন সেবন করেছিলেন মাহরা। তবে ঘটনার দিন তিনি মাদক গ্রহণ করেননি বলে দাবি করেন তার আইনজীবী। তল্লাশির সময় তার কাছে মাদক সেবনের সরঞ্জাম পাওয়া গেলেও কোনো অবৈধ মাদক উদ্ধার করা হয়নি। বিয়ের সূত্রে আবুধাবির রাজপরিবারের সদস্য হওয়া মাহরা প্রতি মাসে আট হাজার পাউন্ড ভাতা পান। বর্তমানে তিনি ইংল্যান্ডের সারের ওকিংয়ে অবস্থিত প্রাইরি ক্লিনিকে মাদকাসক্তির চিকিৎসা নিচ্ছেন। আদালতে মাহরার আইনজীবী জানান, নিজের ভুলের জন্য তিনি গভীরভাবে অনুতপ্ত। একই সঙ্গে মাদকাসক্তি থেকে মুক্ত হতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, পথচারীরা এগিয়ে না এলে শিশুটি গুরুতর দুর্ঘটনা কিংবা অন্য কোনো বিপদের মুখে পড়তে পারত। শিশুটির নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালনে মাহরা গুরুতর ব্যর্থতার পরিচয় দিয়েছেন। সব দিক বিবেচনায় আদালত মাহরাকে দুই বছরের কমিউনিটি অর্ডার দিয়েছেন। পাশাপাশি তাকে পুনর্বাসন কার্যক্রমে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া মোট ৬ হাজার ১১৪ পাউন্ড জরিমানা করা হয়েছে। সূত্র: দ্য টেলিগ্রাফ আরটিভি/এসকে
কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আরব আমিরাতের রাজবধূ
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
করোনা মহামারীর পর চালু হওয়া ‘ঘর থেকে কাজ করা’ বা ‘ওয়ার্ক ফ্রম হোম’ সংস্কৃতির সুযোগ নিয়ে এক অভিনব জালিয়াতির ঘটনা ফাঁস হয়েছে যুক্তরাজ্যে। লন্ডন কাউন্সিলের এক সরকারি কর্মকর্তা একই সময়ে অন্তত পাঁচটি পূর্ণকালীন সরকারি চাকরি করে প্রায় সাড়ে তিন লাখ পাউন্ড হাতিয়ে নিয়েছেন বলে আদালতে অভিযোগ উঠেছে। খবর হিন্দুস্তান টাইমসের। 
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতা নিয়োগের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
কোকেনসেবী মায়ের দুধ পান করে নবজাতকের মৃত্যু, অতঃপর…
ইংল্যান্ডের কর্নওয়ালে নয় দিন বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় অবহেলার দায় স্বীকার করা বাবা-মাকে আড়াই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে সাজা তিন বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। ফলে তাদের এখনই কারাগারে যেতে হচ্ছে না।
কোকেনসেবী মায়ের দুধ পান করে নবজাতকের মৃত্যু, অতঃপর…
মায়ের মৃত্যুর শোক, রাজপরিবার ছাড়ার পর ডিপ্রেশনে ভুগেছিলেন হ্যারি
ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি জানিয়েছেন, মা প্রিন্সেস ডায়ানার মৃত্যুর পর দীর্ঘদিন মানসিক কষ্টের মধ্যে ছিলেন তিনি।
মায়ের মৃত্যুর শোক, রাজপরিবার ছাড়ার পর ডিপ্রেশনে ভুগেছিলেন হ্যারি
আরও পড়ুন
বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ডেপুটি স্পিকারের
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
বাংলাদেশে বিনিয়োগ ও সংসদীয় সম্পর্ক জোরদারে যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান
সমকামী সেজে যুক্তরাজ্যে বাংলাদেশিদের আশ্রয় আবেদন, মিলল চাঞ্চল্যকর তথ্য