ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

কুকুরেয়ার ঝাঁকড়া চুলের পেছনে রয়েছে হৃদয়বিদারক গল্প

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৪:২৪ পিএম
মার্ক কুকুরেয়া।ছবি: সংগৃহীত

স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেয়ার ঝাঁকড়া চুল এখন তার পরিচয়েরই অংশ। আধুনিক ফুটবলে যেখানে বেশিরভাগ খেলোয়াড় ছোট চুল বা ফেড কাটে অভ্যস্ত, সেখানে কুকুরেয়ার লম্বা কোঁকড়ানো চুল তাকে আলাদা করে চিনিয়ে দেয়। তবে এই স্টাইলের পেছনে নেই কোনো ফ্যাশনের গল্প আছে এক বাবার নিঃস্বার্থ ভালোবাসা আর হৃদয়বিদারক বাস্তবতা।

এক সাক্ষাৎকারে ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার জানিয়েছেন, বড় ছেলে মাতেওর জন্যই তিনি চুল কাটেন না। কুকুরেয়ার তিন সন্তানের মধ্যে বড় ছেলে মাতেও তিন বছর বয়সে অটিজমে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়।

কুকুরেয়ার জানান, মাতেও তার বাবার লম্বা চুল খুব পছন্দ করে। সেই ভালোবাসার কারণেই বছরের পর বছর চুল বড় রেখেছেন তিনি। তার সবচেয়ে বড় ভয়, যদি কোনোদিন ছেলে তাকে চিনতে না পারে। তাই অন্তত এই ঝাঁকড়া চুল দেখে যেন বাবাকে চিনে নিতে পারে এই আশাতেই তিনি চুল কাটতে চান না।

আবেগঘন কণ্ঠে কুকুরেয়া বলেন, আমার বিশেষ চাহিদাসম্পন্ন এক ছেলে আছে। টাকা-পয়সা না থাকার চেয়ে আমার ছেলে যদি সুস্থ থাকত, আমি সেটাই বেশি চাইতাম। আমি চুল বড় রেখেছি কারণ আমার ছেলে এটা পছন্দ করে। যদি এক মুহূর্তের জন্যও সে আমাকে ভুলে যায়, অন্তত এই চুল দেখে যেন চিনতে পারে।

আরও পড়ুন

কুকুরেয়ার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। অনেকেই এটিকে একজন বাবার নিঃশর্ত ভালোবাসার অনন্য উদাহরণ হিসেবে দেখছেন। মাঠে কঠোর ডিফেন্ডার হিসেবে পরিচিত এই স্প্যানিশ ফুটবলার মাঠের বাইরেও একজন স্নেহশীল ও দায়িত্বশীল বাবা তার এই গল্প যেন সেটিই নতুন করে মনে করিয়ে দিল।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তিন গোল করেও জয় পেল না বায়ার্ন
চ্যাম্পিয়ন্স লিগে দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল বায়ার্ন মিউনিখ। হ্যারি কেইনের জোড়া গোলের পর লুইস দিয়াজের গোলে এগিয়েও গিয়েছিল জার্মান জায়ান্টরা।
তিন গোল করেও জয় পেল না বায়ার্ন
আতলেটিকোর কাছে হারের স্বাদ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড
ম্যাচের বয়স তখন মাত্র ৫৩ সেকেন্ড। এর মধ্যেই গোল হজম করে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। শুরুতেই ধাক্কা খাওয়া দলটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি।
আতলেটিকোর কাছে হারের স্বাদ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড
পিছিয়ে পড়েও গালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা
শুরুতে পিছিয়ে পড়ে শঙ্কায় পড়লেও শেষ পর্যন্ত দাপুটে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের দ্বিতীয় ম্যাচে তুরস্কের ক্লাব গালাতাসারাইকে তাদেরই মাঠে ৪-১ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের দল।
পিছিয়ে পড়েও গালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা
বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল ঘোষণা
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল ঘোষণা
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি
চেক প্রজাতন্ত্রকে হারিয়ে স্পেনের হ্যাটট্রিক জয়
৫ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল স্পেন
ইংল্যান্ড-স্পেনের খেলাসহ টিভিতে আজকের খেলা