ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের ফাইনাল ম্যাচই ছিল আর্জেন্টিনার হয়ে মেসির শেষ ম্যাচ!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৪:১৫ পিএম
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে কি না এ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। দলের মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস দাবি করেছেন, ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালই ছিল জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচ। যদিও ৩৯ বছর বয়সী এই কিংবদন্তি এখনো আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেননি।

কোপা সুদামেরিকানায় বোকা জুনিয়র্সের জয়ের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পারেদেস বলেন, আমার মনে হয়, বিশ্বকাপের ফাইনালই ছিল জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচ। আগে থেকেই সে এমন সিদ্ধান্ত নিয়েছিল। তবে আমি চাই, সেটি সত্যি না হোক। আমি আশা করি, সে আরও খেলবে। শেষ সিদ্ধান্ত তারই। যে সিদ্ধান্ত তাকে আনন্দ দেবে, সেটিই আমাদেরও খুশি করবে। ব্রাজিলের সংবাদমাধ্যম ও গ্লোবো এ তথ্য প্রকাশ করেছে।

বিশ্বকাপের ফাইনালের আগেই বিদায়ের ইঙ্গিত দিয়েছিলেন মেসি। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তিনি এমন একটি বুট পরে খেলেন, যাতে লেখা ছিল “The Last Tango” (বাংলায়: “শেষ ট্যাঙ্গো”)। এই বার্তাকে অনেকেই তার বিদায়ের ইঙ্গিত হিসেবে দেখছেন।

ফাইনালে অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে স্পেনের ফেরান তোরেসের গোলে ১-০ ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। ম্যাচ শেষে অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়েন মেসি, যা তার সম্ভাব্য বিদায়ের গুঞ্জনকে আরও জোরালো করে তোলে।

যদিও এখনো আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি মেসি। বর্তমানে তিনি ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তিবদ্ধ। ২০২৬ বিশ্বকাপে আট গোল ও চার অ্যাসিস্ট করে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন তিনি। পুরো টুর্নামেন্টে কেবল ফাইনালেই কোনো গোল বা অ্যাসিস্টে সরাসরি অবদান রাখতে পারেননি।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম বেইন স্পোর্টস জানিয়েছে, মেসির বিদায়কে স্মরণীয় করে রাখতে একটি বিশেষ বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এর মাধ্যমে ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলারকে বর্ণাঢ্য সংবর্ধনা জানানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার ছিল উত্থান-পতনের এক অনন্য গল্প। ২০১৪ বিশ্বকাপ ফাইনাল ও টানা কয়েকটি কোপা আমেরিকার ফাইনালে পরাজয়ের পর সমালোচনার মুখে পড়ে একবার অবসরও ঘোষণা করেছিলেন তিনি। তবে সিদ্ধান্ত বদলে ফিরে এসে আর্জেন্টিনাকে উপহার দেন সাফল্যের স্বর্ণযুগ।

তার নেতৃত্বে আর্জেন্টিনা জয় করে ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা, ২০২২ সালের ফিফা বিশ্বকাপ এবং ২০২৪ সালের কোপা আমেরিকা। সেই ধারাবাহিকতায় ২০২৬ বিশ্বকাপেও দলকে ফাইনালে তুললেও শেষ পর্যন্ত শিরোপা জেতাতে পারেননি।

আরও পড়ুন

তবে পারেদেসের মন্তব্য সত্ত্বেও, মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন কি না সে প্রশ্নের চূড়ান্ত উত্তর এখনো দেননি স্বয়ং লিওনেল মেসি। তাই ভক্তদের অপেক্ষা এখন তার আনুষ্ঠানিক ঘোষণার দিকেই।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসিকে ছাড়িয়ে রোনালদোর রেকর্ডের পথে কেইন
চ্যাম্পিয়নস লিগে বয়স ৩০ পেরোনোর পর গোল করার হিসাবে লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন হ্যারি কেইন। এবার ইংল্যান্ড অধিনায়কের সামনে ক্রিস্তিয়ানো রোনালদোর রেকর্ড স্পর্শ করার হাতছানি। ভাইকিংয়ের বিপক্ষে জোড়া গোল করে নতুন মাইলফলক গড়ার পাশাপাশি সেই সম্ভাবনাও জোরালো করেছেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ভাইকিংয়ের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে বায়ার্ন। ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ে জার্মান ক্লাবটি। বিরতির পর ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান কেইন। ছয় মিনিট পর হেডে নিজের দ্বিতীয় গোল করে দলকে সমতায় ফেরান তিনি। পরে লুইস দিয়াজের গোলে এগিয়ে গেলেও শেষ মুহূর্তে গোল হজম করে জয় হাতছাড়া করে বায়ার্ন। ভাইকিংয়ের বিপক্ষে জোড়া গোলের সুবাদে চ্যাম্পিয়নস লিগে ৩০ বছর বয়সের পর কেইনের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৩৬। এ জন্য তিনি খেলেছেন ৪০টি ম্যাচ। অন্যদিকে, একই বয়সের পর ৪৮ ম্যাচে ৩৫ গোল করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। অর্থাৎ মেসির চেয়ে আট ম্যাচ কম খেলেই তাকে ছাড়িয়ে গেছেন কেইন। তবে এই তালিকায় এখনো সবার ওপরে রয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। ৩০ বছর বয়সের পর চ্যাম্পিয়নস লিগে ৭৪ ম্যাচ খেলে ৬৮ গোল করেছেন তিনি। রোনালদোর সেই রেকর্ড ভাঙতে হলে কেইনকে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে। এদিকে, চ্যাম্পিয়নস লিগে টানা ম্যাচে গোল করার রেকর্ডেও রোনালদোর দিকে এগোচ্ছেন কেইন। ভাইকিংয়ের বিপক্ষে গোল করে টানা নয় ম্যাচে জালের দেখা পেয়েছেন তিনি। এই কীর্তি রয়েছে রবার্ট লেভানডফস্কি ও রুড ফন নিস্টেলরয়েরও। আর টানা ১১ ম্যাচে গোল করে এই তালিকার শীর্ষে আছেন রোনালদো। আগামী সপ্তাহে বায়ার্নের মাঠে আর্সেনালের বিপক্ষে গোল করতে পারলে টানা ১০ ম্যাচে গোল করার কীর্তি গড়বেন কেইন। এরপর আগামী মাসে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গোল করতে পারলে রোনালদোর টানা ১১ ম্যাচে গোলের রেকর্ড স্পর্শ করার সুযোগ পাবেন ইংলিশ ফরোয়ার্ড। চলতি মৌসুমেও দুর্দান্ত ছন্দে রয়েছেন কেইন। সব প্রতিযোগিতা মিলিয়ে নয় ম্যাচে আট গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও চার গোল। বুন্দেসলিগার প্রথম পাঁচ ম্যাচে তার গোল তিনটি, সঙ্গে রয়েছে তিনটি অ্যাসিস্ট। জাতীয় দলের হয়েও দারুণ সময় কাটছে কেইনের। সম্প্রতি ইংল্যান্ডের হয়ে নিজের ১২৫তম ম্যাচ খেলেছেন তিনি। এর মধ্য দিয়ে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডে সাবেক গোলরক্ষক পিটার শিলটনের পাশে বসেছেন এই স্ট্রাইকার। আন্তর্জাতিক বিরতিতে ইংল্যান্ডের চার ম্যাচে ছয় গোল করে জাতীয় দলের হয়ে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯১। চ্যাম্পিয়নস লিগে মেসিকে পেছনে ফেলার পর এবার রোনালদোর রেকর্ডের দিকে চোখ কেইনের। ধারাবাহিক এই গোল-ছন্দ ধরে রাখতে পারলে ইউরোপীয় ক্লাব ফুটবলের মঞ্চে আরও একটি বড় কীর্তি গড়ার সুযোগ রয়েছে তাঁর সামনে। আরটিভি/এসকে
মেসিকে ছাড়িয়ে রোনালদোর রেকর্ডের পথে কেইন
তিন গোল করেও জয় পেল না বায়ার্ন
চ্যাম্পিয়ন্স লিগে দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল বায়ার্ন মিউনিখ। হ্যারি কেইনের জোড়া গোলের পর লুইস দিয়াজের গোলে এগিয়েও গিয়েছিল জার্মান জায়ান্টরা।
তিন গোল করেও জয় পেল না বায়ার্ন
আতলেটিকোর কাছে হারের স্বাদ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড
ম্যাচের বয়স তখন মাত্র ৫৩ সেকেন্ড। এর মধ্যেই গোল হজম করে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। শুরুতেই ধাক্কা খাওয়া দলটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি।
আতলেটিকোর কাছে হারের স্বাদ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড
পিছিয়ে পড়েও গালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা
শুরুতে পিছিয়ে পড়ে শঙ্কায় পড়লেও শেষ পর্যন্ত দাপুটে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের দ্বিতীয় ম্যাচে তুরস্কের ক্লাব গালাতাসারাইকে তাদেরই মাঠে ৪-১ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের দল।
পিছিয়ে পড়েও গালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা
বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল ঘোষণা
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল ঘোষণা
আরও পড়ুন
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
অস্ট্রেলিয়ার সঙ্গে ড্রয়ের খেসারত ব্রাজিলের, সুখবর পর্তুগালের
ইংলিশ পরীক্ষা দিয়ে ২০২৭ বিশ্বকাপ শুরু বাংলাদেশের, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ